logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শনে এমপি

প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রীমঙ্গল ও রাজনগর সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৭ জুন তিনি ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলে আসবেন। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, পৌরসভা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

শুক্রবার সকালে সম্ভাব্য অনুষ্ঠানস্থল শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় ঢাকাভিত্তিক বেল ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বশীল প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভাসহ বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ চলছে। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট, রঙের কাজ, মঞ্চ নির্মাণের প্রস্তুতি এবং পরিবেশ উন্নয়নের বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান প্রধানমন্ত্রীর ১৭ জুনের শ্রীমঙ্গল সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে থাকা পুরোনো ব্যানার ও পোস্টার অপসারণ করা হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলকে আকর্ষণীয় ও উপযোগী করে তুলতে বিভিন্ন ধরনের সাজসজ্জার কাজও এগিয়ে চলছে।

আয়োজক সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ওই দিন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৮৪ জন উপকারভোগীর মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে।

মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সাংবাদিকবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাঠ প্রস্তুতকরণ, সৌন্দর্যবর্ধন ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

মাঠ পরিদর্শন শেষে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আগামী ১৭ জুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। তিনি নিজ হাতে উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। শ্রীমঙ্গলে অনুষ্ঠান শেষে তিনি রাজনগরেও যাবেন। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে মঞ্চ নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।”

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গিয়াস র‍্যাবের হাতে গ্রেফতার

সবার সহযোগিতায় বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত দিনমজুর যতীন্দ্র সরকার

শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: যুবকের ৬ মাসের কারাদণ্ড

শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাকের ধাক্কা, পরীক্ষায় বসতে পারলেন না ৬ শিক্ষার্থী

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সবার সহযোগিতায় বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত দিনমজুর যতীন্দ্র সরকার
সবার সহযোগিতায় বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত দিনমজুর যতীন্দ্র সরকার
রথযাত্রায় রাধাকৃষ্ণের অপূর্ব রূপে ভাইরাল যুগল, ভক্তিময় সাজে মুগ্ধ নেটদুনিয়া
রথযাত্রায় রাধাকৃষ্ণের অপূর্ব রূপে ভাইরাল যুগল, ভক্তিময় সাজে মুগ্ধ নেটদুনিয়া
শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: যুবকের ৬ মাসের কারাদণ্ড
শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: যুবকের ৬ মাসের কারাদণ্ড
হবিগঞ্জে জেরিন হত্যার ৩ মাস পর মুন্সিগঞ্জ থেকে পলাতক চালক গ্রেফতার
হবিগঞ্জে জেরিন হত্যার ৩ মাস পর মুন্সিগঞ্জ থেকে পলাতক চালক গ্রেফতার
শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে নির্মিত সিলেটের কালীমন্দির উদ্বোধন
দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে নির্মিত সিলেটের কালীমন্দির উদ্বোধন
মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
রাজশাহীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যুবদল নেতাকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক
কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক
মৌলভীবাজারে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ

বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত

শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

সিলেটে ব্যবসায়ী হত্যার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক

চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বন্যাদুর্গত ৪৫০ মানুষের পাশে ৪৬ বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top