logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে: এম নাসের রহমান

প্রকাশিত হয়েছে : ৮ জুলাই ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ

এম নাসের রহমান। ছবি: পূর্বদিক

মৌলভীবাজার প্রতিনিধি: “কোটি কোটি টাকা খরচ করে শুধু দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করলেই জেলার উন্নয়ন হবে না। এমন বিনিয়োগ প্রয়োজন, যা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে, শিল্পায়নের পথ খুলে দেবে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।”

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান জেলার প্রবাসীদের উদ্দেশে এভাবেই শিল্পখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উৎপাদনমুখী ও পরিবেশবান্ধব শিল্পই হতে পারে আগামী দিনের মৌলভীবাজারের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম প্রধান চালিকাশক্তি।

সোমবার দুপুরে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর এলাকায় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জিও ইকো ব্রিকস কারখানার উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম নাসের রহমান বলেন, “মৌলভীবাজারে অনেক প্রবাসী রয়েছেন, যারা কোটি কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করেন। কিন্তু বছরের পর বছর সেই বাড়িগুলো খালি পড়ে থাকে। আবার অনেকে বড় বড় ভবন ও মার্কেট নির্মাণ করে ভাড়ার আয় করেন। অথচ শিল্পখাতে বিনিয়োগে তেমন আগ্রহ দেখা যায় না। এই প্রবণতা বদলাতে হবে। জেলার উন্নয়ন কেবল ভবন নির্মাণে নয়, উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠার মধ্যেই নিহিত।”

তিনি আরও বলেন, “প্রচলিত ইট উৎপাদনে কৃষিজমির উর্বর মাটি কাটা হয়, কয়লা পোড়ানো হয় এবং চুল্লির ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। অর্থাৎ একটি ইট তৈরির জন্য পরিবেশের তিনটি বড় ক্ষতি করা হচ্ছে। পরিবেশ রক্ষায় সরকারও দীর্ঘদিন ধরে ইটভাটা নিয়ন্ত্রণে কাজ করছে। তাই পরিবেশবান্ধব প্রযুক্তির কোনো বিকল্প নেই।”

জিও ইকো ব্রিকস সম্পর্কে তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ সময়ের দাবি। উন্নত বিশ্বে বহু আগ থেকেই এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। বাংলাদেশে ঢাকা ও মানিকগঞ্জে এ ধরনের ব্লক উৎপাদিত হলেও মৌলভীবাজারে এটিই প্রথম। পাথর ও সিমেন্ট দিয়ে তৈরি হওয়ায় এই ব্লক পোড়া ইটের তুলনায় অধিক মজবুত, টেকসই এবং পরিবেশবান্ধব।”

যুক্তরাজ্যপ্রবাসী উদ্যোক্তা জাকির হোসেন সোহাগের প্রশংসা করে এম নাসের রহমান বলেন, “এই শিল্প প্রতিষ্ঠান শুধু একটি কারখানা নয়, এটি মৌলভীবাজারের শিল্পায়নের নতুন সম্ভাবনার সূচনা। আমি জেলার প্রবাসী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাই, বিলাসবহুল বাড়ি নির্মাণের পাশাপাশি শিল্প-কারখানা গড়ে তুলুন। এতে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং জেলার অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান বলেন, “মৌলভীবাজার শান্তিপূর্ণ ও বিনিয়োগবান্ধব জেলা। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশ বিনিয়োগের জন্য অনুকূল। তাই প্রবাসীদের নিজ জেলায় শিল্পে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানাই।”

যুক্তরাজ্যপ্রবাসী উদ্যোক্তা ও জিও ইকো ব্রিকসের চেয়ারম্যান জাকির হোসেন সোহাগের সভাপতিত্বে এবং নাট্যকার শাহীন ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, মুহিতুর রহমান হেলাল, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. বদরুল আলম, বর্তমান সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিরা কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এ সময় তাঁরা পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদনের এই উদ্যোগকে মৌলভীবাজারের শিল্পায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক মাইলফলক হিসেবে অভিহিত করেন।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর

কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর

শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন

শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন

বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা

বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা

<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি

শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি

মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত

মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত

এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ

এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ

সর্বশেষ সংবাদ
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনে অভিযুক্ত
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনে অভিযুক্ত
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি, নতুন মজুরি বোর্ড গঠনের আহরণ
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি, নতুন মজুরি বোর্ড গঠনের আহরণ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top