logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. স্ক্রলিং

ব্যবসায়িক বিরোধে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় নেত্রকোনা থেকে ২ জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলায় ব্যবসায়িক বিরোধের জেরে এনামুল হক (২৯) নামে এক গরু ব্যবসায়ীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় র‍্যাব-৯ ও র‍্যাব-১৪-এর যৌথ অভিযানে আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কনক মিয়া (পিতা: মৃত কমর উদ্দিন) এবং সাগরিকা হিজড়া (স্বামী: কনক মিয়া)। তাদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী এলাকায়।

র‍্যাব জানায়, নিহত এনামুল হক কুমিল্লা জেলার কোতয়ালী থানার উত্তর মাঝিগাছা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি অভিযুক্তদের সঙ্গে যৌথভাবে গরুর ব্যবসা করতেন। ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে আসছিল।

গত ১৩ মে সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা কৌশলে এনামুল হককে বুড়িচং উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসংলগ্ন একটি টিনশেড ঘরে নিয়ে যায়। সেখানে তার হাত-পা রশি দিয়ে বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

এনামুলের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে ২০২৬ ভোর ৪টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কুমিল্লার বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-২ (শ্রীমঙ্গল, মৌলভীবাজার) এবং র‍্যাব-১৪-এর সদর কোম্পানি (ময়মনসিংহ)-এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত ওই দুই আসামিকে গ্রেফতার করে।

র‍্যাব আরও জানায়, এর আগে গত ১০ জুলাই ২০২৬ একই মামলার এজাহারভুক্ত আরেক আসামিকে র‍্যাব-৯ গ্রেফতার করেছিল।

গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বদিক/এসএ

স্ক্রলিং এর আরও খবর
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার

সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা

চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য

রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ

মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন

সর্বশেষ সংবাদ

পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি

শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন

শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি

চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬

মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত

মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা

সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top