logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

প্রকাশিত হয়েছে : 12 August 2026, 4:38 pm

ছবি: পূর্বদিক

মৌলভীবাজার প্রতিনিধি: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার পৌরসভা যুব বিভাগ।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব পয়েন্ট থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি শহরের সেন্ট্রাল রোড প্রদক্ষিণ করে হামিদিয়া পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার পৌর যুব জামায়াতের সভাপতি আবু নোমান মুয়িনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা যুব জামায়াতের সভাপতি ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার পৌর জামায়াতের সভাপতি হাফেজ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুব জামায়াতের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন ও সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আহমেদ মুন্নাসহ সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবস পালনের প্রস্তাব করা হয়। ১৯৯৯ সালে প্রস্তাবটি জাতিসংঘে উপস্থাপন করা হয়। এরপর ২০০০ সাল থেকে প্রতিবছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ দিবস উপলক্ষে প্রতিবছর যুবসমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি-দাওয়া আন্তর্জাতিকভাবে তুলে ধরা হয়।

তিনি বলেন, বিশ্বে প্রায় ২০০ কোটি যুবক রয়েছে। বাংলাদেশেও প্রায় পাঁচ কোটি যুবক রয়েছে, যা দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ। অথচ বিপুলসংখ্যক যুবক বেকারত্ব, মাদকাসক্তি ও নানা সামাজিক সমস্যায় জর্জরিত। দুর্বল ও অদূরদর্শী শাসনব্যবস্থার কারণে এসব সমস্যা আরও প্রকট হয়েছে।

ফখরুল ইসলাম বলেন, বিশ্বের যেসব দেশ উন্নতি ও সমৃদ্ধি অর্জন করেছে, সেসব দেশের অগ্রগতির অন্যতম প্রধান শক্তি ছিল যুবসমাজ। অথচ বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসেন, তারা অনেক সময় যুবসমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। আমরা তা চাই না। যুবসমাজকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে দেশের বেকার যুবকদের একটি সঠিক তালিকা প্রণয়ন করে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি মাদক ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করে তাদের মেধা, শ্রম ও যোগ্যতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর সুযোগ দিতে হবে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি

বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি

<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ

দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
শ্রীমঙ্গলে হাইল হাওড়ে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গলে হাইল হাওড়ে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top