logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

আত্তীকৃত শিক্ষককে অধ্যক্ষ পদে পদায়ন, সুনামগঞ্জে সমালোচনার ঝড়

প্রকাশিত হয়েছে : ৫ আগস্ট ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সরকারি কলেজে আত্তীকৃত শিক্ষক অধ্যাপক মো. শাহাদত হোসেনকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করাকে কেন্দ্র করে শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষা ক্যাডারের একটি অংশের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া।

জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. শাহাদত হোসেনকে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাহাদত হোসেন প্রথমে সুনামগঞ্জ মহিলা কলেজে বেসরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরে ১৯৯৯ সালে তৎকালীন সরকারের সময়ে ১৯৮১ বিধির আওতায় জাতীয়করণ হওয়া ১৮টি মহিলা কলেজের একটি হিসেবে সুনামগঞ্জ মহিলা কলেজ সরকারি হলে তিনিও আত্তীকৃত শিক্ষক হিসেবে সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত হন।

সমালোচকদের দাবি, ওই ১৮টি কলেজের শিক্ষকদের ক্যাডার মর্যাদা নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতে মামলা হয়েছিল। আদালতের রায়ে তারা নন-ক্যাডার হিসেবে বিবেচিত হন। পরে এ বিষয়ে আপিল করা হলেও এখনো তার নিষ্পত্তি হয়নি। এর মধ্যেই শাহাদত হোসেনকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে অধ্যক্ষ হিসেবে পদায়ন করায় প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, সুনামগঞ্জ সরকারি কলেজে ১৬, ১৮ ও ২০ ব্যাচের একাধিক জ্যেষ্ঠ বিসিএস শিক্ষা ক্যাডারের অধ্যাপক কর্মরত রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষক বলেন, “প্রশাসনিক ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতের রায়ে নন-ক্যাডার হিসেবে ঘোষিত হওয়ার পরও কীভাবে বিসিএস শিক্ষা ক্যাডারের মাঠপর্যায়ের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক প্রধানের পদে তাকে পদায়ন করা হলো, তা আমাদের কাছে বিস্ময়কর। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।”

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলাম বলেন, “বিষয়টি কীভাবে বিবেচনায় এলো, সেটাই বুঝতে পারছি না। শিক্ষক-শিক্ষার্থীদের এ বিষয়ে প্রতিবাদ জানানো উচিত।”

আরেকজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, “এত জ্যেষ্ঠ বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষক থাকা সত্ত্বেও এমন পদায়ন শিক্ষা ক্যাডারের অনেক কর্মকর্তার মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে।”

এ বিষয়ে সুনামগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কাশেম আজাদ বলেন, “আদালতের মামলার প্রেক্ষাপটে ২০০০ বিধি অনুসারে তারা বিসিএস ক্যাডারের অন্তর্ভুক্ত হলেও ১৯৮১ বিধি অনুসারে নন-ক্যাডার হিসেবে বিষয়টি বিচারাধীন রয়েছে। এ বিষয়ে আত্তীকৃত শিক্ষকদের করা আপিলের রায় এখনো হয়নি। সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা সে অনুযায়ী দায়িত্ব পালন করব।”

এদিকে সরকারি ব্রজমোহন কলেজের এক অধ্যাপক নিজের ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, ১৯৮১ বিধিতে আত্তীকৃত কিছু শিক্ষক নিজেদের পরিচয় গোপন রেখে বর্তমান পদবি ব্যবহার করে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছেন এবং বিভিন্ন ক্যাডার পদে পদায়নের চেষ্টা করছেন।

তিনি আরও দাবি করেন, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায় অনুযায়ী তারা জ্যেষ্ঠতা ও সিলেকশন গ্রেডের সুবিধা পেলেও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য নন। এ বিষয়ে তিনি শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।

সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম মিয়া বলেন, “বিতর্কিত একজন ব্যক্তি কীভাবে অধ্যক্ষ হলেন, তা নিয়ে আমি হতবাক। কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো উচিত।”

শাহাদত হোসেনের অধ্যক্ষ হিসেবে পদায়নের ঘোষণার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা নবনিযুক্ত অধ্যক্ষ মো. শাহাদত হোসেনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পূর্বদিক/এসএ

শীর্ষ সংবাদ এর আরও খবর
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর

কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর

শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন

শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা

বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা

সর্বশেষ সংবাদ

<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনে অভিযুক্ত
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনে অভিযুক্ত
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি, নতুন মজুরি বোর্ড গঠনের আহরণ
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি, নতুন মজুরি বোর্ড গঠনের আহরণ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top