logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

বাংলাদেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাটের কী কারণ?

প্রকাশিত হয়েছে : ২ নভেম্বর ২০১৪, ৬:৫৫ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

ঠিক কি কারণে বাংলাদেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে – তা নিয়ে বাংলাদেশের কর্মকর্তারা বা বিদ্যুৎমন্ত্রী এখনো নির্দিষ্টভাবে কিছু বলছেন না। বাংলাদেশের সময় সকাল সাড়ে ১১টায় (অর্থাৎ ভারতের সময় সকাল ১১টায়) জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দেবার ফলেই এই বিপর্যয় ঘটে।

বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃত করে একাধিক সংবাদে বলা হয়, ভেড়ামারায় জাতীয় গ্রিডে বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ সঞ্চালন লাইনে সংযোগস্থলে ওই ত্রুটি থেকেই বিভ্রাটের শুরু। এর আগে বাংলাদেশের জাতীয় গ্রিডের প্রধান কর্মকর্তা চৌধুরী আলমগীর হোসেনকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলো জানায়, ভারতের একটি সাবস্টেশনের সমস্যার কারণে তার সাথে সংযুক্ত বাংলাদেশের গ্রিডে এই বিপর্যয় ঘটে থাকতে পারে।

ভারতের পাওয়ার গ্রিড কোম্পানির উচ্চপর্যায়ের কর্মকর্তারা জানান, গতকাল ১ নভেম্বর শনিবার ভারতীয় সময় ১১টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়) বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুত সরবরাহের যে ভেড়ামারা-বহরমপুর লাইন রয়েছে – তার একটি লাইন মিনিটখানেকের জন্য ‘ট্রিপ’ করেছিল বা বসে গিয়েছিল।

তবে ভারতীয় কর্মকর্তারা এটাও নিশ্চিত করেছেন যে লাইন ‘ট্রিপ’ করার সাথে সাথেই দ্বিতীয় আরেকটি লাইন স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে এবং বিদ্যুৎ সরবরাহে কোন বিঘ্ন ঘটেনি। ভারতীয় অংশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত আছে।

কিন্তু ভারতীয় অংশে লাইন ‘ট্রিপ’ করার কারণেই বাংলাদেশ অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে কিনা – তা এখনো স্পষ্ট নয়। বাংলাদেশের কর্মকর্তারা এখনো নির্দিষ্টভাবে কিছু বলছেন না।

২০০৭ সালে শেষবার বাংলাদেশে যে বড় আকারের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল তখন সরকারের বিদ্যুৎ সচিব ছিলেন ড. ফওজুল করিম খান। তিনি জানান, ভেড়ামারা-বহরমপুর লাইনটি দিয়ে বাংলাদেশে যে বিদ্যুৎ আসে তা হঠাৎ ‘ট্রিপ করলে’ বা বন্ধ হয়ে গেলে তার প্রতিক্রিয়ায় যান্ত্রিক নিরাপত্তার কারণেই অনেক সময় আপনা আপনি পুরো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং আজকেও সেটাই হয়ে থাকতে পারে। ‘তা না হলে হয়তো অন্য কোন পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে বা ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার ফেল করেছে – এ ছাড়া আর কোন ব্যাখ্যা নেই”।

পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল-বেরুনি জানিয়েছেন, কোন গাফিলতির কারণে এই বিপর্যয় ঘটেনি, কারিগরী ত্রুটিই এর জন্য দায়ী।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, জাতীয় গ্রিডে কারিগরী সমস্যার কারণে পুরো দেশ জুড়ে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। সমস্যাটি ঠিক কি তা তিনি সুনির্দিষ্টভাবে না জানালেও বলেছেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের রিপোর্ট পেলেই আসলে কি ঘটেছে তা জানা যাবে।

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি – ভারতীয় কর্মকর্তা

পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে যে পাওয়ার গ্রিড কর্পোরেশন – তার চেয়ারম্যান আর এন নায়েক জানিয়েছেন যে তাঁদের লাইনে কোনও সমস্যা হয়নি। তবে ভারতের পূর্বাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন পরিচালনা করে যে ইস্টার্ন রিজিওনাল লোড ডেসপ্যাচ সেন্টার, কলকাতায় তাদের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে ভারতীয় সময় বেলা এগারোটার দিকে বহরমপুর-ভেড়ামারার মধ্যেকার দুটি লাইনের মধ্যে একটি লাইন মিনিট খানেকের জন্য ট্রিপ করে যায়। তবে স্বয়ংক্রিয় ভাবেই দ্বিতীয় লাইনটি চালু হয়ে গেছে – সেই বন্দোবস্তই করা রয়েছে। ই আর এল ডি সি এই অঞ্চলের প্রতিটি বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপরে ২৪ ঘণ্টা নজর রাখে।

এই তথ্য সমর্থন করে পাওয়ার গ্রিড কর্পোরেশনের ডাইরেক্টর প্রজেক্টস, আই এস ঝা জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারার ওই গ্রিডে দুটি লাইন রয়েছে। একটি ট্রিপ করলেও অন্য লাইনটি চালু থাকে এবং দ্বিতীয় লাইনটিতেও সবসময়েই চার্জ দেওয়া থাকে । এক্ষেত্রেও তা-ই হয়েছে। তাই বাংলাদেশে আজ এক মুহুর্তের জন্যও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকেনি।”

বাংলাদেশের বিদ্যুৎ বিপর্যয় ভারতীয় গ্রিডের কারণে হয়নি বলেই দাবি পাওয়ার গ্রিড কর্পোরেশনের ওই শীর্ষ কর্তাদের।

জাতীয় এর আরও খবর
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top