logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

সিলেটে ছিনতাই ও প্রতারণা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে : ৯ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

সিলেট প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে সংঘটিত আলোচিত ছিনতাই মামলার অভিযুক্ত এবং পৃথক একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ইমরান মিয়া (২৮) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চান্দভাগ এলাকার একজন ব্যবসায়ী। গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টায় তিনি তার পিতাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলে দোকানের মালামাল ক্রয়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার কাছে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ছিল। সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে তারা রাজনগর উপজেলার নন্দীউড়া এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে পেছন থেকে নেভি-ব্লু রঙের একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ইমরান মিয়া ও তার পিতা সড়কের পাশে পড়ে যান।

এরপর প্রাইভেটকার থেকে নেমে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাদের হাতে থাকা জিআই পাইপ দিয়ে ইমরান মিয়া ও তার পিতাকে এলোপাতাড়িভাবে মারধর করে। একপর্যায়ে আরেক ব্যক্তি জিআই পাইপ দিয়ে হত্যার ভয় দেখিয়ে ইমরান মিয়ার পিতার কাছ থেকে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা দ্রুত প্রাইভেটকারযোগে রাজনগর কলেজ পয়েন্টের দিকে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিএসসি, সিলেট এবং সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি যৌথ আভিযানিক দল গত ৮ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন জালালপুর ইউনিয়নের শাহজালাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে রাজনগর থানার মামলা নং-১১, তারিখ ১৯ নভেম্বর ২০২৫, পেনাল কোডের ৩৯৪ ধারার ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত এবং সিআর-১৩/২৬ (রাজনগর) মামলার ৪০৬/৪২০/৫০৬(২)/৩৪ ধারার প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মানিক মিয়া (৪৪)-কে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তি রাজনগর উপজেলার আমিনাবাদ চা বাগান এলাকার মসকু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, এ ছিনতাই মামলার আরও একজন আসামিকে গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর

মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা

চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য

সর্বশেষ সংবাদ

টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার

সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ

মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন

পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top