logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. স্ক্রলিং

সুনামগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে : ৪ আগস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি: র‍্যাব-৯ ও র‍্যাব-১৪-এর যৌথ অভিযানে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান আসামি মো. আইয়ুব আলী (২২) সুনামগঞ্জ থেকে গ্রেফতার হয়েছেন। একই অভিযানে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এ. রব সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি স্থানীয় মসজিদের মক্তবে কোরআন শিক্ষা গ্রহণ করতেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, মাদ্রাসায় যাওয়া-আসার পথে অভিযুক্ত আইয়ুব আলী দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন। বিষয়টি শিক্ষার্থী তার বাবাকে জানালে তিনি অভিযুক্তের পরিবারের সদস্যদের অবহিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে আইয়ুব আলী ভুক্তভোগী ও তার পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

গত ২৩ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৬টার দিকে মক্তব থেকে বাড়ি ফেরার পথে ভাটিরপাড়া পুরাতন বাজার জামে মসজিদ সংলগ্ন সড়কে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আইয়ুব আলী সহযোগীদের নিয়ে তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় পথচারীরা বিষয়টি প্রত্যক্ষ করেন। পরে শিক্ষার্থীর বাবা দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং র‍্যাব-১৪-এর সিপিসি-১ (জামালপুর)-এর একটি যৌথ আভিযানিক দল ৪ আগস্ট ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে দেওয়ানগঞ্জ থানার মামলা নং-২৩ (তারিখ: ৩১ জুলাই ২০২৬), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫) এর সংশ্লিষ্ট ধারায় এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মো. আইয়ুব আলীকে গ্রেফতার করা হয় এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আইয়ুব আলী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর গ্রামের মো. মকছেন আলীর ছেলে।

র‍্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভুক্তভোগীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পূর্বদিক/এসএ

স্ক্রলিং এর আরও খবর
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার

সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা

চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য

রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ

মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন

সর্বশেষ সংবাদ

পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি

শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন

শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি

চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬

মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত

মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা

সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top