logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

সমিতির লোকজনের উপর দোষ চাপানোর চেষ্টার অভিযোগ : সবুজ বাংলা সমবায় সমিতির রোপিত গাছ কেটে নিয়েছে দুস্কৃতিকারীরা


প্রকাশিত হয়েছে : 2 September 2014, 6:17 am

সদর উপজেলা সংবাদদাতা

পানি উন্নয়ন বোর্ডের অনুমোদনকৃত মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর সবুজ বাংলা বহুমুখী সমবায় সমিতি লি. এর বনায়নকৃত গাছ দুস্কৃতিকারীরা কেটে নিয়েছে। সম্প্রতি এই চক্রটি সমিতির লাগানো একটি গাছ কেটে সমিতির লোকজনের উপর দোষ চাপানোর পাঁয়তারা ও মামলা করার হুমকি দিচ্ছে বলে সমিতির লোকজন অভিযোগ করেন।

সমিতির লোকজনের সাথে আলাপ করে ও সংশ্লিষ্ট কাগজপত্র সূত্রে জানা যায়, ২০০৫ সালে মীরপুর এলাকার মনু ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালে গাছের চারা রোপনের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নিকট থেকে ২৯,৮০০ কি. মি. থেকে ৩০, ৫১৬ কি.মি এরিয়ার ৭১৬ মিটার জায়গা বন্দোবস্ত নেয়। পানি উন্নয়ন বোর্ডের বেঁধে দেয়া শর্ত অনুযায়ী এই জায়গাতে বিভিন্ন প্রজাতির প্রায় ২ হাজার গাছের চারা রোপন করা হয়। গাছ রোপনের সময় এই এলাকার ফরিদ মিয়া (৫০), আছাব মিয়া (৩০), নূরুল মিয়া (২৭),  নাজমুল মিয়া (২৪)সহ কতিপয় ব্যক্তি বাঁধা দেয়। তারা দাবি করে এই জায়গাটি তাদের ভোগ দখলীয়। তখন সমিতির লোকজন জায়গাটি তাদের ভোগ দখলীয় দাবি করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নিকট থেকে বন্দোবস্তু নেয়া কাগজ পত্র দেখালে তারা প্রকাশ্যে আর কোন বাঁধা সৃষ্টি করেনি। কিন্তু গাছের চারা রোপনের পর থেকে উল্লেখিত ব্যক্তিরা গোপনে গাছের চারা উপড়াইয়া ফেলতে থাকে এবং অনেক ক্ষতি সাধন করে। পরে সমিতির লোকজন রোপিত গাছের চারা দেখাশুনা করার জন্য পাহারার ব্যবস্থা করেন। রোপিত চারাগুলো বড় হলে পাহারা বন্ধ করে দেয়া হয়। এই সুযোগে ২০১৩ সালের ৪ জুন রাতে এই চক্র ২০টি আকাশমনি গাছ কেটে নেয়। এ ঘটনায় সমিতির পক্ষ থেকে সমিতির সহ-সভাপতি শেখ আবেদ আহমদ বাদী হয়ে ফরিদ মিয়া, আছাব মিয়া,  নূরুল মিয়া ও নাজমুল মিয়াসহ অজ্ঞাতনামা ১৮/২০ জনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যা মৌলভীবাজার মডেল থানায় ১/৮/২০১৩ তারিখে সাধারণ ডাইরি ভূক্ত হয়। ডাইরি নং ৬১।

এদিকে গত ৩০ আগস্ট আবারো একটি আকাশমনি গাছ কেটে নেয় অজ্ঞাত দুস্কৃতিকারীরা। এ ঘটনায় সমিতির লোকজন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী,  মৌলভীবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সবুজ বাংলা বহুমুখী সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক শিবলী নোমানী বলেন, চি‎িহ্নত দুষ্কৃতিকারীরা বারবার সমিতির লাগানো গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এ চক্রটি এখন সমিতির লোকজনের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে আমাদের হয়রানীসহ মামলা-মোকাদ্দমার হুমকি দিচ্ছে।

এ বিষয়ে জানতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী ফয়জুর রবের মুঠেফোনে (০১৭১১৪৩৩৪৩৭) বারবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

জাতীয় এর আরও খবর
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ

<span style='color:red;font-size:16px;'>ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন</span>	 <br/> ‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’

ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

সর্বশেষ সংবাদ
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
হবিগঞ্জে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top