logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজসহ পাঁচ দফা দাবিতে বোরহান উদ্দিন সোসাইটির সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৬, ৭:১০ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

প্রতিনিধি: মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পাঁচ দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার।

সোমবার (১৫ জুন) দুপুর ১টায় মৌলভীবাজারের সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি উত্থাপন করা হয়। একইসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর মৌলভীবাজার আগমনকে স্বাগত জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি এম মুহিবুর রহমান মুহিব।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের পৃষ্ঠপোষক নুরুল ইসলাম মাহবুব এবং সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিআইএস-এর আজীবন সদস্য দেলওয়ার হোসেন ও কার্যকরী পরিষদের সদস্য রেদওয়ান আহমদ ছামীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে এম মুহিবুর রহমান মুহিব বলেন, ২০১৭ সাল থেকে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে তারা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন। ইতোমধ্যে এ দাবি গণদাবিতে পরিণত হয়েছে। এ লক্ষ্যে দেশে ও প্রবাসে গোলটেবিল বৈঠক, সেমিনার, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান, জেলাব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি এবং মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

তিনি বলেন, বনজ ও খনিজ সম্পদ, চা শিল্প, আগর শিল্প, পর্যটন খাত এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও শিক্ষা ও স্বাস্থ্য খাতে মৌলভীবাজার এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। জেলার প্রায় ২৫ লাখ মানুষের জন্য কোনো সরকারি মেডিকেল কলেজ নেই। ফলে গুরুতর অসুস্থ রোগীদের সিলেট বা ঢাকায় নিতে গিয়ে অনেক সময় পথেই প্রাণহানির ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে হাওরাঞ্চল রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, হাওর বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য সম্পদের অন্যতম প্রধান উৎস এবং দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলার ছোট-বড় প্রায় ৩০টি হাওর রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

এছাড়া পর্যটন শিল্পের বিকাশ, আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র এবং প্রবাসী অধ্যুষিত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে ঐতিহাসিক শমশেরনগর বিমানবন্দর চালুর দাবি জানানো হয়। একই সঙ্গে ঢাকা-সিলেট রেলপথ ডাবল লাইনে উন্নীতকরণ, রেলসেবা সম্প্রসারণ এবং মৌলভীবাজার শহরের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন ছাড়া একটি সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়। তাই মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ জেলার দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে নিম্নোক্ত পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়:

১. মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।
২. জেলার ছোট-বড় হাওরসমূহের সুরক্ষা ও সংরক্ষণ।
৩. শমশেরনগর বিমানবন্দর চালু করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালু।
৪. পাবলিক বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
৫. মৌলভীবাজার বাইপাস সড়ক নির্মাণ এবং ঢাকা-সিলেট রেলপথ ডাবল লাইনে উন্নীতকরণসহ রেলসেবা সম্প্রসারণ।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী সফরকালে জেলার জনগণের দীর্ঘদিনের এসব যৌক্তিক দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: যুবকের ৬ মাসের কারাদণ্ড

শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: যুবকের ৬ মাসের কারাদণ্ড

শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক

কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক

মৌলভীবাজারে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ

মৌলভীবাজারে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ

বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত

বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত

সর্বশেষ সংবাদ
রথযাত্রায় রাধাকৃষ্ণের অপূর্ব রূপে ভাইরাল যুগল, ভক্তিময় সাজে মুগ্ধ নেটদুনিয়া

হবিগঞ্জে জেরিন হত্যার ৩ মাস পর মুন্সিগঞ্জ থেকে পলাতক চালক গ্রেফতার
হবিগঞ্জে জেরিন হত্যার ৩ মাস পর মুন্সিগঞ্জ থেকে পলাতক চালক গ্রেফতার
শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শ্রীমঙ্গলে ‘শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে নির্মিত সিলেটের কালীমন্দির উদ্বোধন
দক্ষিণেশ্বর কালীমন্দিরের আদলে নির্মিত সিলেটের কালীমন্দির উদ্বোধন
মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
রাজশাহীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যুবদল নেতাকে মারধরের অভিযোগ
রাজশাহীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যুবদল নেতাকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক
কুলাউড়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশুসহ ছয় বাংলাদেশি আটক
মৌলভীবাজারে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ
মৌলভীবাজারে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ
বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত
বিশ্ব সাপ দিবসে শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত
শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
সিলেটে ব্যবসায়ী হত্যার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক
সিলেটে ব্যবসায়ী হত্যার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বন্যাদুর্গত ৪৫০ মানুষের পাশে ৪৬ বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বন্যাদুর্গত ৪৫০ মানুষের পাশে ৪৬ বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
আখাউড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা ও ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিকারি থেকে বন্যপ্রাণীর রক্ষক, চিরবিদায় সীতেশ রঞ্জন দেব
শিকারি থেকে বন্যপ্রাণীর রক্ষক, চিরবিদায় সীতেশ রঞ্জন দেব
কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top