logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

‘আতঙ্কই’ ইবোলাকে করেছে আরো সংক্রামক!

প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৪, ৭:০৫ পূর্বাহ্ণ

ebola

পূর্বদিক ডেস্ক ::

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে ঘোষণায় বলেছিলেন, ‘পশ্চিম আফ্রিকা অঞ্চলের রোগটিকে আয়ত্তে আনতে যুক্তরাষ্ট্র এক বিলিয়ন ডলার ও তিন হাজার সৈন্য পাঠাতে পারে। ইবোলার কারণে অর্থনীতি ধসে পড়ার ঝুঁকি শুধু আফ্রিকায় নয়, ছড়িয়ে আছে গোটা বিশ্বে। এক্ষেত্রে আমরা আর সময়ক্ষেপণ করতে পারি না।’

কিন্তু ইবোলার প্রাদুর্ভাবের পর থেকে এরই মধ্যে বেশ সময় নষ্ট করা হয়েছে। গত মার্চে রিপাবলিক অব গিনির এক দুর্গম অঞ্চলে এ রোগের সংক্রমণ শুরু হয়, যা পরে লাইবেরিয়ায় ছড়িয়ে পড়ে। এপ্রিলেই রোগের ভীতি গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং তার পরের মাসেই সীমান্ত পাড়ি দিয়ে ভাইরাসটি আক্রমণ করে সিয়েরালিওনে। আর জুনে রোগটি প্রথমবারের মতো লাইবেরিয়ার রাজধানী মোনরোভিয়ার মতো নগর অঞ্চলে আঘাত হানতে সক্ষম হয়। জুলাইয়ের শেষে ইবোলার প্রাদুর্ভাব ছড়িয়ে যায় আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায়। আর এখন ভাইরাসটির চাইতেও আরো দ্রুতগতিতে ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ভীতি।

এ ভীতির কারণে গতকাল শনিবার ভারত সরকার ঘোষণা দিয়েছে, ডিসেম্বরে অনুষ্ঠেয় আফ্রিকার বাণিজ্য সম্মেলনে তারা যোগ দিচ্ছে না। আফ্রিকার ৫০টিরও বেশি দেশের এ সম্মেলনে ভারতের প্রায় এক হাজার প্রতিনিধি যোগ দেয়ার কথা ছিল। এখন সম্মেলনটি আগামী বছর অনুষ্ঠানের ব্যাপারে আফ্রিকার নেতাদের সঙ্গে আলোচনা করছে দেশটি।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, দুই ধরনের সংক্রমণ আছে। একটি ভাইরাসকে নিয়ে, অন্যটি ভাইরাসের সংক্রমণের ভীতি নিয়ে। বিশ্বব্যাংকের নতুন একটি রিপোর্টে বলা হয়েছে, ইবোলা-সম্পর্কিত স্বাস্থ্যসেবা সার্বিক অর্থনীতিতে মোটেই প্রভাববিস্তারকারী নয়। বরং ৯০ শতাংশ পর্যন্ত আর্থিক ক্ষতি হয় শুধু ভীতির কারণে। এ ভীতিতেই অচল হয়ে যায় একটি দেশের অর্থনীতি।

অনেক বিশেষজ্ঞ বলছেন, ভাইরাসটি দ্রুত অভিযোজিত হচ্ছে। এটাই ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্য এবং এ কারণেই মানুষ বেঁচে আছে। কারণ অন্যান্য ভাইরাসের মতো ইবোলা ভাইরাসটি যদি অভিযোজিত হয়, তাহলে এটি আর শক্তিশালী থাকবে না। তাই পশ্চিম আফ্রিকায় ইবোলার প্রকোপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটি কারণ হচ্ছে, রোগটি এমন সব অঞ্চলে আঘাত হানছে, যেখানে বলতে গেলে স্বাস্থ্যসেবার কোনো কাঠামোই নেই। সুপেয় পানি থেকে শুরু করে নেই পর্যাপ্ত অবকাঠামো।

এটা অবশ্য নতুন কোনো সমস্যা নয়। বিশ্বব্যাংকের হিসাবে, গত বছর লাইবেরিয়ায় স্বাস্থ্যসেবার পেছনে মাথাপিছু বার্ষিক খরচ ছিল ৬৫ ডলার এবং গিনিতে ৩২ ডলার। এমনকি এ দুই দেশের তুলনায় এগিয়ে থাকা নাইজেরিয়ায়ও মাথাপিছু খরচ করা হয় ১০০ ডলারেরও কম। যুক্তরাষ্ট্রে ব্যয় করা হয় ৯ হাজার ডলার।

ইবোলা কোনো রহস্যপূর্ণ রোগ নয় এবং এর নিরাময় সম্ভব। এটিকে ঠেকাতে সবার আগে প্রয়োজন আক্রান্ত রোগীর সংস্পর্শে যারা এসেছেন, তাদের খুঁজে বের করা। এদের খুঁজে বের করা গেলে এবং তাদের চলাচল নিয়ন্ত্রণে রাখলে রোগটির প্রাদুর্ভাব অনেকাংশে ঠেকানো সম্ভব। এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য উদঘাটন করতে প্রয়োজন দক্ষ জনবল, যা পশ্চিম আফ্রিকার দরিদ্র দেশগুলোয় একেবারেই বিরল।

কিন্তু শুধু আর্থিক সহায়তাই এ রোগের নিয়ন্ত্রণে যথেষ্ট নয়। আরো আগে এই ১ বিলিয়ন অর্থ দিয়ে পশ্চিম আফ্রিকার স্বাস্থ্যসেবা উন্নত করা গেলে, এই এক প্রাদুর্ভাব থেকে বাঁচত হাজারো জীবন। তাই প্রয়োজন অবকাঠামো খাতে আরো উন্নয়ন সম্পন্ন করা। এতে অন্যান্য আরো অনেক রোগের সংক্রমণ তো বটেও, সবচেয়ে সংক্রমক রোগ ভীতিকে আয়ত্তে আনা সম্ভব অনেকখানি।

আন্তর্জাতিক এর আরও খবর
তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

<span style='color:red;font-size:16px;'>সীমান্তে কাঁটাতারের বেড়া</span>	 <br/> বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

সর্বশেষ সংবাদ
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top