প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
প্রকাশিত হয়েছে : 9 May 2026, 4:20 pm

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদের শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি।
শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নতুন মন্ত্রিসভায় প্রাথমিকভাবে পাঁচজন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গ থেকে দু’জন এবং দক্ষিণবঙ্গ থেকে তিনজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।
শপথ নেওয়া মন্ত্রীরা হলেন— দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, নিসিথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে প্রথমবারের মতো রাজ্য পরিচালনার দায়িত্ব পেয়েছে। অন্যদিকে, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি।
পূর্বদিক/এসএ






