logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. আন্তর্জাতিক

ইরাক ও সিরিয়া অভিযানে আমেরিকার আসল উদ্দেশ্য নিয়ে ধূম্রজাল

প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ৭:৩২ পূর্বাহ্ণ

Air Attacks

ইরাকে মার্কিন সেনা পাঠানোর কাজ অব্যাহত রয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ সিরিয়াতেও মার্কিন বাহিনীর স্থলসেনার অভিযান শুরু করার আলামত ক্রমেই সুস্পষ্ট হয়ে উঠছে। ইরাক ও সিরিয়া উভয় দেশে স্থল বাহিনীর অভিযানের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে মার্কিন আগ্রাসনের আভাসও স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।

পূর্বদিক ডেস্ক ::

ইরাকে মার্কিন সেনা পাঠানোর কাজ অব্যাহত রয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ সিরিয়াতেও মার্কিন বাহিনীর স্থলসেনার অভিযান শুরু করার আলামত ক্রমেই সুস্পষ্ট হয়ে উঠছে। ইরাক ও সিরিয়া উভয় দেশে স্থল বাহিনীর অভিযানের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে মার্কিন আগ্রাসনের আভাসও স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। এর আগে প্রধানত রাশিয়া ও চীনের বিরোধিতার কারণে সিরিয়ায় হামলা চালানো সম্ভব হয়নি। কিন্তু এবার সিরিয়ায় আগ্রাসী হামলা চালানোর ক্ষেত্রে নতুন অজুহাত তৈরি করে দিয়েছে আইএস জেহাদিরা। অনেকেই মনে করেন, মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র নিজেই আইএসকে সংগঠিত হওয়ার সুযোগ করে দিয়ে এই অজুহাত সৃষ্টি করেছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, তারা নতুন করে ৫০০ সেনা মধ্যপ্রাচ্যে পাঠাবে এবং শুধু ইরাকেই অন্তত ২০০ সেনা এবং বাদবাকি সেনাদেরকে অন্যান্য আরব দেশে মোতায়েন করা হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরিকল্পনা বাস্তবায়নের প্রথম পর্যায়ে ১৩৮ সেনাকে রাজধানী বাগদাদে, ৬৮ সেনাকে আরবিলে এবং ১০ জন সেনাকে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে। ইরাকে নতুন করে যে ২০০ মার্কিন সেনা পাঠানো হবে তা এর আগে পাঠানো ৪৭৫ সংখ্যক বিশেষ বাহিনীর সঙ্গে মিলিত হবে। আইএস গত গ্রীষ্মে ইরাকে তৎপরতা শুরু করার পর এবং বেশ কিছু জায়গা দখল করে নেয়ার পর নতুন করে ইরাকে মার্কিন সামরিক তৎপরতা শুরু হয়। ইরাকে নিরাপত্তা রক্ষা এবং উপদেষ্টা হিসেবে কাজ করার জন্য বর্তমানে ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এছাড়া ইরাকের বিভিন্ন সামরিক স্থাপনা ও মার্কিন দূতাবাস রক্ষা এবং ইরাক সেনাবাহিনীর প্রশিক্ষণ দেয়াও ছিল সেদেশে মার্কিন সেনা মোতায়েনের অন্যতম উদ্দেশ্য।

অপর এক খবরে বলা হয়, মার্কিন একজন শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন যে, যৌথ বাহিনীর হামলায় সিরিয়ায় ইসলামিক স্টেট জেহাদিদের ব্যাপক ক্ষতি করা হয়েছে, তবে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে তাদের দমন করা সম্ভব নয়। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মার্টিন ডিম্পসে বলেছেন, সিরিয়া আর ইরাক, উভয়ক্ষেত্রেই ভূমিতে সামরিক অভিযান চালানো জরুরি হয়ে পড়েছে। এজন্য রাজনৈতিক সমাধানের ওপরও গুরুত্ব দিয়েছেন এই সামরিক কর্মকর্তা। গত শুক্রবার ইরাকে বিমান হামলায় অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটির হাউজ অব কমন্সে সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে রাশিয়া হুঁশিয়ারি জানিয়েছে যে, সিরিয়ায় আমেরিকা আর আরব দেশগুলোর বোমা হামলার অর্থ হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সিরিয়ায় যেকোনো হামলা চালানোর আগে, দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সম্মতি নেয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বিশ্লেষকরা বলছেন, ইরাকে সন্দেহজনক আইএস জেহাদি গোষ্ঠীর উদ্ভব ঘটায় তাদের মোকাবেলার অজুহাতে নতুন করে ইরাকে সেনা প্রেরণের সুযোগ সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। অবশ্য মার্কিন কর্মকর্তারা এ যাবত বলে আসছেন তাদের সেনারা জেহাদিদের বিরুদ্ধে স্থল অভিযানে অংশ নেবে না। কিন্তু ১৯৬০’র দশকে ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা থেকে বলা যায়, প্রথমে সামরিক পরামর্শ বা উপদেষ্টা হিসেবে সেখানে মার্কিন সেনা পাঠানো হলেও বহু বছর ধরে সেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র ধারণা আন্তর্জাতিক জোট গঠন, বিমান হামলা ও ইরাকিদের সামরিক প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে আইএস গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা যাবে। এ কারণে আমেরিকা গত কয়েক সপ্তাহে ইরাকে প্রায় দেড় হাজার সেনা পাঠিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যকার নিরাপত্তা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এবং বর্তমানে সেদেশে প্রায় ১২ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এ অবস্থায় আইএস জেহাদিদের ওপর বিমান হামলা এবং ইরাকি সেনাবাহিনীর অভিযানে যদি জেহাদিদের নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ইরাকে আরো বেশি সংখ্যক মার্কিন সেনা পাঠানোর কী উদ্দেশ্য থাকতে পারে সেটাই এখন সবার প্রশ্ন।

২০০৩ সালে সাদ্দামের পতনের পর বেশ অনেক বছর সেদেশে মার্কিন সেনা উপস্থিতি বজায় ছিল এবং এরপর সেনা প্রত্যাহার করে নেয়া হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট বরাদ্দের পাশাপাশি ইরাকে নতুন করে সেনা পাঠানো শুরু করেছে। আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতির ভবিষ্যৎ কি হবে তা এখনো স্পষ্ট না হলেও আমেরিকা ফের ইরাকে যুদ্ধের জন্য তৎপরতা শুরু করেছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ওবামা ২০০৮ সালের নির্বাচনী প্রচারকালে মার্কিন জনগণের যুদ্ধবিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছিলেন।

আন্তর্জাতিক এর আরও খবর
তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

সর্বশেষ সংবাদ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
জাতীয় চা দিবস
দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
জাতীয় চা দিবস
দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top