logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

বোধনে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু আজ বিকেলে

প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ৯:২০ পূর্বাহ্ণ

durga puja 2

পূর্বদিক ডেস্ক ::

আর মাত্র একটি রাত পেরোনোর অপেক্ষা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে মঙ্গলবার শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রধান আনুষ্ঠানিকতা। অসাম্প্রদায়িক চেতনায় গোটা বাঙালি সামিল হবে এ উৎসব উদযাপনে।
আজ সোমবার সায়ংকালে হবে দেবীর বোধন। বিকেল ৪টা ১০ মিনিটে প্রতিটি মণ্ডপে আরম্ভ হবে পূজা-অর্চনা ও প্রসাদ বিতরণ। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও

অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।  যদিও ২৩ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবী আগমনের ডামাডোল।
বাঙালির দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমায় রঙ তুলির শেষ আঁচড় শেষ করেছেন ভাস্কররা। ঢাকে পড়েছে কাঠি, ঢাকির বোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর চারদিক। হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ-শিশু-কিশোরদের প্রাণে এখন দুর্গোত্সবের আনন্দ শিহরণ।
কাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাষষ্ঠী বিহিত পূজা, বুধবার(১ অক্টোবর) মহাসপ্তমী বিহিত পূজা, বৃহস্পতিবার (২ অক্টোবর) মহাষ্টমী, কুমারী ও সন্ধিপূজা, শুক্রবার (৩ অক্টোবর) মহানবমী ও বিজয়া দশমী বিহিত পূজা। তিথি অনুযায়ী এবার একই দিনে নবমী ও দশমী পূজা হলেও ৪ অক্টোবর প্রতিমা বিসর্জন ও বিজয়া শোভাযাত্রার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল জানান, রাজধানীতে ২১৬টিসহ সারাদেশে ২৮ হাজার ৪৫৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে সুত্রাপুর থানায় সবচেয়ে বেশি ৩৫টি মণ্ডপে স্থাপন করা হয়েছে।
এদিকে, পূজাকে সামনে রেখে এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে রঙ বে-রঙের আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি, দেবী দুর্গার অলঙ্করণ ও সাজসজ্জা কাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে চলছে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের জন্য কেনাকাটা, ঘর-বাড়ি, দোকানপাট ধোয়া-মোছা ও সাজসজ্জার কাজ। হিন্দুদের ঘরে ঘরে পরম যত্নে তৈরি করা হচ্ছে খই-মুড়ি ও তিলের নাড়ু, নারিকেলি ও হরেক ধরনের মিষ্টান্ন।
পঞ্জিকা মতে, এ বছর মর্ত্যলোকে (পৃথিবীতে) দেবীর আগমন ঘটবে নৌকায় চড়ে। আর দেবীর গমন ঘটবে দোলায় চড়ে। যার ফল মড়ক। এতে প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারীর প্রাদুর্ভাব বেড়ে যাবে। তবে সনাতন বিশ্বাস মতে দেবী তার অশেষ কৃপায় সবাইকে রক্ষা করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানায়, তিথি মতে এ বছর ৩ অক্টোবর একই সঙ্গে মহানবমী ও বিজয়া দশমী পড়েছে। অন্যদিকে ৬ অক্টোবর মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তাই দেশব্যাপী সব পূজা মণ্ডপে ৪ অক্টোবর সন্ধ্যার মধ্যে বিজয়া শোভাযাত্রা ও রাত ১০টা থেকে ১১টার মধ্যে দেবীর বিসর্জন পর্ব শেষ করতে পূজা আয়োজক কমিটির কর্মকর্তাদের বলা হয়েছে।
রাজধানীর দুর্গাপূজার আয়োজন ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মন্দির কিংবা পুরান ঢাকার পূজা মণ্ডপগুলোকে ঘিরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু কয়েকবছর ধরে ধানমন্ডি, গুলশান ও বনানীসহ অন্য এলাকাগুলোতে বিভিন্ন পূজা কমিটিগুলো পূজার মণ্ডপ তৈরিসহ অন্যান্য আয়োজন করে আসছে। দেশব্যাপী এ ধর্মীয় উৎসবকে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাতীয় এর আরও খবর
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী

শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী

এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী

চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি

প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি

ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
<span style='color:red;font-size:16px;'>জাতীয় চা দিবস</span>	 <br/> দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
জাতীয় চা দিবস
দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি
প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top