logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. সিলেট

সিলেটের রিকাবিবাজারে মৎস্য ব্যবসায়ীদের উপর পুলিশের হামলা


প্রকাশিত হয়েছে : 30 September 2014, 11:10 am

sylhet

এক পুলিশ সদস্যের বৈরী আচরণের প্রতিবাদ জানাতে মৎস্য ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ এসে অবরোধকারীদের রাস্তা ছাড়তে বলে। ব্যবসায়ীরা সরে না যাওয়ায় অতিরিক্ত পুলিশ আনা হয়। এ সময় ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ ও কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে পুলিশ।

সিলেট সংবাদদাতা ::

সিলেট নগরীর রিকাবিবাজারে ব্যবসায়ীদের উপর পুলিশ হামলা ও গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক পুলিশ সদস্যের বৈরী আচরণের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১টার দিকে রিকাবিবাজার পয়েন্টে সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা। এতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হয়ে যায়। এ সময় ব্যবসায়ীদের হটিয়ে দিতে শটগানের গুলি বর্ষণ করে পুলিশ। এতে অন্তত ১০ জন আহত হন। ঘটনাস্থল থেকে আটক করা হয় তিন জনকে।
ব্যবসায়ীরা জানান, এক পুলিশ সদস্যের বৈরী আচরণের প্রতিবাদ জানাতে তারা ওই সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ এসে অবরোধকারীদের রাস্তা ছাড়তে বলে। ব্যবসায়ীরা সরে না যাওয়ায় অতিরিক্ত পুলিশ আনা হয়। এ সময় ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ ও কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে পুলিশ।
পুলিশের ছোঁড়া শটগানের গুলিতে রিকাবিবাজার শুকতারা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আজহার আলীসহ অন্তত ১০ জন আহত হয়।
নগরীর রিকাবি বাজারের একাধিক মাছ ব্যবসায়ী জানান, সিলেট পুলিশ লাইনের হাবিলদার ফারুক আহমদের কাছে মাছ বাকি নেওয়া বাবদ মাছ ব্যবসায়ী বাবুল একাই প্রায় ৮ হাজার টাকা পান।
মঙ্গলবার দুপুরে মাছ কিনতে যান হাবিলদার ফারুক আহমদ। এ সময় বাবুলের কাছ থেকে ৪শ’ টাকার মাছ কেনেন তিনি। বাবুল বকেয়া পাওনা টাকা দাবি করলে হাবিলদার ফারুক উত্তেজিত হয়ে সাজিয়ে রাখা মাছের ডালা উল্টে ফেলে দেন।
রিকাবি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ মিয়া পূর্বদিককে বলেন, পুলিশ সদস্য ফারুক আহমদ বিভিন্ন সময়ে ক্ষুদে মৎস ব্যবসায়ীদের কাছে থেকে বাকিতে মাছ নিয়েছেন। এখন টাকা চাইলে তিনি (ফারুক) উত্তেজিত হয়ে ব্যবসায়ীর সাজিয়ে রাখা মাছের ডালা উল্টে ফেলে দেন। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে পুলিশ হামলা করে।
এদিকে, বেলা ২টায় বিষয়টি আপোসে নিষ্পত্তির লক্ষ্যে রিকাবিবাজারে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেছেন কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার (এসআই) শাহ মো. মোবাশ্বের।
কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে গুলির হিসাব এখনো করিনি।
এক পুলিশের সাথে ঝামেলার জের ধরে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধ করায় ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি।

সিলেট এর আরও খবর
<span style='color:red;font-size:16px;'>গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ</span>	 <br/> ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০

গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০

ছাতকে তোলপাড়, বনানীতে হাজী স্বপন গ্রেপ্তার

ছাতকে তোলপাড়, বনানীতে হাজী স্বপন গ্রেপ্তার

সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে

সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

সর্বশেষ সংবাদ
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
অবরোধে থমকে সাজেক, এবার বন্ধ হলো কঠিন চীবর দানোৎসব
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ১১০টি
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
বাহুবলে প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রতিমন্ত্রী ববি হাজ্জাজে
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top