logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

হংকং-এ গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ এখনো চলছে

প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৪, ৮:১৬ পূর্বাহ্ণ

আন্তwww.purbodeek.comর্জাতিক ডেস্ক ::

হংকং পরিস্থিতি ক্রমেই উত্তাল হয়ে উঠছে। দেশটির গণতন্ত্রপন্থি হাজার হাজার বিক্ষোভকারী পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস উপেক্ষা করে রাজপথ অচল করে দিয়েছেন।

পুলিশের নির্দেশ অমান্য করে আন্দোলনকারীরা রাজপথে অবস্থান নিয়েছেন। ফলে কার্যত অচল হয়ে পড়েছে স্বাভাবিক কর্মকাণ্ড।বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও।চীন অন্যান্য দেশকে এই ‘অবৈধ’ বিক্ষোভে মদদ না দেয়ার জন্য সতর্ক করে দিয়েছে। এরই মধ্যে ব্রিটিশ সরকার বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীদের অধিকার রক্ষা করা হংকংয়ের জন্য গুরুত্বপূর্ণ। সবকিছু আইনের মধ্যে থেকে করার জন্য হংকংবাসীর প্রতি আহ্বান জানায় ব্রিটেন।

অন্যরকম প্রতিবাদ

এমন দৃশ্য সচরাচর কোনো বিক্ষোভে দেখা যায় না। হংকং বিক্ষোভের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শেয়ার হয়েছে। আর তাহল পুলিশের সাথে সংঘর্ষের সময় কাঁদানে গ্যাস ছোড়ার পর একজন পুলিশ কর্মকর্তা দুই বিক্ষোভকারীর চোখ পানি দিয়ে ধুয়ে দিচ্ছে। এমনকি বিক্ষোভের কারণে যে আর্বজনা তৈরি হচ্ছে তাও এক জায়গায় স্তূপ করে রাস্তা পরিষ্কার রাখছেন বিক্ষোভকারীরা।

এছাড়া বিভিন্ন কর্মীরা বিক্ষোভে অংশ নেয়া মানুষদের খাবার, পানি, ছাতা দিয়ে সহায়তা করছেন। যেসব রাস্তা বিক্ষোভকারীরা বন্ধ করে রেখেছেন, অ্যাম্বুলেন্স বা জরুরি যান চলাচলের ব্যবস্থাও আছে সেখানে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভের প্রচুর ছবি পোস্ট করা হচ্ছে, যেখানে লেখা আছে, ৫ লাখ মানুষ বিক্ষোভ করছে, অথচ কোনো দোকানপাট ভাংচুর হয়নি, কোনো গাড়িতে আগুন দেয়া হয়নি।

শিক্ষার্থীদের ভবিষ্যত

আন্দোলনরত শিক্ষার্থীদের বিশ্বাস, তারা যদি একতাবদ্ধ থাকে তাহলে এই অঞ্চলে পরিবর্তন আসতে বাধ্য। এর আগে হংকং এ স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক চেতনার উন্মেষ খুব একটা দেখা যায়নি। কিন্তু গত কদিন ধরে তারা সংবাদ সম্মেলন, সভা সমিতি করে চলেছে। পুলিশ বা কর্তৃপক্ষের কোনো বাধাই তাদের কাছে কঠিন বলে মনে হচ্ছে না। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শনিবার সরকারি নৌদফতর প্রাঙ্গণে হামলা চালিয়েছে। আরও অনেক স্কুলে ধর্মঘট শুরু হয়েছে। শিক্ষার্থীরা এর মধ্যে ঘোষণা দিয়েছে যে, গত সপ্তাহের ক্লাস বর্জনের সিদ্ধান্ত এখন অনির্দিষ্ট সময় ধরে চলবে।

হত্যার হুমকি

চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক চান কিন মান, যিনি বিক্ষোভকারীর প্রথম সারির একজন। চীনা ভাষায় লেখা বেশ কিছু হত্যার হুমকি দিয়ে লেখা চিঠি পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘‘আমি জানতাম এই আন্দোলনে যোগ দিলেই তারা আমার উপর হামলা চালাবে এবং আমাকে শত্রু হিসেবে ভাববে।” অকুপাই সেন্ট্রাল গ্রুপের সহ প্রতিষ্ঠাতা তিনি। এই গ্রুপের অন্য প্রতিষ্ঠাতা বেনি তাই জানিয়েছেন তাঁকেও হত্যার হুমকি দেয়া হয়েছে।

‘অকুপাই সেন্ট্রাল‘ মুভমেন্ট

হংকংয়ে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ২০১৭ সালের নির্বাচনের দাবিতে চীন বিরোধীরা বেশ কিছুদিন ধরে বিক্ষোভ করছেন। শিক্ষার্থী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে অক্যুপাই সেন্ট্রাল মুভমেন্ট।

সংঘর্ষ অব্যাহত

২৫ বছর আগে তিয়ানআনমেন চত্বরে ছাত্র বিক্ষোভের পর বেজিংয়ের জন্য এটা অন্যতম বৃহত্তম রাজনৈতিক চ্যালেঞ্জ। ‘এক দেশ দু ব্যবস্থা’ কাঠামোর অধীন বেশকিছু স্বায়ত্তশাসন রয়েছে হংকংয়ের। ২০১৭ এ পরবর্তী প্রধান নির্বাহী নির্বাচনে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার দেয়ার জন্য হংকংয়ের প্রতি প্রতিশ্রুতি রয়েছে দীর্ঘদিনের। কিন্তু বিক্ষোভকারীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে যে, বেইজিং ভোটাধিকার সংক্রান্ত যে বিধি ঘোষণা করেছে তাতে প্রার্থীদের ওপর বেশ কড়া নিয়ন্ত্রণ রাখা হয়েছে এবং তাতে করে কোন গণতন্ত্রপন্থি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। হংকংয়ের বাসিন্দারা এ সিদ্ধান্তকে ঐ অঞ্চলের ওপর কঠিন নিয়ন্ত্রণ আরোপের এক ব্যাপক চেষ্টার অংশ হিসেবে দেখছে।

শেয়ারবাজারে ধস

আন্দোলনের কারণে হংকং ডলারের মূল্য ছয় মাসের মধ্যে নিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং তিন মাসের মধ্যে শেয়ারের সূচক নীচে নেমে গেছে। বেশ কিছু ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান।

কর্মকর্তারা বলেছেন, আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পুলিশসহ ৪১ জন আহত হয়েছে এবং ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

<span style='color:red;font-size:16px;'>সীমান্তে কাঁটাতারের বেড়া</span>	 <br/> বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

সর্বশেষ সংবাদ
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top