logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

সারদা তদন্তে প্রথম চার্জশিট পেশ

প্রকাশিত হয়েছে : 23 October 2014, 7:00 am

wwwpurboodeekcom
পূর্বদিক ডেস্ক ::

ভারতের বেআইনী অর্থ সংগ্রহ প্রতিষ্ঠান সারদা গোষ্ঠীর কেলেঙ্কারীর তদন্তে নেমে আজ প্রথম চার্জশিট পেশ করেছে সেদেশের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সি বি আই।

সারদার মালিক সুদীপ্ত সেন তাঁর সহকারী দেবযানী মুখার্জী ও তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড হওয়া সংসদ সদস্য কুণাল ঘোষের বিরুদ্ধে ওই চার্জশিটে প্রতারণা, ষড়যন্ত্র আর চক্রান্তের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে ওই কেলেঙ্কারী সামনে আসার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে তদন্ত কমিশন বসিয়েছিলেন, তার কার্যকাল আজ শেষ হয়ে গেছে কোনও রিপোর্ট জমা দেওয়ার আগেই।

সারদা গোষ্ঠীর চারটি সংস্থা আর সাসপেন্ড হওয়া তৃণমূল সংসদ সদস্য কুনাল ঘোষের সংবাদমাধ্যম কোম্পানি স্ট্র্যাটেজি মিডিয়ার নামে অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন সি বি আইয়ের আইনজীবী পার্থ দত্ত।

সারদা গোষ্ঠীর চারটি সংস্থা আর সাসপেন্ড হওয়া তৃণমূল সংসদ সদস্য কুনাল ঘোষের সংবাদমাধ্যম কোম্পানি স্ট্র্যাটেজি মিডিয়ার নামে অভিযোগ আনা হয়েছে।

সারদার মালিক সুদীপ্ত সেন, তাঁর সহকারী দেবযানী মুখার্জী, সংসদ সদস্য কুনাল ঘোষ-রা আগেই গ্রেপ্তার হয়েছিলেন, তবে সি বি আই নতুন করে ইস্টবেঙ্গল ক্লাবের এক কর্তা, এক অতি প্রভাবশালী ব্যবসায়ী ও রাজ্য পুলিশের এক প্রাক্তন মহাপরিচালকে সারদা মামলায় গ্রেপ্তার করেছে।

তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী, ব্যবসায়ী এবং শিল্পীদের নিয়মিত জেরা করা হচ্ছে – আরও অনেককে জেরা করা বা গ্রেপ্তার করা বাকি আছে বলে জানিয়েছেন সি বি আই অফিসারেরা।

এটিকে আংশিক চার্জশিট বলে বর্ণনা করা হচ্ছে কারণ সি বি আই য়ের পুরো তদন্ত এখনও শেষ হয়নি। কিন্তু নব্বই দিনের মাথায় চার্জশিট জমা না দিলে অভিযুক্তরা জামিনে মুক্তি পেয়ে যেতে পারেন – এই আশঙ্কাতেই আজ অভিযোগ দাখিল করা হয়েছে।

কিন্তু তদন্তকারীরা জানিয়েছেন সারদা মোট কত টাকা বাজার থেকে তুলেছিল, কীভাবে সেই টাকা সরানো হয়েছে – কোন কোন প্রভাবশালী ব্যক্তি এই বে আইনী ব্যবসায় সাহায্য করেছেন – এই বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত এখনও শেষ হয়নি। চার্জশিট পেশ হলেও সেই তদন্ত চলবে।

একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর্থিক নয়ছয়ের তদন্ত চালাচ্ছে আর সারদার সম্পত্তি খুঁজে বার করে বাজেয়াপ্ত করছে।

অন্যদিকে গতবছর সারদার কেলেঙ্কারী সামনে আসার পরে তড়িঘড়ি যে তদন্ত কমিশন তৈরি হয়েছিল, তার মেয়াদ আজই শেষ হয়েছে, কিন্তু সরকার ওই কমিশনের মেয়াদ বৃদ্ধির কোনও ঘোষণা আজ করেনি, অর্থাৎ কমিশনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

প্রায় দেড়বছর কাজ করে ওই কমিশন প্রায় ১৬ লক্ষ আমানতকারীর মধ্যে লাখ কয়েক সবথেকে গরীব আমানতকারীকে টাকা ফেরত দিতে পেরেছে – যেটা সরকারি কোষাগার থেকেই দেওয়া হয়েছে। কোনও তদন্ত রিপোর্টও জমা দেয়নি ওই কমিশন।

বিরোধীদলগুলো অভিযোগ করেছে সারদা কেলেঙ্কারী ধামাচাপা দেওয়ার জন্যই ওই কমিশন তৈরি হয়েছিল।

আন্তর্জাতিক এর আরও খবর
তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

<span style='color:red;font-size:16px;'>সীমান্তে কাঁটাতারের বেড়া</span>	 <br/> বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

সর্বশেষ সংবাদ
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন</span>	 <br/> ‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top