logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

কেউ যদি জনগণের ক্ষতি করতে চায়, অবশ্যই উপযুক্ত জবাব দেওয়া হবে — শেখ হাসিনা

প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৪, ৪:১৮ অপরাহ্ণ

www.purbodeek.com

 পূর্বদিক ডেস্ক ::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সে কারণে ইশতেহার অনুযায়ী দেশ চলবে। কেউ জনগণের ক্ষতি করতে চাইলে তার জবাব দেওয়া হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন,  ‘ভাঁওতাবাজি ও ধোঁকাবাজি ওনার চরিত্র। এটা থেকে জনগণকে রক্ষা করতে হবে। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। ইশতেহার অনুযায়ী দেশ চলছে, চলবে। কেউ যদি জনগণের ক্ষতি করতে চায়, অবশ্যই উপযুক্ত জবাব দেওয়া হবে। আমরা জনগণের কল্যাণে আছি।’
নীলফামারীর জনসভা খালেদা জিয়ার দেওয়া বক্তব্য প্রসঙ্গে শেখ হাসিনা বলেন,  ‘দেখলাম, বিএনপি নেত্রী জনসভা করে সরকার উৎখাতের আন্দোলনের কথা বলেছেন। আমাদের উৎখাতের আন্দোলন করতে গিয়ে ওনার নিজের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, এটা তিনি দেখছেন না।’ তিনি বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করেছে। সিপিএ ও আইপিইউতে জয়ী হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এমন অর্জন একটা ইতিহাস। এটা আর কেউ করতে পারেনি। এটা গণতন্ত্রের বিজয়। জনগণের প্রতিনিধিত্বশীলতার বিজয়। এটা আমরা জনগণকে উৎসর্গ করছি। যেকোনো নাগরিকের এ কথা জেনে আনন্দিত হওয়ার কথা। আমি জানি সবাই আনন্দিত। তবে তারা আনন্দিত হতে পারবে না, যারা হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি করে। তারা প্রথমে ক্ষমতার মসনদে বসে। তারপর উচ্ছিষ্ট ছিটিয়ে দল গঠন করে, এরা খুশি হতে পারবে না।’
শেখ হাসিনা বলেন, ‘মানুষ স্বস্তিতে আছে। এটাকে কেউ যেন নস্যাৎ করতে না পারে। বিএনপি-জামায়াতের আন্দোলন মানেই সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ খুন করা। ৫ জানুয়ারির আগে তারা এটা করেছে। এ রকম আর হতে দেব না। কেউ করতে চাইলে সহজে ছেড়ে দেব না।’ তিনি দাবি করেন, ‘বর্তমান সরকারের আমলে মানুষ মধ্যবিত্ত ও ধনিক শ্রেণিতে উন্নীত হয়েছে। চোখের সামনে অনেককে এ রকম ধনী হতে দেখেছি। নিম্ন আয়ের মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছে।’
মানুষ দিন দিন গরিব হয়ে যাচ্ছে—নীলফামারীর সমাবেশে খালেদা জিয়ার এমন মন্তব্যের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘ওনার জন্য ছিল ভাঙা স্যুটকেস ও ছেঁড়া গেঞ্জি। নিজের দিকটা দেখুক না উনি। কতটুকু সচ্ছলতা এসেছে। বাড়ি বদলের সময় দেখা গেছে বিদেশি টাইলস, দামি ফার্নিচার, বাতি, শিফন শাড়ি। এক গজের দাম এক হাজার ডলার। একেকখানা শাড়ির তিন-চার লাখ টাকা দাম। বার্মিজ রুবি, ব্লাক ডায়মন্ড মিলিয়ন ডলারের বিষয়। মনে হয়, ভাঙা স্যুটকেস জাদুর বাক্স হয় গেছে নতুবা চুরি করে এগুলো হয়েছে। এই জন্য মামলার তারিখ হলেই তিনি হরতাল দেন, জনসভা করেন। কিন্তু হাজিরা দেন না। গেলে তো ধরা পড়ে যাবেন। এ জন্যই হরতাল দেন, অসুস্থতার ভান করেন।’ তিনি বলেন, ‘এতিমের টাকা মেরে দিয়ে ডায়মন্ড-বিলাসিতা, বিদেশি দামি জিনিস ব্যবহার করেন। তিনি ভয় পান বলেই পালান।’
কোনো দেশ বর্তমান সরকারকে স্বীকৃতি দেয়নি—খালেদা জিয়ার এমন মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘এতটা অজ্ঞতা নিয়ে কীভাবে তিনি দুইবারের প্রধানমন্ত্রী হলেন? তিনি একটি দলেরও প্রধান। একটা রাষ্ট্র স্বীকৃতি দেয় আরেকটি রাষ্ট্রকে। এখানে সরকারের কোনো স্বীকৃতির বিষয় না। রাষ্ট্র হলো স্থায়ী, আর সরকার আসে-যায়।’ তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতার পর অনেক দেশ একে একে আমাদের স্বীকৃতি দিয়েছে। ওনার উপদেষ্টারা ওনাকে এই পৌরনীতিও বোঝাননি।’
আশরাফ বলেন, ‘আরেকজন ভাইস চেয়ারম্যান তাঁর উপদেষ্টা নিয়োগ দিলেন। তিনি জালিয়াতির কারণে ফৌজদারি মামলায় আটক হয়েছেন। আমেরিকায় এফবিআইকে ঘুষ দেওয়ার চিন্তা করাই অপরাধ। অথচ সেখানে বিএনপির এক লোক ঘুষ দিয়ে হাতে নাতে ধরে পড়েছে। এরা নিজের দেশে দুর্নীতি করে, অন্য দেশেও জালিয়াতি করে।’

জাতীয় এর আরও খবর
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান

“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান

মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী

শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী

এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী

চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি

প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি

সর্বশেষ সংবাদ
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top