logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রই নিজের স্বার্থে বিশ্বকে অস্থিতিশীল করছে — পুতিন

প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৪, ৮:০৬ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

যুক্তরাষ্ট্র বিশ্বকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের ওপর ‘একতরফা হুকুম’ চাপিয়ে দিয়ে বৈশ্বিক নিরাপত্তাকে ওয়াশিংটন ঝুঁকির মুখে ফেলেছে বলে গত শুক্রবার অভিযোগ করেন পুতিন। যুক্তরাষ্ট্র অন্য দেশের স্বার্থকে সম্মান না দেখালে বিশ্ব নতুন যুদ্ধের মুখে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রাশিয়ার সোচি শহরে রাজনৈতিক বিশেষজ্ঞদের এক অনুষ্ঠানে ৪০ মিনিটের আক্রমণাত্মক এক বক্তব্যে পুতিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ব্যাপক দোষারোপ করেন। মস্কোর সঙ্গে পশ্চিমাদের যে এখনও বিশাল ব্যবধান রয়ে গেছে, উভয় প্রান্তে যে এখনও স্নায়ুযুদ্ধের আবহ অবশিষ্ট রয়ে গেছে_ পুতিনের বক্তব্যে তার স্পষ্ট ইঙ্গিত দেখা যায়। ইউক্রেন সংকটের জন্য পুতিন পশ্চিমাদেরই দায়ী করেন। ক্রেমলিন ফের সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন করতে চাইছে না বলেও দাবি করেন রাশিয়ার এ লৌহমানব; বরং যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থে ‘পুরো বিশ্বকে নতুন করে গড়তে চাইছে’ বলে অভিযোগ করেন তিনি। পুতিন বলেন, তিনি ওয়াশিংটনকে হুমকি হিসেবে না দেখলেও মার্কিন পররাষ্ট্রনীতি বিশৃঙ্খলা তৈরি করছে। পুতিন বলেন, ‘রাশিয়া আবারও তার সাম্রাজ্য গড়তে চাইছে, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে বলে যে বিবৃতি দেওয়া হচ্ছে তা ভিত্তিহীন।’ লিবিয়া, সিরিয়া, ইরাকসহ বিভিন্ন প্রান্তের সংঘাতের তালিকা তুলে ধরে যুক্তরাষ্ট্রকে এ জন্য দোষারোপ করেন পুতিন। তিনি প্রশ্ন করেন, ‘ওয়াশিংটনের নীতি কি গণতন্ত্র ও শান্তিকে সুসংহত করেছে? না। তাদের একতরফা হুকুম ও অন্যদের ওপর নিজেদের প্রকল্প চাপিয়ে দেওয়ার কারণে ঠিক উল্টো ফল ঘটছে।’ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেদের ‘নীতি উদ্ভূত ফলের বিরুদ্ধেই লড়ছে’ বলেও মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, রাশিয়া বিশ্বে বিশেষ কোনো অবস্থান দাবি করছে না। ২০১২ সালে ক্রেমলিনে তৃতীয়বারের মতো ফেরার পর থেকেই পশ্চিমাবিরোধী বক্তব্য দিয়ে সরগরম করে রেখেছেন পুতিন। গত মার্চে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া ক্রিমিয়াকে রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত করার পর দেশে তার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। তার পরও শুক্রবারের এ বক্তব্যকে পুতিনের অন্যতম কড়া পশ্চিমাবিরোধী বক্তব্য হিসেবে ধরা হচ্ছে। ২০০৭ সালেও যুক্তরাষ্ট্রবিরোধী কড়া বক্তব্য দিয়ে পশ্চিমাদের চমকে দিয়েছিলেন পুতিন। এর পর পশ্চিমারা পুতিন বিষয়ে নতুন করে হিসাব কষতে বাধ্য হয়।
গত ২৪ অক্টোবর শুক্রবারের বক্তব্যে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা শক্তিগুলোকে দোষারোপ করেন পুতিন। তবে ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে পালাতে মস্কো সহায়তা দিয়েছিল বলে স্বীকার করেন পুতিন। পশ্চিমাপন্থি বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে গত ফেব্রুয়ারিতে ইউক্রেন ছেড়ে মস্কো যান ইয়ানুকোভিচ। ইউক্রেন সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। মস্কোও পাল্টা নিষেধাজ্ঞা জারি করে। এ প্রসঙ্গে শুক্রবার পুতিন বলেন, মস্কো পশ্চিমাদের কৃপাভিক্ষা করবে না।

আন্তর্জাতিক এর আরও খবর
তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

<span style='color:red;font-size:16px;'>সীমান্তে কাঁটাতারের বেড়া</span>	 <br/> বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top