logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

সিরিয়ার কোবানে যাচ্ছে ইরাকি কুর্দি যোদ্ধারা

প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৪, ৯:৪৭ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

সিরিয়ার কোবানে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত সিরীয় কুর্দিদের সঙ্গে যোগ দিতে রওনা দিয়েছে ইরাকের কুর্দি পেশমেরগাদের সশস্ত্র একটি দল। গতকাল বুধবার তারা ইরাক থেকে তুরস্কে পৌঁছায়।

একই দিনে সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীদের একটি দলও তুরস্ক হয়ে কোবানে শহরে প্রবেশ করে। বেশ কয়েক সপ্তাহ ধরে তুরস্ক সীমান্তবর্তী কুর্দি অধ্যুষিত সিরীয় শহর কোবানেতে কট্টর সুন্নি বিদ্রোহী গোষ্ঠী আইএস এবং স্থানীয় কুর্দি প্রতিরোধ যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী বিমান হামলারও মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শহরটি।

স্বজাতিদের রক্ষায় দীর্ঘদিন ধরেই তুরস্ক হয়ে কোবানে শহরে যেতে চাইছিল তুর্কি ও ইরাকি কুর্দিরা। এদিকে, টানা বিমান হামলা সত্ত্বেও আইএসের অগ্রযাত্রা রুখতে ব্যর্থ মার্কিন জোটের জন্য বিষয়টি সম্মানের প্রশ্ন হয়ে দেখা দেয়। শেষ পর্যন্ত গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রবল চাপে আঙ্কারা কুর্দি যোদ্ধাদের তুরস্ক হয়ে কোবানে যাওয়ার অনুমোদন দেয়। বুধবার ১৫০ ইরাকি কুর্দি পেশমেরগা (আধা স্বায়ত্তশাসিত ইরাকি কুর্দিস্তানের সশস্ত্র বাহিনী) কোবানে যাওয়ার উদ্দেশে তুরস্কে পৌঁছায়। গতকাল সকালেই ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত একটি ট্রাক বহর পেশমেরগাদের নিয়ে ইরাক-তুরস্ক সীমান্ত অতিক্রম করে। তুরস্কে তাদের তুর্কি কুর্দিরা উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর তুর্কি সশস্ত্র বাহিনী পেশমেরগাদের এসকর্ট করে বাসে সিরীয় সীমান্তের দিকে নিয়ে রওনা হয়। কোবানেকে রক্ষায় স্থানীয় কুর্দি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন দিতে দ্বিধায় ছিল তুরস্ক। কেননা, কোবানের ওই পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) সঙ্গে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোগসূত্র রয়েছে। তুরস্কে পিকেকে তিন দশক ধরে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে।

কোবানেতে ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) একটি দলও গতকাল তুরস্ক হয়ে কোবানে শহরে প্রবেশ করে। তারাও কোবানের কুর্দি প্রতিরোধ যোদ্ধাদের সহায়তায় কাজ করবে। তুর্কি কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন। মঙ্গলবার গভীর রাতে বাসে দেড় শতাধিক এফএসএ যোদ্ধা তুর্কি সীমান্ত অতিক্রম করে কোবানে প্রবেশ করে বলে জানান তুরস্ক সরকারের এক কর্মকর্তা। প্রেসিডেন্ট বাশারবিরোধী তুর্কি সরকার এফএসএকে সব সময়ই সমর্থন দিয়ে আসছে।

তেল ক্ষেত্রে আইএসের হামলায় নিহত ৩০সিরিয়ার হোমস প্রদেশের শায়ের তেল ও গ্যাসক্ষেত্রে হামলা চালিয়ে ৩০ নিরাপত্তারক্ষী ও সরকারপন্থি অস্ত্রধারীকে হত্যা করেছে আইএস। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আইএস তেলক্ষেত্রটির আংশিক নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

<span style='color:red;font-size:16px;'>সীমান্তে কাঁটাতারের বেড়া</span>	 <br/> বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

সর্বশেষ সংবাদ
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top