logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

গোপালগঞ্জের পুলিশ নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মন্তব্যে ক্ষুব্ধ ডিএমপি

প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর ২০১৪, ৭:৩৩ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

একটি ‘বিশেষ জেলা’র পুলিশ কর্মকর্তাদের আচরণ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা মেট্রেপলিটন পুলিশ কর্তৃপক্ষ।

একটি জেলার পুলিশ সদস্যরা কি আইনের উর্ধ্বে? পুলিশের গুলিতে আহত এক তরুণকে দেখতে গিয়ে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। যদিও তিনি এই জেলার নাম বলেন নি, সবাই ধারণা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা ‘গোপালগঞ্জের কথাই ইঙ্গিত করেছেন তিনি।

মিজানুর রহমান বলেন, একটি নির্দিষ্ট জেলার পুলিশ কর্মকর্তারা যে উদ্ধত আচরণ করেন তা মেনে নেয়া যায় না। তিনি আরও অভিযোগ করেন যে এই জেলার নাম ব্যবহার করে পুলিশ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে হেয় করার চেষ্টা করছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ এক বিবৃতিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের এই মন্তব্যের জোরালো প্রতিবাদ জানিয়েছে। ডিএমপির বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে পুলিশ বাহিনীর মনোবল ভেঙ্গে যেতে পারে এবং জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিনষ্ট হতে পারে। বিচ্ছিন্ন কিছু ঘটনার পর জনমনে ধারণা হযেছে যে, তারা এটাকে একটা ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছে এবং এতে করে সরকারের সুনাম বিনষ্ট হচ্ছে।

তবে মিজানুর রহমান এক সাক্ষাৎকারে বলেছেন, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনায় এটা স্পষ্ট যে কেউ কেউ একটি নির্দিষ্ট জেলার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন। “কিছুদিন আগে মিরপুরের একটি ঘটনায় সেখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এমন কিছু কর্মকাণ্ড করেছিলেন, সেগুলো মানবাধিকারের সুস্পষ্ট লংঘন। তারপর উনি দম্ভ করে বলেছিলেন যে, তিনি এমন জায়গা থেকে এসেছেন, তাকে কেউ স্পর্শ করতে পারবে না। এ ধরণের বিচ্ছিন্ন কিছু ঘটনার পর জনমনে ধারণা হযেছে যে, তারা এটাকে একটা ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছে এবং এতে করে সরকারের সুনাম বিনষ্ট হচ্ছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে যে হেয় করবার একটা অপচেষ্টা লক্ষ্য করা যায় এটা বলাই বাহুল্য।”

গোপালগঞ্জ বিতর্ক

বাংলাদেশের পুলিশ বাহিনীতে গোপালগঞ্জ জেলা থেকে আসা পুলিশ সদস্যদের আচরণ নিয়ে এরকম ইঙ্গিতপূর্ণ মন্তব্য এর আগে করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রধান খালেদা জিয়া।

গত বছরের ডিসেম্বরে নির্বাচনের আগে খালেদা জিয়া যখন প্রায় গৃহবন্দী অবস্থায় ছিলেন, তখন সাংবাদিকরা তাঁর বাড়িতে ভিড় করেন খোঁজ-খবর নিতে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার সময় সেখানে নিয়োজিত মহিলা পুলিশ সদস্যদের উচ্চ স্বরের কথাবার্তায় বিরক্ত হন খালেদা জিয়া। তখন তিনি তাদের ধমক দিয়ে প্রশ্ন করেছিলেন, তারা গোপালগঞ্জের কিনা।

ডিএমপির বিবৃতিতে খালেদা জিয়ার ঐ মন্তব্যের প্রতি ইঙ্গিত করে বলা হয়, ‘ড. মিজানুর রহমান একই সুরে একটি জেলাকে কটাক্ষ করে করা মন্তব্য যেন সেটারই প্রতিধ্বনি।

ডিএমপি আরও বলেছে, হাসপাতালে চিকিৎসারত এক আসামীকে আদালতের অনুমতি ছাড়া দেখতে গিয়ে আইন ভঙ্গ করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

উল্লেখ্যে, ড. মিজানুর রহমান হাসপাতালে নাফিস সালাম নামে যে তরুণকে দেখতে যান, তিনি পুলিশের গুলিতে আহত হন বলে অভিযোগ করেছেন। পুলিশ অবশ্য দাবি করছে, নাফিস একটি ইসলামী জঙ্গী সংগঠনের সদস্য।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top