logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কুমিল্লায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধ’ দুজন নিহত

প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ৩:১১ অপরাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

কুমিল্লায় পুলিশের গুলিতে রাব্বী ইসলাম (২৫) ও মো. জনি (২২) নামের দুই যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাটিকে ‘বন্দুকযুদ্ধ’ বলে দাবি করেছে।
পুলিশের ভাষ্যমতে, আজ ৯ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচরে কোকাকোলা কারখানার সামনে ওই বন্দুকযুদ্ধ হয়।

পুলিশ বলেছে, নিহত দুজন গত বৃহস্পতিবার কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেনের পিস্তল কেড়ে নিয়ে তাঁর ওপর হামলার মূল হোতা জিরা সুমনের ‘সন্ত্রাসী বাহিনীর’ সদস্য।
রাব্বী নগরের অশোকতলা খানবাড়ি এলাকার বাসিন্দা। জনি একই এলাকার সর্দার বাড়ির ছেলে।
গোয়েন্দা পুলিশ বলেছে, বন্দুকযুদ্ধের এ ঘটনায় ডিবির এসআই সহিদুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলামের বাঁ হাতে গুলি লাগে। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একজন।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরের ঝাউতলা এলাকায় ফিরোজ হোসেনের ওপর হামলা করে তাঁর পিস্তল নিয়ে যান শহরতলির দৌলতপুর এলাকার জিরা সুমন ও তাঁর বাহিনীর সদস্যরা।

ওসি বলেন, আজ সকালে পুলিশ খবর পায়, জিরা সুমন বাহিনীর সদস্যরা এসআই ফিরোজের ছিনতাই হওয়া পিস্তল নিয়ে পদুয়ার বাজার এলাকা থেকে দুটি মোটরসাইকেলে করে কুমিল্লা সেনানিবাস এলাকায় যাচ্ছিল। এর ভিত্তিতে পুলিশ পদুয়ার বাজার থেকে তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে আলেখারচর কোকাকোলা কারখানার সামনে পুলিশ তাঁদের ব্যারিকেড দেয়। এ সময় জিরা সুমন বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও শটগানের ১৬টি গুলি ও পিস্তলের ১০টি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান রাব্বী ইসলাম। গুরুতর আহত হন জনি। বিকেল চারটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার দুই পায়ে ও মাথায় গুলি লেগেছিল।
পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে ফেনীর সদর উপজেলার উত্তর বিরিঞ্জি মিজিবাড়ির শাহাদাত হোসেনকে (২০) গ্রেপ্তার করে। এরপর তাকে নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ অভিযানে নামে।

এদিকে পুলিশ এসআই ফিরোজ হোসেনের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ছাড়াও বিদেশি দুটি পিস্তল ও চারটি গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে।

কুমিল্লা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক চিন্ময় হাওলাদার বলেন, রাব্বীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জনিকে আহত অবস্থায় আনা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এটাকে ক্রসফায়ার বলা ঠিক হবে না। গোলাগুলিতে রাব্বী মারা যান। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় জনিও মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
৬ মে থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, দীর্ঘ স্থবিরতার অবসান
৬ মে থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, দীর্ঘ স্থবিরতার অবসান
টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা
টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা
মৌলভীবাজারে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, কৃষকের চোখে পানি—ব্যাপক ক্ষয়ক্ষতি
মৌলভীবাজারে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, কৃষকের চোখে পানি—ব্যাপক ক্ষয়ক্ষতি
আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত মৌলভীবাজার জেলা প্রশাসন
আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত মৌলভীবাজার জেলা প্রশাসন
ডিবি পরিচয়ে মুক্তিপণ দাবি: শ্রীমঙ্গলে প্রতারণা চক্রের ফাঁদ থেকে রক্ষা পেলেন ব্যবসায়ী
ডিবি পরিচয়ে মুক্তিপণ দাবি: শ্রীমঙ্গলে প্রতারণা চক্রের ফাঁদ থেকে রক্ষা পেলেন ব্যবসায়ী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ উৎপাদনের পথে ঐতিহাসিক অগ্রগতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ উৎপাদনের পথে ঐতিহাসিক অগ্রগতি
এই মৌসুমে সিলেট বিভাগের সর্বোচ্চ বৃষ্টিপাত মৌলভীবাজারে, রেকর্ড ১৯০ মিলিমিটার
এই মৌসুমে সিলেট বিভাগের সর্বোচ্চ বৃষ্টিপাত মৌলভীবাজারে, রেকর্ড ১৯০ মিলিমিটার
শ্রীমঙ্গলে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৭ লাখ টাকার মালামাল
শ্রীমঙ্গলে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৭ লাখ টাকার মালামাল
কালবৈশাখীর তাণ্ডবে শ্রীমঙ্গলে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি, নিরলসভাবে কাজ করছে কর্মীরা
কালবৈশাখীর তাণ্ডবে শ্রীমঙ্গলে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি, নিরলসভাবে কাজ করছে কর্মীরা
মাদক সেবন দেখে ফেলায় রক্তাক্ত হামলা: ভাতিজাকে ছুরিকাঘাত, বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন নারী
মাদক সেবন দেখে ফেলায় রক্তাক্ত হামলা: ভাতিজাকে ছুরিকাঘাত, বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন নারী
মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
রাশিয়া–ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর
রাশিয়া–ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর
মৌলভীবাজারে নার্সদের ওপর হামলা, আহত ২
মৌলভীবাজারে নার্সদের ওপর হামলা, আহত ২
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল
<span style='color:red;font-size:16px;'>বাংলাদেশে গম রপ্তানিতে দুর্নীতি</span>	 <br/> ইডির তলবে নুসরাত জাহান, ভোটের আবহে নতুন আলোচনা
বাংলাদেশে গম রপ্তানিতে দুর্নীতি
ইডির তলবে নুসরাত জাহান, ভোটের আবহে নতুন আলোচনা
মনোনয়ন না পেয়ে ‘পরাজয় উদযাপন’- রাজনীতিতে পথচলার শুরু বললেন চমক
মনোনয়ন না পেয়ে ‘পরাজয় উদযাপন’- রাজনীতিতে পথচলার শুরু বললেন চমক
মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী
মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী
শমসেরনগর বিমানবন্দর চালুর দাবি সংসদে, ফিজিবিলিটি স্টাডির পর সিদ্ধান্ত: মন্ত্রী
শমসেরনগর বিমানবন্দর চালুর দাবি সংসদে, ফিজিবিলিটি স্টাডির পর সিদ্ধান্ত: মন্ত্রী
শ্রীমঙ্গলে ভোজ্য তেল নিয়ে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোজ্য তেল নিয়ে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে জালে ধরা পড়ল ১০ ফুট লম্বা অজগর, বনবিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে জালে ধরা পড়ল ১০ ফুট লম্বা অজগর, বনবিভাগে হস্তান্তর

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top