logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ইরাকে ‘দাস’ হয়ে আটক থাকার অভিযোগ ১৮০ বাংলাদেশি শ্রমিকের

প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০১৪, ৫:৩৩ পূর্বাহ্ণ

www.purbodeek.com

বাংলাদেশি শ্রমিক বলেছেন যে নির্মাণ প্রতিষ্ঠানে কাজ দেওয়ার কথা বলে তাদেরকে নেয়া হয়েছিল কিন্তু এখন দাস হিসেবে পাচারের উদ্দেশ্যে তাদেরকে আটক করে রাখা হয়েছে। ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, কোম্পানিটি ফান্ডের কারণে বন্ধ আছে যে কারণে তারা কাজ শুরু করতে পারেনি। পুরো বিষয়টি ইরাক সরকার ও বাংলাদেশ দূতাবাস জানে এবং তারা অন্য কোন কোম্পানিতে এই ১৮০ শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।

পূর্বদিক ডেস্ক ::

ইরাকে ক’জন বাংলাদেশি শ্রমিক অভিযোগ করেছেন, কাজের জন্যে নিয়ে যাওয়া হলেও তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছে।

নাজাফ শহরে তাদের একজন বাংলাদেশি শ্রমিক বলেছেন যে একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখন দাস হিসেবে পাচারের উদ্দেশ্যে তাদেরকে আটক করে রাখা হয়েছে।

তবে ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, আবু তোরাব নামের প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় তারা কাজ করতে পারছেন না। কিন্তু অন্যত্র তাদের কর্মসংস্থানের চেষ্টা চলছে।

গত মে মাসে প্রায় ১৮০ জন বাংলাদেশি ওই কোম্পানিতে কাজ করার উদ্দেশ্যে ইরাকে গিয়েছিলেন।

তারা বলে, আমরা তোমাদের ২৭০০ ডলারে কিনেছি। ইচ্ছা করলে পাচার করবো। ইচ্ছা করলে তোমাদের দাস বানাবো।

নাজাফ থেকে মোহাম্মদ সিদ্দিক জানান, প্রায় ছ’মাস আগে ইরাকে যাওয়ার পর থেকে তারা মূলত আটক অবস্থায় আছেন। ”কোন কাজ নাই, ওখানে আমাদের রাখছে মে মাস থেকে। ইরাক সরকার মনে করে আসলে ওটা কোন কোম্পানি না। আমাদের ১৮০ জন বাংলাদেশিকে জোরপূর্বক আটক রাখছে। ১৬ জন বেশি প্রতিবাদী ছিল বলে এদের সবাইকে সরিয়ে ফেলছে।”

সিদ্দিক মনে করেন দেশে ফেরত পাঠানোর নামে তাদের হয়তো অন্যত্র পাচার করা হবে।

তিনি বলেন, ”তারা বলে, রুম থেকে বের হলো তোমাদের মেরে ফেলবো। থাকলে এখানে থাকতে হবে। আমরা তোমাদের ২৭০০ ডলারে কিনেছি। ইচ্ছা করলে পাচার করবো। ইচ্ছা করলে তোমাদের দাস বানাবো।”

নাজাফ শহরে থাকা অপর এক শ্রমিক মো. শহিদুল ইসলাম একই অভিযোগ করে বলেছেন, একটা রুমে বন্দী অবস্থায় তারা অসহায় জীবনযাপন করছেন। ”পাঁচ লাখ টাকা খরচ করে ইরাক আসছি। কিন্তু এখানেও আমরা কাজ করতে পারতেছিনা, আটকে আছি,”।  তিনি আরও বলেন, ”পরিবারকে টাকা পাঠাইতে পারতেছিনা। আমাদের অনেকের পরিবার খুব অসহায় অবস্থার মধ্যে আছে।”

তবে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজানুর রহমান খান জানিয়েছেন, আবু তোরাব কোম্পানিটি ফান্ডের কারণে বন্ধ আছে যে কারণে তারা কাজ শুরু করতে পারেনি এবং শ্রমিকেরাও কর্মহীন অবস্থায় আছে।

তিনি জানান, পুরো বিষয়টি ইরাক সরকার ও বাংলাদেশ দূতাবাস জানে এবং তারা অন্য কোন কোম্পানিতে এই ১৮০ শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।

শ্রমিকদের অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, কয়েক মাস কাজ করতে না পেরে টাকা উপার্জন করতে না পেরে হতাশা থেকে শ্রমিকেরা এমন মন্তব্য করে থাকতে পারে।

এমনকি স্বার্থান্বেষী কোন মহল এই অবস্থার ফায়দা লোটার চেষ্টা করতে পারে বলেও তিনি খান মনে করেন।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top