logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রিমান্ডে অমানবিক নির্যাতনের অভিযোগে সিলেট কোতোয়ালীর ওসি (তদন্ত) ও এসআই ক্লোজড

প্রকাশিত হয়েছে : 19 November 2014, 6:44 am

 www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক  ::

পুলিশ হেফাজতে আসামীকে রিমান্ডের নামে নির্যাতনের ঘটনায় কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও এস আই হাসিনা আক্তার আখিকে ক্লোজড করা হয়েছে। গতকাল ১৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে এ দু’কর্মকর্তাকে কোতোয়ালী থেকে ডিসি (উত্তর) কার্যালয়ে ক্লোজড করা হয়।

কোতোয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি অপহরণ মামলায় গ্রেফতার হওয়া নার্স অনিতা ভট্টাচার্য্যকে ৩ দিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে কোতোয়ালী থানা পুলিশ। রিমান্ডে পুলিশের নির্যাতনে অনিতা গুরুতর আহত হন বলে অনিতার স্বামী কিশোর ভট্টাচার্য গত ১৭ নভেম্বর সোমবার নগর পুলিশের কমিশনার নিকট লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টির তাৎক্ষণিক তদন্তে নামেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়ায় গতকাল দুপুরে অভিযুক্ত পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও এস আই হাসিনা আক্তার আখিকে ক্লোজড করা হয়।

সূত্র জানায়, অনিতার স্বামী কিশোর নির্যাতনের বর্ণনা দিয়ে অভিযোগে বলেন, তার শ্রীমঙ্গলের (আলিসাকুল) বাড়ি থেকে স্ত্রী অনিতাকে কোতোয়ালী থানার একটি মামলায় গ্রেফতার করে পুলিশ। গত ৭ নভেম্বর অনিতাসহ কিশোর ও তাদের সন্তানকে পুলিশ এস এম পির কোতোয়ালী থানায় নিয়ে আসে। গত ৮ নভেম্বর পুত্র ও ৯ নভেম্বর কিশোরকে পুলিশ ছেড়ে দিলেও অনিতাকে আদালতে উপস্থাপন করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত মহিলা পুলিশের উপস্থিতিতে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদ করতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঐদিনই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম অনিতাকে পুলিশ হেফাজতে কোতোয়ালী থানায় জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যান। জিজ্ঞাসাবাদে কোন তথ্য না পেয়ে বাদী পক্ষ কর্তৃক প্রভাবিত হয়ে থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও এসআই হাসিনা আক্তার আখি অনিতার উপর শারীরিক নির্যাতন শুরু করেন। ৩ দিনের নির্যাতনে অনিতা গুরুতর অসুস্থ হয়ে পড়লে ১২ নভেম্বর তাকে আদালতে নিয়ে আসলে কোর্ট পুলিশ অনিতাকে না রেখে চিকিৎসা দেয়ার জন্যে বললে সন্ধ্যায় অনিতাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের দেয়া পরামর্শের পরও প্রাথমিক চিকিৎসা দিয়ে অনিতাকে কারাগারে প্রেরণ করা হয়। প্রথমে জেল কর্তৃপক্ষ অসুস্থ আসামীকে এভাবে গ্রহণ করতে রাজি না হলেও পরে গ্রহণ করে এবং কারারক্ষীদের প্রহরায় ঐ দিন রাত ৯টায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ৩ দিন হাসপাতালে চিকিৎসার পর অনিতাকে পুনরায় জেল হাজতে প্রেরণ করা হয়।

গত ১৬ নভেম্বর পুনরায় অনিতাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। ওসি (তদন্ত) মনির ও এসআই আখির অমানবিক নির্যাতনের কারণে অনিতার অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে অভিযোগে বলা হয়েছে।

কোতোয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদুল আলম জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত দু’জনকে ক্লোজড করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। কোতোয়ালী থানা থেকে দুজনকে ডিসি (উত্তর) অফিসে ক্লোজড করা হয়।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন</span>	 <br/> ‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top