logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. নারী ও শিশু

বিশ্বের ত্রিশ শতাংশের বেশি নারীই পারিবারিক নির্যাতনের শিকার

প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৪, ৯:৪৭ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

নারী-শিশু ডেস্ক ::

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্ট বলছে যে, পারিবারিক নির্যাতন প্রতিরোধের যেসব পদক্ষেপ নেয়া হচ্ছে, তা যথার্থ নয়। আর সে কারণে বিশ্বের এক তৃতীয়াংশ নারী নির্যাতনের শিকার হচ্ছে।

বেশ কয়েকটি গবেষণার ফলাফল থেকে এই প্রতিবেদনটি তৈরি করে তা গত শুক্রবার প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে ১০ থেকে ১৪ কোটি নারী যৌনাঙ্গচ্ছেদের শিকার হয়েছে এবং ইচ্ছার বিরুদ্ধে ১৮ বছরের কম বয়সি অন্তত ৭ কোটি নারীকে বিয়ে দেয়া হয়েছে। গবেষণায় আরো বলা হয়েছে, বিশ্বের মোট নারীর ৭ শতাংশ জীবনের যে কোনো সময় ধর্ষণের শিকার হয়েছেন।

বিভিন্ন দ্বন্দ্ব-সংঘাত এবং মানবিক বিপর্যয়ে এ ধরনের সহিংসতার মাত্রা সবচেয়ে বেশি হয়েছে বলে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। এতে অনেক নারী শারীরিক নির্যাতনের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এর অধ্যাপক শার্লট ওয়াটস বলেছেন, ‘‘কোনো জাদুর ছড়ি নারী ও মেয়েদের এই সহিংসতার হাত থেকে রক্ষা করতে পারবে না। তবে এ সব সহিংসতা এটা বুঝিয়ে দেয় যে, নারী-পুরুষের কোনো কোনো আচরণে পরিবর্তন আনাটা জরুরি এবং একমাত্র তাহলেই হয়ত এক প্রজন্মের মধ্যেই সাফল্য অর্জন সম্ভব।”

গবেষণায় আরো দেখা গেছে, নানা ধরনের আইন পরিবর্তনের পরও নারীরা স্বাস্থ্য সেবা, কর্মক্ষেত্র এবং আইনি সহায়তার ক্ষেত্রে সহিংসতা এবং বৈষম্যের শিকার হচ্ছেন৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফিজিশিয়ান ক্লদিয়া গার্সিয়া-মোরেনো বলেছেন, ‘‘কোন কোন স্থানে বা ক্ষেত্রে নারী ও শিশুরা নির্যাতনের শিকার হতে পারে, সেগুলো চিহ্নিত করা এবং যাঁদের দ্বারা নির্যাতিত হচ্ছেন তাঁদের উপযুক্ত শাস্তি দেয়ার মাধ্যমে এ অবস্থার উন্নতি করা যেতে পারে।”

অধ্যাপক শার্লট ওয়াটসের মতে, প্রতিটি দেশের সরকার যদি এটা উপলব্ধি করতে পারে যে নারীর বিরুদ্ধে সহিংসতা কম হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে তাহলে এর বিরুদ্ধে তারা অবশ্যই লড়বে। এছাড়া বিশ্বনেতারাই পারেন আইন করে বিভিন্ন প্রতিষ্ঠানে বৈষম্য দূর করে নারীদের বিরুদ্ধে নির্যাতন ও সহিংসতার হার কমাতে। ওয়াটস বলেন, ‘‘সব দেশের রাষ্ট্র প্রধানদের অবিলম্বে উচিত এ ধরনের গবেষণাকে উৎসাহিত করা এবং সেখান থেকে তথ্য নিয়ে সে অনুযায়ী এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়া।”

নারী ও শিশু এর আরও খবর
সুনামগঞ্জে সন্তান হ’ত্যা’র হুমকি দিয়ে বিধবা নারীকে ধ’র্ষ’ণে’র অভিযোগ, আদালতে মামলা

সুনামগঞ্জে সন্তান হ’ত্যা’র হুমকি দিয়ে বিধবা নারীকে ধ’র্ষ’ণে’র অভিযোগ, আদালতে মামলা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

<span style='color:red;font-size:16px;'>হল সুপারসহ দু’জনকে অব্যাহতি</span>	 <br/> জামালগঞ্জে ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম

হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
জামালগঞ্জে ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম

কুলাউড়ায় বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের শিক্ষা উপকরণ বিতরণ

কুলাউড়ায় বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের শিক্ষা উপকরণ বিতরণ

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, পুলিশের খাঁচায় ধর্ষক

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, পুলিশের খাঁচায় ধর্ষক

টানা তিনবারের মতো মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন রোকসানা আক্তার

টানা তিনবারের মতো মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন রোকসানা আক্তার

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top