কুলাউড়ায় বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : 25 January 2025, 11:24 pm
কুলাউড়া প্রতিনিধি::
বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কুলাউড়ায় হতদরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়।
ট্রাস্টের চেয়ারম্যান মো. মতিউর রহমান মতইয়ের সভাপতিত্বে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক এম. আতিকুর রহমান আখই এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।
অনুষ্ঠানের গেস্ট অব অনার কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, কমিউনিটি নেতা শরীফুজ্জামান চৌধুরী তপন, তৈয়বুন নেছা সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমদ, খন্দকার আব্দুস সোবহান।
এছাড়াও উপস্থিত ছিলেন, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খুরশেদ উল্লাহ, ভুকশিমইল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাসুক আহমদ, কবি ইব্রাহিম খলিল, প্রভাষক খালিক উদ্দিন, সমাজসেবক শেলুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল বাছিত,সাংবাদিক এইচ ডি রোবেল, রাশেল আহমদ প্রমুখ।





