logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সীমান্তের নো ম্যান্সল্যান্ডে শক্তশালী বিস্ফোরক পুঁতেছে মিয়ানমার

প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৪, ৬:৫৫ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নো ম্যান্সল্যান্ডে ডিনামাইটের চেয়ে শক্তিশালী বিস্ফোরক আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) স্থাপন করেছে মিয়ানমার! বাংলাদেশকে অবহিত না করেই সীমান্তে ভয়ঙ্কর এই বিস্ফোরক বসিয়েছে প্রতিবেশী এই রাষ্ট্র। সীমান্ত থেকে ইতিমধ্যে কয়েক দফায় প্লাস্টিক মাইন ও আইইডি ডিভাইস উদ্ধারও করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশি সীমান্ত রক্ষাকারী বাহিনীর এক গোয়েন্দা প্রতিবেদনেই উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে মিয়ানমারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের গোয়েন্দা পরিদপ্তরের অপারেশন ও প্রশিক্ষণ শাখার গোয়েন্দা সেকশনের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এই গোয়েন্দা প্রতিবেদন গত ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। ২০ অক্টোবর সেই প্রতিবেদন পাঠানো হয় বিজিবি দক্ষিণ-পূর্ব রিজিয়নে। একই সঙ্গে এ বিষয়ে অবহিত করা হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তর, সামরিক গোয়েন্দা পরিদপ্তর ও প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের সদর দপ্তরে। সদর দপ্তর থেকে এমন গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করেন বিজিবি দক্ষিণ-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম।

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে উদ্ধার হচ্ছিল প্লাস্টিক মাইন ও আইইডি ডিভাইসের মতো বিস্ফোরক। বিজিবির ধারণা ছিল, এসব বিস্ফোরক কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের। স্থানীয় জনপ্রতিনিধি ও নিজস্ব গোয়েন্দা বাহিনী দিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে বিজিবি নিশ্চিত হয়েছে আইইডি নামক ভয়ঙ্কর বিস্ফোরক স্থাপন করা হয়েছে পরিকল্পিতভাবে। মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্ত বাহিনীই স্থাপন করেছে এসব বিস্ফোরক।

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরএসও ও এএলপি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশের দুর্গম পার্বত্য এলাকা ব্যবহার করছে ধারণা থেকেই মিয়ানমার সেনাবাহিনী ও সীমান্ত বাহিনী বুবি ট্র্যাপস সদৃশ এই ডিভাইস বসিয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মিয়ানমার সেনাবাহিনী ও সীমান্ত বাহিনীর এই পদক্ষেপ সীমান্তকে ঝুঁকিতে ফেলেছে বলে মনে করছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা ও সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের জানমালের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। পাশাপাশি ১৯৮০ সালে সম্পাদিত বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্ত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলেও প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারের এ কাজের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানাতে বলা হয়। একই সঙ্গে সীমান্তের নো ম্যান্সল্যান্ডে বিজিবির নিয়মিত টহল বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সেক্টর ও ইউনিটকে নির্দেশ দেওয়ার জন্যও বলা হয়েছে প্রতিবেদনে।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top