logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাজধানীতে সরকারি হাসপাতালে চিকিৎসকের কর্তব্যে অবহেলায় চোখ নষ্টের অভিযোগ

প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৪, ৭:০৫ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

ডান চোখে ছানি নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিরপুরের আলেয়া খানম।

গত ৩রা ডিসেম্বর তার চোখে প্রথম দফা অস্ত্রোপচার করা হয়। এরপর চিকিৎসকরা জানান অস্ত্রোপচারের সময় চোখে জীবাণু সংক্রমণ ঘটেছে।

আলেয়া খানম জানান “চিকিৎসকদের পরামর্শ-মত চোখে লেন্সও লাগিয়েছি কিন্তু কোনও উন্নতি নেই। তারা প্রথম দিন অপারেশনের পরদিন অজ্ঞান না করেই আবার ওটিতে নিয়ে অপারেশন করে। তারপর আবার তৃতীয় দফা অপারেশন করা হয়। কিন্তু চোখে কিছুই দেখছি না”।

অপারেশনের দুয়েকদিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন বলে জানানো হলেও এরপর আটদিন পেরিযে গেছে।

বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি সরকারি হাসপাতালে চক্ষু চিকিৎসার পর কর্তব্যে অবহেলার এই অভিযোগ এনেছেন বেশ কয়েকজন রোগী এবং তাদের স্বজনরা।

তারা বলছেন এ মাসের শুরুর দিকে তারা হাসপাতালটিতে চোখের ছানির অস্ত্রোপচার করার পর থেকে তাদের অবস্থার আরও অবনতি হয়েছে।

একজন চিকিৎসক একাই সাতজন রোগীর চোখের ওই অস্ত্রোপচার করেন।

আলেয়া খানম এবং তার পরিবারের সদস্যরা জানান তার চোখে লেন্স লাগানো হলেও শেষপর্যন্ত তা আবার খুলে ফেলা হয়।

নিজেদের চোখ দিয়ে আদৌ দেখতে পাবেন কি না সে বিষয়ে শংকাহীন হতে পারছেন না এইসব রোগীরা।

কিন্তু প্রায় দশ হাজার টাকা দামের লেন্স আনতে একরকম চাপ দিয়েছিল হসপিটাল কর্তৃপক্ষই।

আলেয়া খানমের জামাতা মাহবুবুর রহমান জানান, “চিকিৎসক বলে দিয়েছেন তার পছন্দমত লেন্স না আনলে তিনি অপারেশন করেন না। আমরা ওষুধ লেন্স সব এনে দেই। কিন্তু রোগীর তো কোনও উন্নতি নেই”।

তাদের সামর্থ্য থাকলেও এত দামি লেন্স লাগানোর সামর্থ্য নেই যাদের তারা লাগিয়েছেন কমদামের লেন্স।

কিন্তু ফলাফল সবারই এক বলে জানান রোগী এবং তাদের স্বজনরা।

তরুণ আইনুল হক, পোশাক শ্রমিক সেলিনা জানান কিংবা পঞ্চাশোর্ধ আবুল কালামকেও রিলিজ দেয়া হয়েছে তবে তারা এখনই হাসপাতাল ছাড়তে চাইছেন না।

রোগী বা তাদের স্বজনরা এখানে চিকিৎসকদের কর্তব্যে অবহেলা বা ব্যর্থতার প্রশ্ন তুললেও, হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে অস্ত্রোপচার যথাযথভাবেই সম্পন্ন করা হয়েছে।

হাসপাতালের পরিচালক জালাল আহমেদ বলেন, তাদের দৃষ্টি আগেও কম ছিল। তারা হয়তো আশা করেছিলেন একদিন দুদিনেই সুস্থ হয়ে যাবেন । উন্নত বিশ্বে যেভাবে চিকিৎসা হওয়ার কথা সেভাবেই করা হয়েছে। সাতজনের কথা বলা হচ্ছে তবে দুজন এরইমধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন। বাকিরা সুস্থতার পথে। তবে সময় লাগবে”।

জীবাণু সংক্রমণ কিভাবে ঘটেছে তা অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান হাসপাতাল পরিচালক।

এছাড়া এই রোগীদে বিশেষ সেবা দেযার জন্য আলাদা চিকিৎসক বোর্ড গঠন করা হয়েছে।

তবে এরপরও নিজেদের চোখ দিয়ে আদৌ দেখতে পাবেন কি না সে বিষয়ে শঙ্কাহীন হতে পারছেন না এই রোগীরা।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top