logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

অবরোধেও প্রায় সচল ঢাকা

প্রকাশিত হয়েছে : ৬ জানুয়ারি ২০১৫, ৫:৫৭ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

বিএনপির ডাকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু হয়েছে। অবরোধ কর্মসূচির প্রথম দিনে ভোর থেকে দূরপাল্লার বাস ও ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

তবে ঢাকার অভ্যন্তরে যানবাহন চলাচল পরিস্থিতি অনেকটা স্বাভাবিক দিনের মতোই দেখা যাচ্ছে। আজ সকাল থেকে প্রচুর সংখ্যক বাস মিনিবাস ছাড়াও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে রাজধানীর সড়কগুলোতে। চালু আছে রেল যোগাযোগও।

নগরীর অধিকাংশ স্থানেই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে।

বিএনপি নেতাকর্মীদের কোন তৎপরতার খবর পাওয়া যায়নি।

গতকাল ৫ জানুয়ারি সোমবার বিকেলে গুলশান কার্যালয় থেকে বের হতে না পেরে সেখান থেকেই সারাদেশে পরবর্তী কর্মসূচি না দেয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পরে তার বরাত দিয়ে সংবাদকর্মীদের কাছে একটি বার্তা আসে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পক্ষ থেকে। সেখানে বলা হয় সারাদেশে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি পরবর্তী কর্মসূচি না দেয়া পর্যন্ত চলবে।

আজ সকালে ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতির নেতা এনায়েতুল্লাহ জানিয়েছেন, মহাখালী ও গাবতলী থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

এদিকে, টানা তৃতীয় রাতের মত অবরুদ্ধ অবস্থায় গুলশান অফিসে রাত কাটিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

তবে, তার অফিসের সামনের মোতায়েন করা বিপুল সংখ্যক পুলিশ র‍্যাব প্রহরা শিথিল করা হয়েছে, এবং সেখানকার ইট-বালুর ট্রাকগুলো সরিয়ে নেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও, তার অফিসের প্রধান ফটকে এখনো তালা রয়েছে।

তবে, পিপার স্প্রেতে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছিল, পরে তার চিকিৎসক এসে তাকে দেখেছেন, এবং রাতেই জানানো হয়েছে তিনি সুস্থ আছেন।

এছাড়া, জাতীয় প্রেসক্লাবে এখনো আটকে আছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর বাইরে রাজশাহী, নাটোর, চট্টগ্রাম এবং চাঁপাইনবাবগঞ্জে আজ সকাল সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

www.purbodeek.com

সরকারের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া

সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়া হয়নি বিএনপির অবরোধ কর্মসূচির বিষয়ে।

তবে, গতকাল সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশনে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি সংঘাতের পথ ছেড়ে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ সারাদেশে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া, ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবারের মত আজও ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবে সরকার দলীয় নেতাকর্মীরা।

তবে, এই পাল্টাপাল্টি কর্মসূচির কারণে রাজধানীসহ সারাদেশে মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top