logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. ইসলামী জিন্দেগী

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

প্রকাশিত হয়েছে : 26 August 2026, 2:35 pm

১. যাওরে উড়ে সব দুরুদ

সেই সুদূরে করুণ সুরে
যাও রে উড়ে সব দুরুদ
দরদমাখা গজলগানে
উথলে উঠে সব ওজুদ।।
কোন সে মধুর ভাবতরঙ্গে
ছুটে ধারায় আবে জাম।
তুমি নবী আলোর রবি
রহমতে আলম।।

অঙ্গে অঙ্গে মন বিহঙ্গে
জাগলো আজি কার সে নাম
কার ওসিলায় দোয়া মাঙ্গে
বিবি হাওয়া ও আদাম।।
কার সে নামে সৃষ্টি সারা
বিশ্বনিখিল ধরাধাম।
তুমি নবী আলোর রবি
রহমতে আলম।।

নীল সাগরে লাল পাহাড়ে
গাছপাথরে কার ধ্বনি
আকসা থেকে আসমানী দ্বার
বাজলো যে তার সুর বাণী।।
বেহেশতে আজ শয্যা নূরের
আরশে বাজে মধুর নাম।
তুমি নবী আলোর রবি
রহমতে আলম।।

ফুলে ফুলে পাতায় মূলে
তার নামেরই জয়গান
আম্বিয়াকূল ফেরেশতারা
দুরুদ ভেজে সাত আসমান।।
নূরের স্রোতে ভাসে ধরা
জানায় সবে আসসালাম।
তুমি নবী আলোর রবি
রহমতে আলম।।#

২. মরুবনের ও হাওয়া

ও আকাশের উজল তারা
গহীন রাতের চাঁদ-সিতারা
মরুবনের ও হাওয়া তুই
শুনে যারে কথা-
দেখতে যদি পাস নবীকে
দ্বীন ইসলামের সেই রবিকে
বলবে কি রে বিনয় করে
আমার আকুলতা।।

মরুবনের ও হাওয়া তুই
শুনে যারে কথা-
বলবে কি রে বিনয় করে
আমার আকুলতা।

উড়াল পাখি যাও রে শুনে
মনে মনে কি সুর বুনে
যাও বুঝি রে দূর মদিনায়
নবীর দেখা পেতে-
তোর ডানার সে ছটফটানি
আমার বুকে আনলো টানি
সাত সাহারার তৃষ্ণা গভীর
জাগে নিঝুম রাতে।
সেই না পথে চেয়ে আমার
বাড়ে চঞ্চলতা।।

সেই নামে কি ফুলগুলিরে
এতো সুবাস তাই পেলিরে
হরিণ পেল কস্তুরি তার
এই নামেরি মহিমায়-
মুক্তি পেলো আদম হাওয়া
পূর্ণ হলো তাদের চাওয়া
দোজাহানের সৃষ্টি সারা
মারহাবা ধ্বনি যে গায়।
এই মধু নাম জপে কতো
ফুলপাখি তরুলতা।

ও মদিনার পথের ধুলি
ঘুরে সকল ওলিগলি
আমার চোখে সুরমা হয়ে
পর্দা খোলে দাও।
নয়নজলে ভিজে ভিজে
উজাড় করে সব আমি যে
রইবো পড়ে আকুল হয়ে
নবীর রওয়াজায়।
ঘুচবে আমার এ জীবনের
আছে যতো ব্যথা।।#

৩. কামলিওয়ালা

নবী মোহাম্মদ সাল্লুয়ালা
কামলিওয়ালা দিলের চাঁদ
মিঠাও জ্বালা করো উজালা
দূর করো এই মন বিষাদ।।

হয়নি দেখা নয়নও মেলিয়া
জীবনও গেল শুধু কাঁদিয়া
চোখ জুড়িয়ে আসলো না আর
মিটলো না তাঁর দেখার স্বাদ।।

পরশ পাথর ছুঁইনি আমি
শুনেছি তাহা সবচে দামি
তোমার পরশ পেল যারা
পেলো তারা আল আহাদ।।

যারা বেসেছে ভালো সাহাবী তারা
তোমার নামেই আত্মহারা
খাঁটির সোনার চেয়েও সোনা
দ্বীন দুনিয়া হলো আবাদ।।

এই দুনিয়ার লোভে পড়ে
কী যে হবে রোজ হাশরে
ক্ষমা করো হযরত আমায়
শাফায়াতের তুমি মুরাদ।।#

৪. নবীয়ে রহমত

খোশ নসিবি হলাম আমি নূর নবীর উম্মত
সবার চেয়ে শ্রেষ্ট আমার নবী ও হযরত।।

নাম নিয়ে তাঁর আঁধার ভূবন
জ্যোতি পেয়ে হয় রওশন
নীল গগনে চাঁদের হাসি জোৎস্নাভরা রাত।

আরব আজম এই ধরাধম
সৃষ্টি নিখিল কী অনুপম
সবার মূলে আছেন আমার আলমে রহমত।

আমেনা মার ফুলের কানন
খুশবো বিলায় সারা ভূূবন
আঁধার ধরায় খুশির ধারায় ছুটে আব হায়াত।

তাঁর মধুনাম জপে আদম
হাওয়ার বুকে বাজে হরদম
তার নামেতে মুক্তি লিখা তার নামে বরকত।#

৫. তোমার নামের তরিকায়

তোমায় সৃজন কুঞ্জে কূজন
কলকলিয়ে ঝরণা ধায়
হাশর-মিজান সৃষ্টি তামাম
করেন সৃজন বিধাতায়।।

আমার জীবন যাকনা কেটে
তোমার নামের তরিকায়।
ইয়া রাসুলি ইয়া হাবিবি
তোমার কাছে জায়গা চায়।

তুমি নবী আলোর রবি
তোমার নূরের দরিয়ায়
পাপীর জীবন গুনার প্লাবন
আঁধার সবই কেটে যায়।।
ডাকো আমায় ওই মদিনায়
রওজা পাকের কিনারায়।

আমার জীবন যাকনা কেটে
তোমার নামের তরিকায়।
ইয়া রাসুলি ইয়া হাবিবি
তোমার কাছে জায়গা চায়।

তোমার জনম কী শিহরণ
কিসরাতো সে আলো পায়
পাপী তাপি জগৎব্যাপী
খুশিতে পরাণ জুড়ায়।।
ভেজাও আমার তপ্ত হৃদয়
সে আলোরই ফোয়ারায়।

আমার জীবন যাকনা কেটে
তোমার নামের তরিকায়।
ইয়া রাসুলি ইয়া হাবিবি
তোমার কাছে জায়গা চায়।

বিশ্বজুড়ে আঁধার ফোঁড়ে
আসে আলোর নতুন ভোর
পেয়ারা নবী আল আরাবি
আমার ঈমান আমার নূর।।
দাও রাঙিয়ে জীবন আমার
তোমার নূরের ইশারায়।

আমার জীবন যাকনা কেটে
তোমার নামের তরিকায়।
ইয়া রাসুলি ইয়া হাবিবি
তোমার কাছে জায়গা চায়।#

ইসলামী জিন্দেগী এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

<span style='color:red;font-size:16px;'>জান্নাতুল বাকি কবরস্থানে দাফন</span>	 <br/> ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

সর্বশেষ সংবাদ
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন</span>	 <br/> ‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top