logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বিক্ষিপ্ত সহিংসতায় ২০ দলের অবরোধ চলছে

প্রকাশিত হয়েছে : ৬ জানুয়ারি ২০১৫, ৮:১০ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

সংঘর্ষ, ভাঙচুর, বিক্ষোভ মিছিল, রেল লাইন উৎপাটন ও সড়কে ব্যারিকেড সৃষ্টির মাধ্যমে সারাদেশে চলছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে সমাবেশ করতে না দেয়া, বিএনপি নেত্রীকে অবরুদ্ধ করা ও নির্যাতন গ্রেফতারের প্রতিবাদে গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন অবরোধের ডাক দেয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে বলে খালেদা জিয়া ঘোষণা দেন।

আজ ৬ জানুয়ারি মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে অবরোধের সমর্থনে বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল, সড়কে ব্যারিকেড সৃষ্টি করে বিক্ষোভ করার খবর পাওয়া গেছে।

পুলিশের গাড়িতে আগুন

অবরোধের শুরুতে ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর কদমতলীতে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এক এক আনসার সদস্য দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

ডেমরার বাঁশেরপুলে মাতুয়াইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা।

আজ ৬ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্দ বিএনপি কর্মীরা।

আগুনে মাতুয়াইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

মগবাজারে রেল লাইন অবরোধ

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াত-শিবির কর্মীরা।

মালিবাগে আওয়ামী লীগ-জামায়াত সংঘর্ষ

মালিবাগের আবুল হোটেলের সামনে জামায়াত-শিবির ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সোমবার সকাল ৮টায় হরতালের সমর্থনে চৌধুরী পাড়া শহীদি মসজিদের সামনে থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে আবুল হোটেলের দিকে এগিয়ে আসলে ওইখানে অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

অবরোধে রাজধানীতে অভ্যন্তরীণ সড়কে কিছু যানবাহন চলছে। তবে তুলনামুলক কম। তবে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে বাইরে এবং বাইরে থেকে ঢাকার ভেতর দূরপাল্লার কোন যান ঢুকতে দেখা যায়নি।

না.গঞ্জে বিএনপির মিছিলে লাঠিচার্জ-গুলি, তৈমুরসহ আহত ১০

নারায়ণগঞ্জ শহরের খানপুরে মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের লাঠিচার্জে জেলা বিএনপির সভাপতিসহ অন্তত দশজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি হাতবোমা ছুড়ে।

চাষাড়ায় বিএনপি-জামায়াতের মিছিলে রাবার বুলেট

চাষাড়ায় বিএনপি-জামায়াতের মিছিলে বাধা ও রাবার বুলেট ছুঁড়েছে পুলিশ। এসময় আটক করা হয়েছে ৩ জনকে। আহত হয়েছেন ৪ জন। বরিশালে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে বিক্ষোভ করেছে জামায়াত শিবির কর্মীরা। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। এছাড়া খুলনায় বিএনপির মিছিলে গুলি করেছে পুলিশ।

সিলেটে ছাত্রদলের মিছিলে পুলিশের গুলি, আটক ২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এসময় নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ও টিয়ারশেল ছুড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আটক করা হয়েছে অন্তত ২৫ জন ছাত্রদল কর্মীকে।

 ছাত্রদলের একটি সূত্র জানায়, বিকেল ৪টার দিকে নগরীর জেলরোড থেকে ছাত্রদলের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বারুতখানা পয়েন্ট এলাকায় পৌছলে পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে। একই সময়ে জিন্দাবাজারে ছাত্রদলের একটি মিছিল পুলিশী ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

 এদিকে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা, নাটোর, চাঁপাইনবাগঞ্জসহ দেশের সব জেলা ও নগরীগুলোতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানা গেছে।

৩ জেলায় হরতাল চলছে

নাটোর, রাজশাহী, চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে স্থানীয় ২০ দলীয় জোট।

নাটোরে ছাত্রলীগের দুই কর্মীকে হত্যা, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে বিএনপি কর্মী হত্যা এবং চট্টগ্রামে ২০ দলীয় জোটের সমাবেশে হামলাসহ দুই শতাধিক নেতাকর্মীকে আটকের প্রতিবাদে সংশ্লিষ্ট জেলা ও মহানগরে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, সমাবেশ করতে বাধা দেয়া ও তাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সোমবার এ কর্মসূচি ঘোষণা করেন ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top