logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত হয়েছে : ৮ জানুয়ারি ২০১৫, ৩:৫০ পূর্বাহ্ণ

www.purbodeek.com

কুলাউড়ায় কুলাউড়ায় টিলাগাঁও ও মনু স্টেশনের মধ্যবর্তী স্থানে আন্তনগর উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত, ২৫ জন আহত।  সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ।

জয়নাল আবেদীন ও নাজমুল ইসলাম ::

কুলাউড়া উপজেলার মনু ও টিলাগাঁও স্টেশনের মধ্যবর্তীস্থানে ৩১৫ কিলোমিটারের ৬ নম্বর এলাকায় গত বুধবার গভীর রাত (আনুমানিক ২টায়) দুর্ঘটনা কবলিত হয়েছে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন। ট্রেনের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। দূর্ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর থেকে সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মির্জা মো. শামসুল ইসলাম জানান, সিলেট থেকে রাত সাড়ে ১০টায় চট্রগ্রামের উদ্দেশ্য ছেড়ে আসে। মাইজগাঁও স্টেশনে আসার পর ট্রেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারিয়ে ৩ টায় কুলাউড়া স্টেশনে পৌঁছায়। কুলাউড়া স্টেশন ছেড়ে যাওয়ার পর রাত আনুমানিক সাড়ে ৩ টায় টিলাগাঁও ও মনু রেলওয়ে স্টেশনের মাঝখানে দুর্ঘটনা কবলিত হয়। এতে ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। বগিগুলো হলো ৮৩০৯, ৮৪৯৭, ৯১৭১, ৭০১১, ২১৪৩ ও ৯৩৯৬। তবে দুটি বগি পার্শ্ববর্তী জমিতে ছিটকে পড়ে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

www.purbodeek.com

আহতদের উদ্ধার করে কুলাউড়া ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ট্রেনযাত্রী শাহাদাত হোসেন শুভ, সেলিনা খাতুন, রওসনা খাতুন, জয়নাল আবেদীন ও ট্রেনে কর্তব্যরত রেলওয়ে জিআরপি পুলিশ বোরহান জানান, ট্রেনটি মাইজগাঁও স্টেশনে আসার পর ইঞ্জিনের পেছনের বগিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দুটি বগি মধ্যবর্তী স্থানে তার দিয়ে বেধে সচল করে চালানো হয়। মাইজগাঁও স্টেশন ছাড়ার পর থেকেই বগির যাত্রীরা আতংকে ছিলেন। দুর্ঘটনার আগে বিকট শব্দ করে লাইনচ্যুত হয়। এত ভয়ানক দুর্ঘটনা থেকে বাঁচার কোন কল্পনাই করেননি তারা। ট্রেনে অবস্থানরত বিভিন্ন গন্তব্যে কমপক্ষে ৫ শতাধিক যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়।

www.purbodeek.com

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিলেট, মৌলভীবাজার ও কুলাউড়া ৩টি ইউনিট, কুলাউড়া থানা পুলিশ, রেলওয়ে জিআরপি থানা পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান, পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ, সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার, অফিসার ইনচার্জ অমল কুমার ধর ঘটনাস্থল পরিদর্শণ করেন। আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার  সকাল ৭টায় একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে যায় এবং ট্রেনটি উদ্ধার কাজে অংশ নেয়।

এদিকে দুর্ঘটনার পর শমসেরনগর ও শ্রীমঙ্গলে স্টেশনে চট্রগ্রাম ও ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন আটকা পড়েছে। অপরদিকে কুলাউড়া স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা কয়েকটি ট্রেন আটকা পড়ে আছে।

ট্রেনের চালক কবির ও কুলাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন জানান, ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা কবলিত হয়েছে। কোন নাশকতার ঘটনা ঘটেনি।

উর্দ্ধতন উপসহকারী প্রকৌশলী (মেকানিক) শ্রীপদ দত্ত ও উর্দ্ধতন সহকারী প্রকৌশলী (পথ) এরফানুর রহমান দুর্ঘটনার জন্য নাশকতার আশঙ্কা করেছেন। দুর্ঘটনায় রেললাইনের ২০ ফুট জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান জানান, এটা কোন নাশকতা নয়। যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top