logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এসএসসি ও সমমানের পরীক্ষা  শুরু

প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি ২০১৫, ৯:৩৪ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

দু’দফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে ২০ দলের অবিরাম অবরোধের মধ্যেই কড়া নিরাপত্তায় আজ শুক্রবার দেশজুড়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ হচ্ছে বাংলা প্রথমপত্রের পরীক্ষা।

পরীক্ষাটি গত সোমবার হওয়ার কথা ছিল। জুমার দিন হওয়ায় আজ সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়। শেষ হবে দুপুর ১২টায়। দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে আজকের এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ পরীক্ষার্থী। সারাদেশের পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩২৬ প্লাটুন সদস্য মোতায়েন থাকবে।

রাজনৈতিক অস্থিরতা ও অবরোধের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সারাদেশের পরীক্ষার্থী আর অভিভাবকরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। পরীক্ষা শুরুর মাত্র ২০ ঘণ্টা আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রামের ষোলশহর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভবন লক্ষ্য করে বাইরে থেকে দুটি হাতবোমা ছোড়া হয়। হাতবোমা দুটি ভবনের সামনের অংশে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হননি।

এ অবস্থায় সারাদেশের সব পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষা বোর্ডগুলোর পাশাপাশি পরীক্ষার্থী, পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তাদের নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশ্ন ও উত্তরপত্র আনা-নেওয়ায় থাকছে ‘বিশেষ স্কোয়াড’। অভিভাবকের বেশে কেন্দ্রে আসা সন্দেহজনক যে কোনো ব্যক্তিকে দেহ তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁস রোধে সারাদেশের সব কোচিং সেন্টার ও ফটোকপির দোকানগুলোতে কঠোর নজরদারি করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংসদ সদস্যদেরও নিজ নিজ নির্বাচনী এলাকায় থেকে পরীক্ষা অনুষ্ঠানে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য বলা হয়েছে। বিএনপির একটি সূত্র অবশ্য বলছে, রোববার থেকে টানা কয়েক দিনের হরতাল ডাকার চিন্তা রয়েছে জোটের।

২ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে চার দিন পিছিয়ে আজ শুরু হয় এ পরীক্ষা।

অবরোধের মধ্যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সন্তানের নিরাপত্তা নিয়ে মা-বাবা যতটুকু উদ্বিগ্ন আমরাও ঠিক ততটাই। যারা এ পরিস্থিতির জন্য দায়ী তাদের সবাই বয়কট করবেন। তিনি বলেন, ইতিমধ্যে পুলিশ, র‌্যাব ও বিজিবি থেকেও আশ্বস্ত করা হয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তারা সহায়তা করবেন। সচেতন থাকতে হবে পাড়া-মহল্লাবাসীকেও।

সারাদেশে ৩ হাজার ১১৬টি কেন্দ্রে ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ পরীক্ষা হচ্ছে। বিদেশে আট কেন্দ্রে পরীক্ষা হবে।

প্রশ্ন ও উত্তরপত্র আনা-নেওয়ায় বিশেষ স্কোয়াড

এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশ্ন ও উত্তরপত্র কেন্দ্র থেকে আনা-নেওয়ার জন্য থাকবে পুলিশ-র‌্যাব ও বিজিবির ‘বিশেষ স্কোয়াড’। বিভিন্ন কেন্দ্রের আশপাশে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার নিরাপত্তার প্রস্তুতি ও করণীয় নিয়ে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়ে। ওই বৈঠক থেকে পরীক্ষার্থীদের নিরাপত্তায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষার কেন্দ্র, আশপাশের সড়ক ও অলিগলিতে বৃহস্পতিবার থেকে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। অভিভাবকদের মধ্যে কারও আচরণ সন্দেহজনক হলে তার দেহ তল্লাশি করার সিদ্ধান্ত হয়েছে।বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি মাঠে রয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top