logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

চা বাগানে পাঠশালা

প্রকাশিত হয়েছে : ৪ অক্টোবর ২০১৫, ৪:৫২ অপরাহ্ণ

purbodeek pic 3

পূর্বদিক রিপোর্ট ::
তের বছর ধরে মৌলভীবাজার জেলার ৮টি চা বাগানে অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের অক্ষরজ্ঞান দিতে নিরলসভাবে কাজ করছেন কবি সূর্যদাস তপন। এরই মধ্যে গত ৫ বছর ধরে তিনি মাজডিহি ও প্রেমনগর চা বাগানে দুইটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করে আসছেন। একটি পাকা ঘরে ও অন্যটি খোলা আকাশের নিচে। প্রেমনগর চা বাগানের শিশুরা খোলা আকাশের নিচে পড়ালেখা করে। বৃষ্টি বাদলের দিনে তাই বিদ্যালয়টি বন্ধ থাকে। নিজের টাকা খরচ করে তিনি বই, খাতা, কলম, পেন্সিল দিয়ে আসছেন। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক বিদ্যালয় থাকায় তার এই বিদ্যালয়গুলোতে কোন ধরনের অনুদান তিনি পাচ্ছেন না।

কবিতা লেখেন, ক্যামেরাও চালান সূর্যদাস তপন। সময় পেলেই ছুটে যেতেন চা বাগানের সবুজ প্রকৃতির কাছে। একদিন বাগানে ঘুরছেন। হঠাৎ তার খেয়ালে আসলো, পাঠশালায় পড়ার সময়টিতে চা-বাগানের ধুলোমাখা পথে চা-শ্রমিক সন্তান একে অন্যের সাথে ঝগড়া করছে। কবি সূর্যদাস তপন অনুমান করেন এই শিশুরা বর্ণমালা থেকে অনেক দূরে। তাদের সামনে নিরক্ষরতার অন্ধকার জগত। সেই সময়টা ২০০১ সাল।
সেদিন বাগান থেকে ফিরে আসেন। ভিতরটা তার তোলপাড় হতে থাকে। কয়েক রাত তার এই শিশুদের জন্য কিছু করার ভাবনায় জেগে জেগে কেটে গেছে। পণ করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে পথে নামলেন। চা বাগানের শিশুদের বর্ণ শিখানোর কাজটা কাধে তুলে নিলেন। কিনলেন সীতানাথ বসাকের বেশ কয়েক কপি আদর্শলিপি। বাগানে গিয়ে শিশুদের মধ্যে আদর্শলিপি বিলি করলেন। তাদেরকে বর্ণ শিখানোর কাজ সেই থেকে তার শুরু। নিজের জমানো টাকায় প্রতি বৃহস্পতিবারে আদর্শলিপি কিনতেন। আর শুক্রবার তার ছবির স্টুডিও বন্ধ করে ছুটে যেতেন চা-বাগানের শিশুদের মাঝে। এভাবে চললো বেশ কিছুদিন। পরে একসময় মনে হলো, শিশুদের আকর্ষণ করার মতো বই চাই। আদর্শলিপির অনুসরণে ছাপা করলেন রঙচঙা বর্ণকূঁড়ি। এতে একটি বই ছাপা করতে খরচ হলো ১৮ টাকা। নিজের জমানো টাকা এবং কিছু বন্ধু-বান্ধব এই মুদ্রণে সহযোগিতা করলেন।

purbodeek pic 2

সেই ২০০১ থেকে বর্ণকূঁড়ি বিতরণ করেছেন মৌলভীবাজার জেলার দেওরাছড়া, মিরতিঙ্গা, ফুলছড়া, ভাড়াউড়া, মাইজদিহি, প্রেমনগর, গিয়াসনগর, ভুরভুরিয়া- এই আটটি চা-বাগানে। এছাড়া কাওয়াদীঘি হাওরপাড়ের কাশিমপুর এবং মৌলভীবাজার শহরের বিভিন্ন বস্তিতেও চললো তাঁর বই বিতরণ। একক উদ্যোগ ও প্রচেষ্টায় এ পর্যন্ত প্রায় ১৩ হাজার বর্ণকূঁড়ি শিশুদের হাতে পৌঁছেছে। তার ব্যাগে সবসময় বর্ণকূঁড়ি থাকে। যেখানেই সুবিধাবঞ্চিত শিশুদের তাদের হাতে বই তুলে দেন।

তিনি ২০০৯ সাল থেকে জেলার প্রেমনগর ও মাইজডিহি চা-বাগানে বর্ণকূঁড়ি শিশু পাঠশালা গড়ে তুলেন। নিজেই শিশুদের অক্ষরের সাথে পরিচিত করাতে নামেন শিক্ষকের ভূমিকায়। এতে শিশুদের অভিভাবকরাও এগিয়ে আসেন। প্রচুর সাড়া পান। কিন্তু আর্থিক সংস্থান করতে না পারায় দুটি পাঠশালা মাস ছয়েক আগে বন্ধ করে দিয়েছেন। এখন চলছে মাইজদিহি ও প্রেমনগর এই দুটি চা-বাগানে পাঠশালাটি। মাজডিহি বাগানে রোকসানা বেগম এবং প্রেমনগর চা বাগানে মীনা নায়েক এই দুজন শিক্ষিকা নিয়মিত পাঠ দিচ্ছেন শিশুদের। এই দুই পাঠশালায় শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাঁদের হাতে ঈদ ও পূজায় সামর্থমতো নতুন কাপড়, শীতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তিনি ভবিষ্যতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বর্ণকূঁড়ি শিশু পাঠশালার পাশাপাশি বর্ণকূঁড়ি শিশু স্বাস্থ্যকেন্দ্র ও বর্ণকূঁড়ি শিশু পাঠাগার গড়ে তোলার আকাঙ্খা মনে লালন করছেন। বর্ণকূঁড়ি শিশু পাঠাগারের মাধ্যমে তিনি চা বাগানের প্রতিটি শিশুকে বর্ণমালা শিখাতে চান। আর এবিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

purbodeek pic 1

সূর্যদাস তপন চা বাগানের অবেহিলত সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দিয়ে আসছেন।
এটি সমাজসেবা হিসেবে চিহ্নিত হয়েছে। এটিতে সরকারি অনুদান বা সুবিধা না পাওয়ার কারণ হলো, দেশের সরকারিভাবে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলোতেই প্রাক-প্রাথমিক বিদ্যালয় চালু আছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা পূর্বদিককে বলেন, শিশুদের শিক্ষা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তাই যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। #

জাতীয় এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top