logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

গণ মানুষের কবি দিলওয়ার

প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ৬:০৪ অপরাহ্ণ

তমাল ফেরদৌস:
মন, মগজে, চিন্তা-চেতনায় বাঙালিকে লালন ও ধারণ করা। সর্বোপরি সাধারণ মানুষকে ধারণ করে যিনি লিখে যেতেন। জাতি-জ্ঞাতি, ধর্ম-বর্ণ তথা যেকোন বৈষম্যের উর্ধ্বে ওঠে তিনি ত্যাগ করেছিলেন তার পূর্ব পুরুষের পদবি খাঁন। অতি উচ্চ শিক্ষিত ছিলেন না বলেই হয়তো তিনি আত্মকেন্দ্রিক না হয়ে হয়েছিলেন সকলের। সাংবাদিকতা, শিক্ষকতা, অনুবাদক, মুক্তি সংগ্রামী, দেশপ্রেম, আধ্যাত্মিকতা, কাব্যিকতা, প্রগতিশীলতা ও মানবিকতায় তিনি ছিলেন অনন্য। তিনি হলেন বাংলা একাডেমী ও একুশে পদকপ্রাপ্ত গণ মানুষের কবি দিলওয়ার।

dilwar 2

কবি দিলওয়ার আজ আমাদের মাঝে স্বশরীরে নেই তবে তার অজ¯্র সৃষ্টিকর্মে তিনি আমাদের মাঝেই ঠাঁই নিয়েছেন। তার পুরো নাম দিলওয়ার খাঁন। পিতা মরহুম মোহাম্মদ হাসান খাঁন ও মাতা মরহুম মোছাম্মাৎ রহিমুন্নেসা। ৮ ভাই বোনের মধ্যে তিনি ৭ম। জন্ম আধ্যাত্মিক নগরী সিলেটের সুরমা নদীর তীরবর্তী ভার্থখলা নামক স্থানের খাঁন মঞ্জিলে ১৯৩৭ সালের ১লা জানুয়ারি এবং একই স্থানে ২০১৩ সালের ১০ অক্টোবর তার মৃত্যু হয়। তার দুই স্ত্রী ছিলেন আনিসা দিলওয়ার ও ওয়ারিশা দিলওয়ার। ১৯৬০ সালে তিনি আনিসা খাতুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১৯৭৫ সালে পতœীবিয়োগ হলে তিনি ওয়ারিশাকে বিয়ে করেন।

শুরুতেই গণমানুষের একান্ত কাছাকাছি চলে আসার পেছনে তাঁর জাগ্রত বিবেকবোধ দিয়ে হয়তো অনুভব করেছিলেন। তাইতো কবির লিখা কবিতায় সমাজ ও মানুষের কথা বেশি বেশি করে ওঠে এসেছে। তিনি তাঁর লিখায় উদারতা, সহজ-সাবলিল শব্দচয়ন, আধুনিক কবিতার অন্তমীল, গণমানুষের কল্যাণ, দেশাত্ববোধ, স্থানীয় সংস্কৃতির অভিব্যক্তি, অন্যায়-অবিচার, আগাগোড়া বাস্তবতার নিরিখে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা তার লিখনি হতে অনেক উপাদান পাই যা আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে।
dilwar 1
তার জীবনী ও লেখালেখির বিভিন্ন গ্রন্থ ঘাটালে জানা যায়, ১৯৪৯ সালে ১২ বছর বয়সে প্রাচীনতম দৈনিক ‘যুগভেরী’তে ‘সাইফুল্লাহ হে নজরুল’ কবিতাটি প্রকাশিত হয়। অনেক লেখকই মনে করেন যে, তার লেখনি ও চর্চায় কবি নজরুলের জীবন ও লেখার একটা সাদৃশ্য ও প্রভাব পাওয়া যায়। ১৯৫৩ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘জিজ্ঞাসা’ প্রকাশিত হয়। তাঁর ঘনিষ্টজন লেখক ও শিক্ষাবিদ আব্দুল খালিক, কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, কবি আহমদ সিরাজ প্রমুখের লেখনি ও বিভিন্ন সময়ে আলাপচারিতা থেকে অনেক কিছুই জানা যায়। লেখক ও শিক্ষাবিদ আব্দুল খালিক এর পথের পাঁচালী উপন্যাসে শিক্ষা প্রসঙ্গ ও বিবিধ চিন্তা বই থেকে জানা যায়, কবির লিখনি সফল, সার্থক ও সৃজনশীল। পঞ্চাশের দশকের প্রথমদিকে কবি দিলওয়ারের কবিতায় বায়ান্ন পরবর্তী আমাদের সাহিত্য সংস্কৃতিতে সামন্তবাদ বিরোধী, মুক্তিয্দ্ধু ও প্রগতিশীল মানবতান্ত্রিক চিন্তা-চেতনাপ্রসূত ধারার কাব্য সৃষ্টির প্রবণতা লক্ষণীয়।
আমার সাথে কবির পরিচয় ও কথা হয় ২০০০ সালের ২৯ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সাপ্তাহিক ধলাই পত্রিকা অফিসে। তখন থেকে যতটুকু দেখেছি ও জেনেছি কবি দিলওয়ার একজন সাধারণ ঘরাণার মানুষ ছিলেন। তার চেতনা ও লালিত স্বপ্নগুলোও ছিলো সাধারণ মানের। তিনি প্রকৃতিকে লালন করতেন মনেপ্রাণে। তার কাব্যচর্চায় প্রত্যক্ষ ও পরোক্ষ দুই ক্ষেত্রেই প্রকৃতির প্রভাব রয়েছে। এছাড়া নিরলস অধ্যয়ন, অধ্যাবসায়, জগৎ ও জীবন এবং সর্বোপরি জীবন সম্পর্কে গভীর পাঠগ্রহণ তাকে চর্চায় এগিয়ে নিয়েছে। তিনি অর্ধ-শতাধিক বছর কাব্যচর্চা করেছেন। কবিতা, ছড়া, গান, গল্প ও প্রবন্ধ মিলে ২০/২২টি গ্রন্থ তার জীবদ্দশায় প্রকাশিত হয়েছে। এর মধ্যে ঋঅঈওঘএ ঞঐঊ গটঝওঈ নামে তার একটি ইংরেজী কাব্যগ্রন্থও রয়েছে।

তার উল্লেখযোগ্য সাহিত্য সংকলনগুলো হলো, সমস্বর (১৯৬৯-৭৪), উল্লাস (ফেব্রুয়ারি ১৯৭২), মৌমাছি (জুন ১৯৭৫), গ্রাম সুরমার ছড়া (১৯৭৬), মরুদ্যান (জানুয়ারি ১৯৮১), সময়ের ডাক (১৯৮৫), সিলেট পরিদর্শক (প্রধান সম্পাদক ১৯৮৬)। এছাড়া ১৯৬৪ সালে দ্বিতীয় কাব্যগ্রন্থ ঐকতান, ১৯৬৫ সালে গীতিগ্রন্থ পূবাল হাওয়া, ১৯৬৯ সালে চতুর্থ কাব্যগ্রন্থ উদ্ভিন্ন উল্লাস,

kobi dilwar & Me 1

তিনি ১৯৬৭ সালে দৈনিক সংবাদ পত্রিকার সহকারী সম্পাদক, ১৯৭৩-৭৪ সালে ঢাকাস্থ রুশ সংস্কৃতি কেন্দ্র থেকে প্রকাশিত মাসিক ‘উদয়ন’ পত্রিকার সিনিয়র অনুবাদক, ১৯৭৪ সালে দৈনিক গণকণ্ঠ পত্রিকার সহকারী সহকারী সম্পাদক ও ‘চলমান শব্দাবলী’ নামে কলাম লিখা এবং ১৯৫৬ সালে সিলেটের দক্ষিণ সুরমা হাইস্কুলে দুইমাস শিক্ষকতার চাকুরী করেছেন।

কবি উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন নি তবে তিনি ১৯৫২ সালে রাজা গিরিশচন্দ্র হাইস্কুল থেকে এসএসসি ও ১৯৫৪ সালে সিলেটের মুঁরারীচাঁদ কলেজ থেকে আইএ পাশ করেন। ১৯৫৭ সালে শারিরিক অসুস্থতার কারণে বিএ পরীক্ষা দেওয়া হয়নি।

তিনি ভারতের আসাম ও ত্রিপুরা থেকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধিত হয়েছেন। এছাড়া ২০০৮ সালে একুশে পদক, ১৯৮০ সালে বাংলা একাডেমী পুরষ্কার, ১৯৮৬ সালে ময়মনসিংহ সাহিত্য সংসদ কর্তৃক আবুল মনসুর সাহিত্য পুরষ্কার, ১৯৯৯ সালে হবিগঞ্জের দেওয়ান গোলাম মোর্তাজা স্মৃতিপদক ও সম্মাননা অর্জন ও ১৯৮৭ সালের ৯ আগষ্ট যুক্তরাজ্য প্রবাসী কর্তৃক লন্ডনস্থ সিলেট সেন্টারে সংবর্ধিত হয়েছেন।

কবি দিলওয়ার ঊণসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে ১৯৭০ সালে ‘সমস্বর লেখক ও শিল্পী সংস্থা’ প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি আত্মগোপনে থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষে গ্রামে গ্রামে গিয়ে কর্মী সংগ্রহ ও প্রশিক্ষণ প্রদানে অগ্রজ ভূমিকা পালন করেন। ১৯৭৭ সালে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের সিলেট শাখার সভাপতি নির্বাচিত হন। ১৯৬০ সালে তার লেখা ‘তুমি রহমতের নদীয়া’ এই গানটি দিয়ে তৎকালীন রেডিও পাকিস্থানের উদ্বোধন হয়।#

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top