logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বীর মুক্তিযোদ্ধা ওয়াহাব চৌধুরীর মুক্তিযুদ্ধকালীন সাক্ষাৎকার

প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০১৫, ৬:৫১ অপরাহ্ণ

তমাল ফেরদৌস ::
বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (মুজিব বাহিনী) এর সদস্য, ১৯৭০ এর পূর্ব পাকিস্থান ছাত্রলীগের মৌলভীবাজার মহকুমা শাখার সভাপতি, ভারতের উত্তর প্রদেশের দ্রেরাদ্রুনে স্বাধীনতার প্রথম ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী মুক্তিযুদ্ধের দিনগুলো নিয়ে ২০১১ সালের ১লা ডিসেম্বর একটি সাক্ষাৎকার দিয়েছেন। যা পূর্বদিকের পাঠকের জন্য তুলে ধরা হলো-

দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণ গ্রহণ, যুদ্ধকালীন সময় এবং তৎকালীন মৌলভীবাজার জেলার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে বলেন, ১৯৭০-৭১ সালে আমি তৎকালীন পূর্ব পাকিস্থান ছাত্রলীগের মৌলভীবাজার মহকুমা শাখার সভাপতি থাকায় আমার দায়-দায়িত্ব ছিল অনেক। ১৯৭১ সালের ২৩শে মার্চ থেকে মূলত: স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়। আমি মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে পাকিস্থানী পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেই। এসময় উপস্থিত সহযোগীরা ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত গাইতে থাকি। আমার সাথে ছিলেন তখন সুজাউল করিম, মাহমুদুর রহমান (বর্তমানে আয়কর উকিল), মোহাইমিন সালেহ (জুড়ী), আব্দুল মুকিত প্রমুখ।

Dewan wahab chowdhury Interview pic 3

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় দেশকে ৪টি এলাকায় ভাগ করে চারজন সেক্টর কমান্ডার শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খাঁন, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমদকে দায়িত্ব প্রদান করা হয়। এসময় আমি ও আমার সহযোগীরা ইন্দিরা গান্ধির সহযোগিতায় সামরিক বোয়িং বিমানে ভারতের উত্তর প্রদেশের দ্রেরাদ্রুনে প্রশিক্ষণের জন্য চলে যাই।

চার নম্বর সেক্টর কমান্ডারের অধীনে তখন সারা বাংলাদেশের ৭শ’ জন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, হাসানুল হক ইনু, নুরে আলম জিকু, আনোয়ার ইকবাল ও মো: শাহজাহান। আমাদের প্রশিক্ষণের ইনচার্জ ছিলেন লেফট্যানেন্ট জেনারেল উবান। তবে প্রশিক্ষণ দিয়েছিলেন মেজর মালহোত্রা। ১৯৭১ সালের মে মাস থেকে প্রশিক্ষণ শুরু করি এবং জুলাই মাসের শেষের দিকে আসামবাড়ি, আগরতলা হয়ে ৬/৭ জনের দলে বিভক্ত হয়ে বাংলাদেশে ঢুকে পড়ি। এর আগে হাফলং এর প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা এবং আমরা ভারতের রাতাছড়ায় একত্রিত হই।

ভারতের দ্রেরাদ্রুনে প্রথম ব্যাচে সিলেট বিভাগের মধ্যে আমরা ১৬ জন প্রশিক্ষণ গ্রহণ করি। তখন সিলেটের মিছবাহউদ্দিন আহমেদ ছিলেন আমাদের গ্রুপের স্কোয়াড্রন লিডার এবং আমি ছিলাম ডেপুটি স্কোয়াড্রন লিডার। মৌলভীবাজারের প্রশিক্ষণপ্রাপ্তরা হলেন, মৌলভীবাজারের মরহুম আব্দুল মুকিত, শ্রীমঙ্গলের মোহন সোম ও শিশির সোম, জুড়ীর সালেহ আহমেদ, রাজনগরের রফিকউদ্দিন রানা, ড্রিগেডিয়ার আব্দুস সালাম।

Dewan wahab chowdhury Interview pic 2

দুঃখের কথা হলো: সাতগাঁও হয়ে দিনারপুরে আসার পথে মুকিত, রানু, শহীদ, শিশির সোম গেরিলা যুদ্ধে শহীদ হন। এসময় আমাদের এক মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন (খালিশপুরের) পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করে আমাদের অবস্থান ও আমার সম্বন্ধে পাকবাহিনীকে জানিয়ে দেয়। পাকবাহিনী আমাকে দিনারপুর পাহাড়ে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে। আমি তখন নবীগঞ্জের দিকে চলে যাই।

এসময় পাকবাহিনী আমার মা ফয়জুন্নেছা খানম চৌধুরীকে ধরে নিয়ে প্রথমে গজনাইপুর ও পরে শ্রীমঙ্গলে পিস কমিটির সভাপতি দেওয়ান রশীদের বাসায় রাখে। আমাকে ধরার জন্য আমার মাকে দেওয়ান রশীদের বাসায় প্রায় ১ মাস আটকে রাখে। সেপ্টেম্বর মাসের দিকে জগন্নাথপুরে গেরিলা যুদ্ধে জড়িয়ে পড়ার সময় জানতে পারি মাকে তারা ধরে নিয়ে গেছে।

তখন হঠাৎ করে পাকবাহিনীর কাছে খবর এলো মাধবপুর বাগানে আমার (দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী)র লাশ পাওয়া গেছে। পাকবাহিনী বাগানে গিয়ে একটি মুখম-ল বিকৃত মরদেহ পেলো। তারা তখন এটা আমার মরদেহ মনে করে স্কট করে নিয়ে এসে মরদেহটির দাফন সম্পন্ন করে। দাফন সম্পন্ন করার পর আমার মায়ের কাছে এসে সান্তনা দিতে থাকে। এবং অক্টোবরের প্রথমদিকে আমার মা আথানগিরির বাড়িতে ফিরে আসেন।

আমি মুক্তিযুদ্ধকালীন সময়ে সাতগাঁওয়ের বোঙ্গেশ বাড়ির টিলায় ও সাতহালের টেকই গ্রামের আজিম মিয়ার বাড়িতে থাকি। তারপর দিনারপুর পাহাড়ে অবস্থান নেই। এসময় আমাদের খাবার দাবার থেকে শুরু করে সবকিছু দেখাশুনা করেন আথানগিরি গ্রামের আমার বন্ধু মরহুম চেরাগ আলী, পানিউন্দা গ্রামের মোমিন মেম্বার ও ধনাই মিয়া।

wahab- tomal pic

৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত হয়। আমি তখন নবীগঞ্জের কুর্শী থেকে বাড়িতে এসে রাজাকারদের ধরে এনে আথানগিরি ফরেস্ট অফিসের সামনে দাঁড় করিয়ে রাখি। তারপর গ্রামের অনেক মুক্তিযোদ্ধা, আত্মীয়স্বজন ও মুরব্বীদের অনুরোধে এদেরকে ছেড়ে দেই। ১৯৭২ সালের জানুয়ারী মাসে দেশ স্বাধীন হওয়ার পর মোহাম্মদ মৌলভী ও গন্নাসকে ধরে এনে মৌলভীবাজার কারাগারে প্রেরণ করি। আথানগিরি গ্রামের রাজাকাররা হলো- পিস কমিটির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেন, মোহাম্মদ মৌলভী, রইস মিয়া, আমজদ মিয়া, আব্দুল মুকিত।

আমি ১১দফা আন্দোলন, ১৯৭০ সালের নির্বাচনের সভা-সমাবেশে বক্তব্য প্রদান ও ছাত্রলীগের সভাপতি দায়িত্বরত থাকায় সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যসহ হাবিব দারোগা এবং সিআইডির হেকিম আমার সভা-সমাবেশের ছবি, বক্তব্যের অংশ বিশেষ এবং তথ্য সংগ্রহ করে রেখেছিল। তাই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্থানীদের টার্গেট ছিলাম আমি।

১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর আমরা যারা বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (মুজিব বাহিনী) ও বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে মিছবাহউদ্দিন, আলতাব ভাই, মাহমুদসহ সব মুক্তিযোদ্ধারা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সপ্তাহ খানেকের ভেতরে বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দেই।

তারপর আমি ১৯৭৮ সালে ৪ সেপ্টেম্বর পলিটিক্যাল এসাইলাম নিয়ে হলান্ড চলে যাই। এসময়ও আমার সাথে ঢাকা পর্যন্ত সার্বক্ষনিক বন্ধু ছিল মুক্তিযুদ্ধকালীন সময়ের একান্ত সহচর আথানগিরি গ্রামের মরহুম চেরাগ আলী। তারপর ১৯৯২ সালে আমি হলান্ড থেকে লন্ডন চলে যাই। বর্তমানে আমি স্বাধীন দেশে আমার মাতৃভূমিতে মৌলভীবাজারের আরামবাগের বাসায় বসবাস করছি। #

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top