logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

প্রকাশিত হয়েছে : ৭ এপ্রিল ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সম্রাট পোদ্দার, মেডিকেল অফিসার (ডেন্টাল) ডা. সুভাষ দীননাথ স্নিগ্ধসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় ডা. সিনথিয়া তাসমিন বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এবং স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং নিরাপদ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এ ধরনের আয়োজন জনসাধারণের মধ্যে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক একটি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে একই বছরের জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সাংগঠনিক আইন গৃহীত হয়।

১৯৪৮ সালের ৭ এপ্রিল এ আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এবং দিনটিকেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে নির্ধারণ করা হয়। এরপর থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়কে প্রতিপাদ্য করে দিবসটি পালন করে আসছে।

দিবসটি উপলক্ষে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও রোগ প্রতিরোধের উপায় নিয়ে একটি সচেতনতামূলক সেশন আয়োজন করা হয়।

এ সময় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার অঙ্গীকার করা হলেও জনবল সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা সেবাদানে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে সংশ্লিষ্টরা জানান।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গলে বাসায় ঢুকে পড়া কালনাগিনী সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে বাসায় ঢুকে পড়া কালনাগিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে ব্যতিক্রমী উপহার: অকটেন!

মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে ব্যতিক্রমী উপহার: অকটেন!

ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেন্দ্রীয় পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ, আসছে নতুন পদ্ধতি

কেন্দ্রীয় পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ, আসছে নতুন পদ্ধতি

সর্বশেষ সংবাদ
ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
শ্রীমঙ্গলে বাসায় ঢুকে পড়া কালনাগিনী সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে বাসায় ঢুকে পড়া কালনাগিনী সাপ উদ্ধার
মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে ব্যতিক্রমী উপহার: অকটেন!
মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে ব্যতিক্রমী উপহার: অকটেন!
ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে চার ছিনতাইকারীসহ ৫ জন গ্রেফতার
শ্রীমঙ্গলে চার ছিনতাইকারীসহ ৫ জন গ্রেফতার
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে উদীচীর তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে উদীচীর তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ
রূপের মায়া আর অভিনয়ের জাদুতে হৃদয় জয় করা সাই পল্লবী
রূপের মায়া আর অভিনয়ের জাদুতে হৃদয় জয় করা সাই পল্লবী
কেন্দ্রীয় পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ, আসছে নতুন পদ্ধতি
কেন্দ্রীয় পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ, আসছে নতুন পদ্ধতি
স্টেডিয়াম ‘নিখোঁজ’! প্রধানমন্ত্রীর সহায়তা চান মনিরুল হক চৌধুরী
স্টেডিয়াম ‘নিখোঁজ’! প্রধানমন্ত্রীর সহায়তা চান মনিরুল হক চৌধুরী
সূর্যোদয়ের প্রার্থনায় শ্রীমঙ্গলে ইস্টার সানডে উদযাপন
সূর্যোদয়ের প্রার্থনায় শ্রীমঙ্গলে ইস্টার সানডে উদযাপন
শ্রীমঙ্গলের উন্নয়নে অংশীজনের ভাবনা: ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ
শ্রীমঙ্গলের উন্নয়নে অংশীজনের ভাবনা: ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ
<span style='color:red;font-size:16px;'>সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল</span>	 <br/> গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল
গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ
হরমুজ খুলতে সময় চাইলেন ডোনাল্ড ট্রাম্প, সহায়তার ঘোষণা জেলেনস্কির
হরমুজ খুলতে সময় চাইলেন ডোনাল্ড ট্রাম্প, সহায়তার ঘোষণা জেলেনস্কির
‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মধ্যপ্রাচ্যের সংকটেও জ্বালানির দাম বাড়েনি: ববি হাজ্জাজ
মধ্যপ্রাচ্যের সংকটেও জ্বালানির দাম বাড়েনি: ববি হাজ্জাজ
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স</span>	 <br/> জনবল সংকটে ৫০ শয্যার হাসপাতাল, চলছে ৩১ শয্যায়
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জনবল সংকটে ৫০ শয্যার হাসপাতাল, চলছে ৩১ শয্যায়

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top