logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. ছড়া সমগ্র

স্টেডিয়াম ‘নিখোঁজ’! প্রধানমন্ত্রীর সহায়তা চান মনিরুল হক চৌধুরী

প্রকাশিত হয়েছে : ৫ এপ্রিল ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ

মনিরুল হক চৌধুরী

পূর্বদিক ডেস্ক: সংসদে কুমিল্লা দক্ষিণে একটি মিনি স্টেডিয়াম ‘নিখোঁজ’ থাকার অভিযোগ তুলেছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি দাবি করেন, কাগজে-কলমে স্টেডিয়াম থাকলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না; এ ঘটনায় গুরুতর দুর্নীতির আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

রোববার সংসদের বৈঠকে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের বাতিল নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বৈঠকটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় শুরু হয়। প্রথা অনুযায়ী, যেসব নোটিশ গৃহীত হয় না, সেগুলোর ওপর সংসদ সদস্যদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।

‘কুমিল্লা দক্ষিণ স্টেডিয়ামের জমি রেকর্ডে গাফলতি, ক্রীড়াসামগ্রী আত্মসাৎ ও বরাদ্দকৃত অর্থ লুট’ শিরোনামের আলোচনায় মনিরুল হক চৌধুরী বলেন, ২০০৪ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা গঠনের পর একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং উপজেলার নামেই সেটির নামকরণ করা হয়।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন পর খোঁজ নিতে গিয়ে জানা যায়—স্টেডিয়ামটি কার্যত ‘উধাও’, আর বরাদ্দকৃত অর্থ লুটপাট হয়েছে। সরকারি পক্ষ থেকে স্টেডিয়ামের অস্তিত্ব থাকার দাবি করা হলেও কুমিল্লা জেলায় এ নামে কোনো স্টেডিয়াম খুঁজে পাওয়া যায়নি বলে তিনি জানান।

এছাড়া, স্টেডিয়ামের জন্য কেনা জমি ও সংশ্লিষ্ট সম্পত্তির ফাইলও নিখোঁজ বলে দাবি করেন এই সংসদ সদস্য। বিষয়টিকে নিজের সম্মানের সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত থাকার কারণে এ ঘটনা তার জন্য অত্যন্ত বিব্রতকর।

স্টেডিয়ামের অবস্থান শনাক্ত ও অনিয়মের তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, “স্টেডিয়ামটি কোথায়—তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।” তবে নির্ধারিত দুই মিনিট সময় শেষ হয়ে যাওয়ায় এ সময় তার বক্তব্যের মাইক বন্ধ হয়ে যায়।

পূর্বদিক/এসএ

ছড়া সমগ্র এর আরও খবর
হাজী ছিদ্দেক আলী কেজি স্কুলের রজতজয়ন্তীতে নবীন-প্রবীণের মিলন মেলা

হাজী ছিদ্দেক আলী কেজি স্কুলের রজতজয়ন্তীতে নবীন-প্রবীণের মিলন মেলা

<span style='color:red;font-size:16px;'>পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে প্রকাশিত</span>	 <br/> মদিনার পথ ধরে || সালাহ্ উদ্দিন ইবনে শিহাব

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে প্রকাশিত
মদিনার পথ ধরে || সালাহ্ উদ্দিন ইবনে শিহাব

<span style='color:red;font-size:16px;'>পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে প্রকাশিত</span>	 <br/> নাতে মোস্তফা (সা.) || সালাহ্ উদ্দিন ইবনে শিহাব

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে প্রকাশিত
নাতে মোস্তফা (সা.) || সালাহ্ উদ্দিন ইবনে শিহাব

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top