ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেট নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ২ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই এলাকার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে একটি আধুনিক ও নান্দনিক প্রধান ফটক নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি মাওলানা দুরুদ আহমেদ, পিটিএ সভাপতি আব্দুল মুহিত, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, গোরারাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়েজউদ্দিন সামছু, সমাজসেবক আংগুর চৌধুরী, সাংবাদিক রিপন মিয়া এবং শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষে গোরারাই জামে মসজিদের ইমাম মাওলানা দুরুদ আহমেদ মোনাজাত পরিচালনা করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দাতা পরিবারের সদস্য সাহেদুল ইসলাম, গোরারাই গ্রামের প্রয়াত আব্দুল মুকিদ চৌধুরীর পরিবার এবং এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় এই আধুনিক গেট নির্মাণকাজ সম্পন্ন করা হবে।
পূর্বদিক/এসএ





