logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার

বিএনপি সরকার হবে গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের সরকার: নাসের রহমান

প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ

এমপি নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি: “বিএনপি সরকার হবে গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের সরকার। শহর কিংবা গ্রামকে সমান চোখে দেখা হয়। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় থাকবে। মানুষের কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে।” — এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম নাসের রহমান এমপি।

মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এম নাসের রহমান আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় একাটুনা ইউনিয়নের চার শতাধিক সুবিধাভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এম নাসের রহমান বলেন, “গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। শহরের মতো গ্রামাঞ্চলের মানুষের উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ।”

তিনি জানান, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের জন্য সরকার ১৫ কেজি করে চাল বিতরণ করছে। এ কর্মসূচির আওতায় সদর উপজেলায় মোট ৩৬ টন চাল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও বিভিন্ন ধরনের অনুদান ও সহায়তা কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে হাওরাঞ্চলের যেসব কৃষকের ধানক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য ঈদের পর নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নাসের রহমান বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। আপনারা দোয়া করবেন, আগামীতে যেন আরও বেশি খেদমত করতে পারি। সরকারপ্রধান তারেক রহমানের জন্যও দোয়া করবেন।”

এ সময় উপস্থিত সুবিধাভোগীদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, “বিএনপি সরকার ভালো না খারাপ?” জবাবে উপস্থিত নারী-পুরুষ একসঙ্গে “ভালো” বলে সাড়া দেন। পরে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ভালো না খারাপ?” তখনও উপস্থিত জনতা একযোগে “ভালো” বলে প্রতিক্রিয়া জানান।

তিনি আরও বলেন, দুস্থ মানুষের জন্য আরও অনুদানের বরাদ্দ আসছে এবং সেসব সহায়তাও পর্যায়ক্রমে বিতরণ করা হবে। সরকারের সহায়তা যেন প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছায়, সেদিকেও সংশ্লিষ্টদের নজর রাখার আহ্বান জানান তিনি।

এদিকে, মৌলভীবাজার জেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে উপজেলা প্রশাসনের মাধ্যমে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মানবিক সহায়তার অংশ হিসেবে জেলার চারটি উপজেলা — শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা ও জুড়ীতে মঙ্গলবার (২৬ মে) থেকে আনুষ্ঠানিকভাবে চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর মাঝে আগামী তিন মাস, অর্থাৎ মে থেকে জুলাই ২০২৬ পর্যন্ত পরিবারপ্রতি প্রতি মাসে ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা করে মানবিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে মৌলভীবাজার জেলার ১২ হাজার ৩০১টি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে এ সহায়তার আওতায় আনা হয়েছে। পরবর্তীতে বরাদ্দ পাওয়া সাপেক্ষে আরও ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মো. আব্দুল মুকিত, বকশী মিসবাউর রহমান, মো. হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে আখাইলকুড়া, মনুমুখ, খলিলপুর ও কাগাবলা ইউনিয়নেও পৃথকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সেখানে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে হাইল হাওরে জালে ধরা পড়ল অজগর, উদ্ধারের পর বন বিভাগে হস্তান্তর

শ্রীমঙ্গলে হাইল হাওরে জালে ধরা পড়ল অজগর, উদ্ধারের পর বন বিভাগে হস্তান্তর

ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে সনাক-টিআইবি’র উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

শ্রীমঙ্গলে সনাক-টিআইবি’র উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মাগুরছড়া ট্র্যাজেডির ২৯তম বার্ষিকী পালিত: মানববন্ধন ও চারাগাছ বিতরণ

মাগুরছড়া ট্র্যাজেডির ২৯তম বার্ষিকী পালিত: মানববন্ধন ও চারাগাছ বিতরণ

‘প্রতীতি’র মোড়ক উন্মোচন
বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত নৃপেন্দ্রলাল দাশকে সংবর্ধনা

‘প্রতীতি’র মোড়ক উন্মোচন
বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত নৃপেন্দ্রলাল দাশকে সংবর্ধনা

মৌলভীবাজারে পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মনিরুল ইসলাম

মৌলভীবাজারে পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মনিরুল ইসলাম

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের সভা
তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের সভা
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা
বিজিবির প্রচেষ্টায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ দেশে ফিরল
বিজিবির প্রচেষ্টায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ দেশে ফিরল
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গু’লি’তে বাংলাদেশি যুবক নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গু’লি’তে বাংলাদেশি যুবক নি’হ’ত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শনে এমপি
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শনে এমপি
বাধার মুখে গাইবান্ধায় ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ, কাজ স্থগিত
বাধার মুখে গাইবান্ধায় ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ, কাজ স্থগিত
কুলাউড়া সীমান্তে ৩,৩৮৪ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ, আটক ১
কুলাউড়া সীমান্তে ৩,৩৮৪ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ, আটক ১
কমলগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে সরকারি চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, পানিতে নষ্ট বহু চালের বস্তা
মৌলভীবাজারে সরকারি চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, পানিতে নষ্ট বহু চালের বস্তা
হবিগঞ্জে মাহদীর ওপর হামলা, ছাত্রদলের সম্পৃক্ততার প্রমাণ পায়নি পুলিশ
হবিগঞ্জে মাহদীর ওপর হামলা, ছাত্রদলের সম্পৃক্ততার প্রমাণ পায়নি পুলিশ
ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের
ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের
সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ
সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ
চার বিশ্ববিদ্যালয়ে পাঁচ উপ-উপাচার্য নিয়োগ, তিনজনকে অব্যাহতি
চার বিশ্ববিদ্যালয়ে পাঁচ উপ-উপাচার্য নিয়োগ, তিনজনকে অব্যাহতি
শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ
নাহিদের চার গোলে ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ
নাহিদের চার গোলে ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top