logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা

প্রকাশিত হয়েছে : 4 September 2026, 5:20 pm

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সংকীর্তন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোল, শঙ্খ ও ঘণ্টার বাদ্যে হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।

শনিবার সকালে শহরের হবিগঞ্জ সড়কে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে শ্রীমঙ্গল সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শংকর বণিক। সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দাস রিংকু।

শোভাযাত্রার উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে ঢাক, ঢোল, শঙ্খ, ঘণ্টাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নানা সাজে সজ্জিত হয়ে হাজারো মানুষ অংশ নেন। শোভাযাত্রায় ফুটে ওঠে রাধা-কৃষ্ণের অপূর্ব যুগল রূপ।

শোভাযাত্রাকে ঘিরে শহরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আয়োজনে অংশ নেন।

সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আজ আমরা জন্মাষ্টমীর র‍্যালিতে অংশ নিয়েছি। আমরা শ্রীমঙ্গল-কমলগঞ্জে এমন একটি পরিবেশ চাই, যেখানে সবাই মিলেমিশে কাজ করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান যেন উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করা যায়। তাঁর নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক নেতাকর্মীকে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে পাশে থেকে পাহারাদারের মতো দায়িত্ব পালন করতে হবে। আমরা সেই কাজই করছি। আমাদের লক্ষ্য হলো, সম্প্রীতির বন্ধনকে আগের তুলনায় আরও দৃঢ় করা এবং আরও উচ্চতায় নিয়ে যাওয়া।

তিনি বলেন, “আমি কোনো সন্ত্রাসীকে ভয় পাই না এবং কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেব না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে, মিলেমিশে এই সমাজের জন্য কাজ করব। অনেকে মনে করেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়তো একটু দুর্বল। না, তা নয়। আমি আপনাদের পাশে আছি, আপনাদের মাননীয় সংসদ সদস্য আপনাদের পাশে আছেন এবং আমার মাননীয় তারেক রহমান সাহেবও আপনাদের পাশে আছেন। আপনারা কোনো ভয় পাবেন না। আমরা সবসময় আপনাদের পাশে থাকব।”

পরে শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে বিশ্বশান্তি ও সকলের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

নাসের রহমানের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা, নাকি আবাসস্থল হারানোর সংকেত?
শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার, ১৭টিই বিভিন্ন প্রজাতির সাপ

এক কম্পিউটার থেকে সাড়ে ৩ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলে ‘ইনপুট বাংলা’র গল্প

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান
শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি
শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি
শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২
শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২
নাসের রহমানের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
নাসের রহমানের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা, নাকি আবাসস্থল হারানোর সংকেত?
শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার, ১৭টিই বিভিন্ন প্রজাতির সাপ
লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা, নাকি আবাসস্থল হারানোর সংকেত?
শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার, ১৭টিই বিভিন্ন প্রজাতির সাপ
এক কম্পিউটার থেকে সাড়ে ৩ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলে ‘ইনপুট বাংলা’র গল্প
এক কম্পিউটার থেকে সাড়ে ৩ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলে ‘ইনপুট বাংলা’র গল্প
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র মিরপুর; আহত ৫০

শ্রীমঙ্গলে কুকুরের হামলায় আহত গন্ধগোকুল উদ্ধার

চা শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের উদ্যোগ, নির্বাচন নিয়ে ধৈর্য ধরার আহ্বান

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা

কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫

শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি

শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top