logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. ইসলামী জিন্দেগী

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

প্রকাশিত হয়েছে : 2 September 2026, 1:58 pm

০১. মদিনার গান গেয়ে

মদিনার গান গেয়ে
কল্পনা কতো আর
কতো আর সাজাবো কথা;
এইভাবে বলো কি
প্রাণটা জুড়ায় আর
মুছে যায় বিরহ ব্যথা।।

এবার না হয় সত্যি হলো
সকল ইন্তেজাম
রওজায় দাঁড়িয়ে তোমাকে আমি
জানাবো সালাম।
দুনিয়ার যতো চাওয়া
ভুলে যাবো তা সব
দূর হবে অনাহূত
যতো আকুলতা।।
মুছে যাক বিরহ ব্যথা। ঐ

খেজুর বীথির ভিড়ে
না হয় আমি
আগাছা হলাম
মসজিদে নববীর
আজান শুনে
ভগ্ন হৃদয় জুড়ালাম।।
ধুলো হয়ে উড়ে গিয়ে
নূরানী কদম ছুঁয়ে
বলবো আমার সব
মনের কথা।
মুছে যাক বিরহ ব্যথা। ঐ

রওজার গিলাফে
জলচোখে আদরে
বারেবার যাবো চুমি
চারপাশে ঘুরে ঘুরে
দুরুদে করুণ সুরে
ভেসে যাবে আমার আমি।।
নূরের পরশ পেয়ে
হেসে যদি উঠে মন
ভরে যাবে সে আলোয়
জীবন খাতা।
মুছে যাক বিরহ ব্যথা। ঐ

০২. মদিনার পাগল

মদিনা মদিনা বলে
পাগলও হইয়া গেলে
মদিনার পাগল বলিয়া
ডাকিয়ো আমায়।।
জীবনভরা আশা আমার
যাবো মদিনায়।

দুরুদ সালাম পাঠ করিয়া
রওজাপাকে সালাম দিয়া।।
জিয়ারত করিয়া শেষে
কাঁদবো নিরালায়।।
মদিনার পাগল বলিয়া
ডাকিয়ো আমায়।

মদিনারও ফুল বাগিচায়
আমার নবীর ডানে ও বায়।।
আবু বকর হযরত উমর
ঘুমান যে সেথায়।
মদিনার পাগল বলিয়া
ডাকিয়ো আমায়।

পথে পথে জল ফেলিয়া
যাবো কতো আর কাঁদিয়া।।
মন সাগরের উথাল ঝড়ে
করি যে হায় হায়।
মদিনার পাগল বলিয়া
ডাকিয়ো আমায়।

০৩. মদিনার ডাক

কোন একদিন ওই মদিনায় আসে যদি ডাক আমার
চোখের জলে ধুয়ে দেবো ওই পথ মরু সাহারার।।

সবুজ মিনার দেখে শিশুর মতোন
কাঁদবো আমি তা ছোঁয়ার আশায়
হৃদয়ের আকুতি মিশিয়ে দরদ
পড়বো দুরুদ কতো ভালোবাসায়।।
মদিনার ধুলো মেখে শান্ত হবে দিল
থামবে এ মনের যতো হাহাকার। ঐ

রওজার দুয়ারে দাঁড়িয়ে আমি
ডাকবো রাসুল রাসুল বলে
সঁপে এ জীবন এই তনুমন
পিয়ারা নবীর চরণতলে।।
হবে রওশন আমার জীবন
কাটবে দুনিয়ার সকল আঁধার। ঐ

মদিনার সারাপথ ঘুরবো আমি
খোঁজবো হারানো স্মৃতির মানিক
তায়েফের প্রান্তরে খুনঝরা বালুকায়
গড়াগড়ি খাবে মন এদিক-ওদিক।।
খেজুরবীথির ছায়ায় দাঁড়াবো আমি
থাকবে না ভয় আর পথ হারাবার। ঐ

০৪. মদিনা মদিনা জপে

মদিনা মদিনা জপে মনে কি যে আয়োজন
কবে যাবো মদিনাতে চেয়ে থাকে পোড়া মন।।

কতো সুর বাতাসে উড়ে উড়ে যায়
রোদভরা দিন কত মেঘ দেখা পায়।।
আমার এ মনজুড়ে যেই মেঘ খেলা করে।।
যারে মেঘ তুই উড়ে নবীর এ চরণ।

দিন যায় রাত আসে ঘুমটা পালায়
একাকি এই মন কাঁদে নিরালায়।
হৃদয়ে কী যন্ত্রণা ডেকে ডেকে হয় ফানা।।
আমার কী মদিনায় হবে না গমন।

বৃষ্টির দেখা পেলে ছাতক পাখির মন
কি খুশিতে তৃষ্ণা করে সে নিবারণ
দিদারের পিপাসায় পোড়া এই কলিজায়।।
দিবানিশি হয় শুধু রক্তক্ষরণ।

০৫. মদিনা অনেক দূরে

মদিনা অনেক দূরে
মদিনা কে দেখতে চাও
দুরুদ পড়ে মনে মনে
দিল মদিনা বানাও।।
হও মুসাফির ওই মদিনার
তাঁর প্রেমেরই গজল গাও।।

চোখে যদিও দেখতে রে চাও
তাঁর দিকে হোক দিল রুজু
মনটা তোমার আয়না হলে
দেখা পাবে তাঁর শুধু।।
নবীর প্রতি সালাম জানাও
তাঁর ধ্যানেতে মন বসাও।

আশিক যদি হওরে তুমি
তবে কেন পেরেশান
মাশুক তোমায় খোঁজে নেবে
এই দুনিয়া প্রেমবাগান।।
ওয়েসকরণি কেমন প্রেমিক
তুমি তাঁকে দেখে নাও।।

ইসলামী জিন্দেগী এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান
শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি
শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top