logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত — হানিফ

প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর ২০১৪, ১০:০৮ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী বুধবার দেশে ফিরে এই সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বুধবার বিকেলে তিনি জানান, ‘‘প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং কেবিনেট সচিবসহ অনেকেই দেশের বাইরে থাকায় তাঁর অব্যাহতিপত্র এখনো দেয়া হয়নি। তবে তাঁকে অব্যাহতির সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই তাঁকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেয়া হবে।”

তিনি জানান, ‘লতিফ সিদ্দিকী হজ নিয়ে যে মন্তব্য করেছেন তার দায় সরকার বা দল নেয়নি, নিতে পারে না। তাই এর দায়দায়িত্ব তাঁকেই নিতে হবে। তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত করেছেন।”

গত রবিবার যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ এবং তাবলিগ নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তবে তিনি তাঁর বক্তব্যে এখনো অটল এবং অবিচল রয়েছেন বলে জানিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা এবং সারাদেশে হেফাজতে ইসলামের কর্মসূচি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠানে যোগ দেয়ার পর লন্ডন গেছেন। সোমবার থেকে তিনি ঢাকায় দায়িত্বশীলদের সঙ্গে কয়েকদফা কথা বলেছেন বলে জানা গেছে। টেলিফোন আলাপে তিনি লতিফ সিদ্দিকীর বক্তব্যের ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে তাঁকে শুধু মন্ত্রিসভা নয়, দল থেকেও বাদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নেয়া হতে পারে আইনি ব্যবস্থা। বুধবার তাঁর বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে নানা অনিয়মের তদন্ত।

এদিকে প্রধানমন্ত্রী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও খবর নিচ্ছেন। পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি জাভেদ পাটোয়ারী জানিয়েছেন, ‘‘প্রধানমন্ত্রী মঙ্গলবার সরাসরি তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ পূজা মণ্ডপের নিরাপত্তা আরো জোরদার করতে বলেছেন।” পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ‘‘তাঁরা সারদেশে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দিয়েছেন যাতে লতিফ সিদ্দিকীর ঘটনায় প্রতিবাদের নামে কেউ আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে।”

এদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, ‘‘বৃহস্পতিবার ও শুক্রবারের প্রতিবাদ সমাবেশ হবে শান্তিপূর্ণ। আমরা কোনো ধরণের ভাঙচুর বা নাশকতার ঘটনার মধ্যে যাব না। তবে লতিফ সিদ্দিকীকে মন্ত্রীসভা এবঙ সংসদ সদস্য পদ থেকে বাদ দিলেই হবে না, তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” তিনি বলেন, ‘‘তাঁকে বাংলাদেশের মাটিতে আর প্রবেশ করতে দেয়া হবে না। তিনি যদি বাংলাদেশে ফেরার চেষ্টা করেন তাহলে বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করতে হবে। নয়তো তৌহিদী জনতা তাঁকে বিমানবন্দর ঘেরাও করে আটক করবে।”

জানা গেছে, লতিফ সিদ্দিকীর রাজনৈতিক বন্ধুরা তাঁকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন। কারণ তাঁরা মনে করেন এমনিতেই তিনি মন্ত্রীত্ব হারিয়েছেন। আর দেশে ফিরলে তাঁকে কারাগারেই যেতে হবে। মাহবুবুল আলম হানিফ বলেন, ‘‘তিনি দেশে ফিরবেন কি ফিরবেন না, তা তাঁর বিষয়। কিন্তু তাঁর সঙ্গে সরকার বা দল নেই।”

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top