logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ঢাকায় ইবোলা পরীক্ষার কোনো ব্যবস্থাই নেই!

প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৪, ৮:৫৯ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

ইবোলা ভাইরাস নিয়ে সর্তকাবস্থার মাঝেই সম্প্রতি পশ্চিম আফ্রিকার লাইবেরিয়া থেকে বাংলাদেশে এসেছেন ছয়জন।

বিমানবন্দরে কোন পরীক্ষা ছাড়াই তারা দেশে প্রবেশ করেছেন গণমাধ্যমের এমন খবরে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পর বাংলাদেশে সরকার বলছে পশ্চিম আফ্রিকা থেকে শুধুমাত্র স্বাস্থ্যগত কোনো সমস্যা নিয়ে কেও আসলেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হবে।

এদিকে এই ছয়জনের নিজেদের জেলা বরিশাল ও মাদারীপুরে এলাকার মানুষের মধ্যে শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষিতে চিকিৎসকেরা জানাচ্ছেন তাদের শরীরে ইবোলা ভাইরাসের কোনো লক্ষণ নেই তাছাড়া তাদেরকে পর্যবেক্ষণের মধ্যেও রাখা হয়েছে।

পাঁচ বছর লাইবেরিয়ার একটি প্রতিষ্ঠানে টেকনিশিয়ানের কাজ করে সম্প্রতি দেশে ফিরেছেন মাদারীপুরের মাহাবুবুর রহমান।  ঈদের ছুটিতে তিনি দেশে আসলেও তার ফেরাটা আনন্দের সাথে সাথে তার পরিবার পরিজনের কাছে কিছুটা শঙ্কার। কারণ বিশ্বে বর্তমানে যে রোগটি দ্রুত গতিতে ছড়াচ্ছে তার অন্যতম প্রকোপ স্থান পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া ছিল তার বাসস্থান। তবে মাহাবুরর রহমান বলছেন লাইবেরিয়া থেকে ফেরার সময় মরক্কো ও দুবাই বিমানবন্দরের মত বাংলাদেশের বিমানবন্দরেও তার শরীরের তাপমাত্রা মাপা হয়েছে।

মাহাবুবের মত আরও পাঁচজন ঐ একই সময় আসেন লাইবেরিয়া থেকে।

গণমাধ্যমে খবর বের হয় বিমানবন্দরে কোন পরীক্ষা ছাড়ায় তারা পৌঁছেছেন নিজ এলাকায়। এতে তাদের জেলা বরিশাল ও মাদারীপুরে তাদের নিয়ে এলাকার মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

তবে মাহাবুবের নিজের এলাকা কালকিনির একজন স্বাস্থ্য কর্মকর্তা বাসুদেব কুমার দাস জানান তার এলাকায় যে চারজন এসেছেন তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং সেখানে ইবোলার প্রাথমিক কোন লক্ষণ তারা দেখতে পাননি।

এখন তাদেরকে আরও ২১ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশ্বব্যাপী ইবোলা ভাইরাস নিয়ে সর্তকতার সাথে বাংলাদেশও এই ভাইরাস নিয়ে সর্তক ও সচেতনতা বাড়ানোর কথা বলা হয়েছে।

এখন বিমানবন্দরে যে কোনো ব্যক্তির জন্য বাংলাদেশের প্রবেশের ক্ষেত্রে কি ধরনের পরীক্ষার ব্যবস্থা রয়েছে সেই প্রশ্নে সরকারের রোগতত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মাহামুদুর রহমান বলছেন সেই অর্থে কোন পরীক্ষার ব্যবস্থা নেই। শুধুমাত্র পশ্চিম আফ্রিকার দেশ থেকে কেউ স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আসলে তাকে কেবল পরীক্ষা করা হবে। ইবোলা ভাইরাস ঠেকাতে হাতেগোনা কয়েকটি দেশের বিমানবন্দরে থার্মাল স্ক্যানিং এর ব্যবস্থা রয়েছে । তবে ইবোলা ঠেকাতে এ ধরনের যন্ত্রের কার্যকারিতা যথেষ্ট নয় বলেও তিনি মন্তব্য করেন।

 তিনি আরও জানান, এতে কিছুটা ঝুঁকি থাকলেও বিমানবন্দরে সব যাত্রীকে পরীক্ষা করা সম্ভব নয়।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top