logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

মারা গেলেন ওয়াটার গেট কেলেঙ্কারি ফাঁসের নায়ক ব্র্যাডলি

প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৪, ৭:৫৩ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাবেক সম্পাদক বেঞ্জামিন ব্র্যাডলি মারা গেছেন।

বিখ্যাত এ সাংবাদিক ১৯৭৪ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে পদত্যাগে বাধ্য করা ওয়াটার গেট কেলেঙ্কারি ফাঁসের মূল নায়ক ছিলেন। বিশ্বব্যাপী সাড়া জাগানো এ ঘটনা ফাঁসকারী দুই সাংবাদিক বব উডওয়ার্ড ও কার্ল বার্নস্টেইনকে সে ঘটনার সংবাদ প্রকাশে উৎসাহিত করেন ব্র্যাডলি।

ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এ ঘটনা ফাঁসের সময় তিনি এর নির্বাহী সম্পাদক ছিলেন। গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে ৯৩ বছর বয়সী এ সাংবাদিকের ‘স্বাভাবিক’ মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।

তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে ব্র্যাডলিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করা হয়।

ব্র্যাডলির মৃত্যুতে মঙ্গলবার বিকেলে শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবৃতিতে তিনি বলেন, ‘সাংবাদিকতা বেঞ্জামিন ব্র্যাডলির কাছে নিছক একটি পেশার চেয়ে বেশি কিছু ছিল। তিনি এমন এক ধরনের সম্পদ যা আমাদের গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

১৯২১ সালের ২৬ আগস্ট ম্যাসাচুসেটসের বোস্টনে জন্ম নেন বিখ্যাত এ সাংবাদিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কাজ করেন। ব্র্যাডলি ১৯৫০ এর দশকে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। অল্প দিনের মধ্যেই তৎকালীন সিনেটর ও পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির সঙ্গে তার ভাল বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর ১৯৬৫ সালে তিনি ওয়াশিংটন পোস্টের ব্যবস্থাপনা সম্পাদক হন এবং এর তিন বছরের মাথায় নির্বাহী সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।

১৯৬৮ থেকে ১৯৯১ পর্যন্ত নির্বাহী সম্পাদক থাকাকালে তিনি ওয়াশিংটন পোস্টকে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী ও নামিদামি পত্রিকার খ্যাতি এনে দেন। পত্রিকাটির সাবেক প্রকাশক ডোনাল্ড গ্রাহাম বলেন, ‘বেন ব্র্যাডলি তার সময়ে আমেরিকার সর্বোত্তম সম্পাদক ছিলেন।’

১৯৭২ সালের ১৭ জুন যুক্তরাষ্ট্রের তৎকালীন ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির ৫ সদস্য ওয়াশিংটন ডিসির ওয়াটার গেট নামক ভবনে অবস্থিত বিরোধী ডেমোক্র্যাটিক পার্টিল সদর দফতরে আড়িপাতার যন্ত্র বসায়। ওয়াশিংটন পোস্টে এ খবর প্রকাশিত হলে তা আলোড়ন সৃষ্টি করে। ইতিহাসে এ ঘটনা ওয়াটারগেট কেলেঙ্কারি নামে পরিচিত।

সেই সময় প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তার প্রশাসন সেই সময় ঘটনাটি ধামা-চাপা দেওয়ার চেষ্ঠা করে। কিন্তু ওয়াশিংটন পোস্টের ধারাবাহিক সংবাদ প্রকাশের ফলে এক সময় তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

পরবর্তীতে এ ঘটনা নিয়ে ‘অল দ্য প্রেসিডেন্টস ম্যান’ নামে হলিউডে একটি ছবিও তৈরি হয়। ছবিতে ব্র্যাডলির ভূমিকায় অভিনয় করেন অভিনেতা জ্যাসন রবার্টস।

আন্তর্জাতিক এর আরও খবর
তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

<span style='color:red;font-size:16px;'>সীমান্তে কাঁটাতারের বেড়া</span>	 <br/> বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

সর্বশেষ সংবাদ
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top