logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

দুই মাসেও চিহ্নিত হয়নি ফারুকীর খুনিরা

প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৪, ৮:০৩ পূর্বাহ্ণ

wwwpurboodeekcom

পূর্বদিক ডেস্ক ::

টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী নিজের বাসায় খুন হওয়ার পর প্রায় দুই মাস হতে চললেও ওই হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য মেলেনি। শুরু থেকেই জঙ্গিগোষ্ঠীকে সন্দেহ করে আসা গোয়েন্দা কর্মকর্তারা তদন্তে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সম্পৃক্ত খোঁজার কথা বলেছেন। তবে এর মধ্যে কোন সংগঠন বা কারা দায়ী- তার মীমাংসা তারা এখনো করতে পারেননি।

এদিকে ‘হত্যার নির্দেশদাতা’ হিসাবে ছয় টেলিভিশন উপস্থাপকের বিরুদ্ধে মামলা হলেও তাদের জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামাতেরও কেন্দ্রীয় নেতা ছিলেন। চ্যানেল আইয়ের ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’ নামে দুটি ইসলামী অনুষ্ঠান উপস্থাপনা করতেন তিনি।

গত ২৭ অগাস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় তাকে গলা কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সুন্নিবাদী এই নেতাকে হত্যার পেছনে কোনো উগ্রপন্থী সংগঠন জড়িত।

নুরুল ইসলাম ফারুকীর ছোট ছেলে ফয়সাল ফারুকী বলেন, “পুলিশ দেড় মাস আগে শেষ আমাদের বাসায় এসেছিল। তারা তদন্তের জন্য যেসব  তথ্য চেয়েছে তার সবই আমরা দিয়েছি। প্রায় দুই মাস হয়ে গেল, খুনিদের তারা গ্রেপ্তার করতে পারল না।”

হত্যার রাতেই ফয়সাল অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন, যার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।

এছাড়া ইসলামী ফ্রন্টের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ছয় টিভি উপস্থাপককে দায়ী করে গত ৪ সেপ্টেম্বর ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে আরেকটি মামলা করেন। বিচারক থানায় দায়ের করা ফারুকীর ছেলের মামলার সঙ্গে যুক্ত করে বিষয়টি একসঙ্গে তদন্তের নির্দেশ দেন।

এই ছয় উপস্থাপক হলেন- এনটিভি ও এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠানের আলোচক জামায়াতের রুকন তারেক মনোয়ার ও নরসিংদী জামায়াতের সাবেক আমির কামাল উদ্দিন জাফরী; দিগন্ত ও পিস টিভির ইসলামী অনুষ্ঠানের আলোচক কাজী ইব্রাহীম; এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক আরাকানুল্লাহ হারুনী; আরটিভি ও রেডিও টুডের উপস্থাপক খলেদ সাইফুল্লাহ বখশী এবং বাংলাভিশনের ‘কোরানের আলো’ অনুষ্ঠানের উপস্থাপক মুখতার আহমদ।

আর্জিতে এই ছয়জনকে ফারুকী হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ হিসাবে উল্লেখ করেন তুষার। তিনি বলেন, “ছয় টেলিভিশন উপস্থাপক ফারুকী ভাইকে হত্যার নির্দেশ দিয়েছিল। আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করা তো দূরের কথা জিজ্ঞাসাবাদও করেনি।”

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা জুলহাস আকন্দ জানান, “ফারুকী হত্যার আসল খুনিরা ধরা পড়লে ছয় টেলিভিশন উপস্থাপককে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তারা পুলিশের সন্দেহের তালিকায় আছে। তবে তারা নজরবন্দি নেই।”

তদন্ত কর্মকর্তা আরও জানান, পুলিশ ‘নিয়মিত’ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে, হত্যা রহস্য উদঘাটনেও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম জানান, কোনো জঙ্গিগোষ্ঠিই যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তারা ‘অনেকটাই নিশ্চিত’। পুলিশ এখন ‘তাদেরই’ খুঁজে বের করার চেষ্টা করছে।

“জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা এ হত্যায় সম্পৃক্ত থাকতে পারে বলে তদন্তে বেরিয়ে আসছে। তবে এ দুই সংগঠনের কারা হত্যায় সরাসরি অংশ নিয়েছিল- তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।”

এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে দুই জন এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।  তাদের মধ্যে মাহমুদা খাতুন নামের এক নারীও আছেন যিনি খুনের ঘটনার কয়েক ঘণ্টা আগে ফারুকীর বাড়িতে গিয়েছিলেন। তার আচরণ সন্দেহজনক ছিল বলে ফারুকীর পরিবারের দাবি। পুলিশ মাহমুদাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও হত্যার বিষয়ে কোনো তথ্য পায়নি।

ফরুকীর খুনিদের গ্রেপ্তার দাবিতে সারাদেশে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ছাত্র সেনা।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top