logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

সেনাশাসন প্রত্যাখান করল বুরকিনা ফাসোর বিরোধী জোটে

প্রকাশিত হয়েছে : ২ নভেম্বর ২০১৪, ৮:০৭ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ক্ষমতা গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। গতকাল ১ নভেম্বর শনিবার সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আইজ্যাক জিদাকে রাষ্ট্রপ্রধান ঘোষণার পর দেশটির বিরোধী রাজনৈতিক জোট, আফ্রিকান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র, সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিরোধীতা করে তা প্রত্যাখান করেছে।

এতে সেনাবাহিনীর ক্ষমতাগ্রহণের বিরুদ্ধে দেশটিতে নতুন করে প্রতিবাদ বিক্ষোভ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার জনতার সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেন ২৭ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ব্লেইস কমপোরে। সংবিধান সংশোধন করে নিজের মেয়াদ আরো দীর্ঘায়িত করার উদ্যোগে কমপোরে’র বিরুদ্ধে ফুঁসে ওঠে জনতা।

পদত্যাগের পর ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলেন কমপোরে। কিন্তু তার জায়গায় রাষ্ট্রের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার ঘোষণা দেন সামরিক বাহিনীর প্রধান জেনারেল হোনোরে ত্রাওরে। পরে সেনাবাহিনীর অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বে ক্ষমতার আকাঙ্খা ত্যাগ করতে বাধ্য হন সেনাপ্রধান। সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক বৈঠকের পর প্রেসিডেন্ট গার্ড বাহিনীর ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জিদাকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করা হয়।

শনিবার ভোরে জাতীর উদ্দেশ্যে দেয়া এক রেডিও ভাষণে নিজেকে বুরকিনা ফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন জিদা। তিনি দেশটির সেনাবাহিনীর সবচেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ইউনিটের কার্যক্রম প্রধান। তার এ ঘোষণার পর রাজধানী ঔগাদৌগৌর রাস্তায় বিক্ষোভরত ক্ষুব্ধ প্রতিবাদকারীরা বলেছেন, আরেক সেনাকে ক্ষমতায় বসানোর জন্য তারা কমপোরেকে ক্ষমতা ছড়াতে বাধ্য করেননি।

১৯৮৭ সালে এক সেনাঅভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতা গ্রহণ করেছিলেন সেনা কর্মকর্তা কমপোরে।

দেশটির বিরোধীদলগুলোর জোট ও সুশিল সমাজের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “এই ক্ষমতা হস্তান্তরের ধরণ গণতান্ত্রিক ও বেসামরিক হওয়া উচিত।” সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের প্রতিবাদে জোটের পক্ষ থেকে রোববার সকালে প্রেসিডেন্টের বাসভবন অভিমুখে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, “গণঅভ্যুত্থানের সাফল্যের পর নেতৃত্ব পরিবর্তনের অধিকার জনগণের, এই অধিকার সেনাবাহিনীর কেড়ে নেয়া উচিত নয়।”

ক্ষমতাচ্যুত সেনাশাসক কমপোরে’র সঙ্গে যুক্তরাষ্ট্র ও সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্সের ঘনিষ্ঠ সামরিক সর্ম্পক থাকলেও গণঅভ্যুত্থানের পর ফের সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিরোধীতা করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের নিন্দা জানিয়ে তাৎক্ষণিকভাবে বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্ববান জানিয়েছে।

আফ্রিকান ইউনিয়নও অপর এক বিবৃতিতে জোরালো ভাষায় বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

<span style='color:red;font-size:16px;'>সীমান্তে কাঁটাতারের বেড়া</span>	 <br/> বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top