logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কে হচ্ছেন মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান?

প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২১, ৬:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ হচ্ছে মোস্তফাপুর। কারণ জেলার শহরের পাশ্ববর্তী অবস্থানের এটি। অর্থনৈতিক সামাজিক এমনকি রাজনৈতিক দিকদিয়েও এই ইউনিয়ন পিছিয়ে নেই। রাষ্ট্র কিংবা সমাজের অনেক হর্তাকর্তা ব্যক্তিবর্গ এই ইউনিয়নে জন্মলাভ করেছেন। তাই জেলার অন্যান্য ইউনিয়নের ভোটারদের মাঝেও এই ইউনিয়নের নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দিপনা রয়েছে।

সরেজমিনে ইউনিয়ন ঘুরে দেখা যায় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী সরগমভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তাই শেষ সময়ে মাঠ ধরে রাখতে প্রচেষ্টা চালাচ্ছেন সবাই।

এবারের ইউপি নির্বাচনে এই ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খসরু আহমদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম তাজ (আনারস), বিএনপি নেতা তোয়ায়েল আহমদ তুয়েল (ঘোড়া) ও মো. আব্দুর রহিম (চশমা)।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মোস্তফাপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় বিরাজ করছে উৎসব আমেজ আর আনন্দ। মোট কথা- ইউপি নির্বাচন জমে উঠেছে। নিবার্চন ঘিরে মোস্তফাপুর ইউনিয়ন এলাকায় চেয়ারম্যান প্রার্থী ৪ জনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। চলছে নির্বাচনী পথসভা ও মতবিনিময়। মোস্তফাপুর ইউনিয়ন ছেয়ে গেছে টাঙ্গানো পোষ্টার আর ব্যানারে। দুপুর দুইটার পর থেকে রাত ৮ টা পর্যন্ত প্রার্থীদের মাইকে প্রচার-প্রচারনা চলছে। সার্বক্ষনিক প্রার্থীরা সময় পার করছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের নিকট প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নিজ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। এমনকি বসে নেই প্রার্থীদের আত্নীয়-স্বজন ও কর্মী সমর্থকরা। মোস্তফাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটারদের মধ্যে কে হবেন সেই সৌভাগ্যবান চেয়ারম্যান সেটাই এখন আলোচিত হচ্ছে ইউনিয়নের বিভিন্ন চায়ের দোকান, মোড় ও ছোট ছোট বাজারসহ সর্বত্র। জয় পরাজয় থাকবেই, তবুও কেউ বসে থাকে না, সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন সবারই থাকে। তাই ইউনিয়নবাসীর মন জয় করতে রাত-দিন ঘুরে বেড়াচ্ছেন ৪ জন চেয়ারম্যান প্রার্থী।

ভোটের মাঠ ঘুরে দেখা যায় একজন দলীয় প্রার্থীর প্রভাব ভোটের মাঠে তেমন নেই। ভোটের মাঠে আধিপত্য বিরাজ করছেন দুই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন তাজুল ইসলাম তাজ ও তোফায়েল আহমেদ তোয়েল। এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।

গত নির্বাচনে মোস্তফাপুর ইউনিয়নে ছিলেন দুই হেবিওয়েট প্রার্থী। শেখ রুমেল আহমদকে পরাজিত করে চেয়ারম্যান হন তাজ। বিগত পাঁচ বছর চেয়ারম্যানের চেয়ারে বসে ছিলেন তাজ। এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন শেখ রুমেল আহমদ। ভোটারদের প্রত্যাশা পূরণ করতে না পারায় তাজের উপর অনেক ভোটারের ক্ষোভ রয়েছে। তাই ভোটারদের মাঝে তাজ বিরোধী বড় একটি অংশ তৈরী হয়েছে। এছাড়া ক্ষমতাসীন দলের প্রভাবশালী কোন প্রার্থী না থাকায় আওয়ামীলীগের ভোট ব্যাংকে ফাটল দেখা দিয়েছে। আওয়ামীলীগের এই ভোটারদের নৌকার প্রার্থী ও বাকী স্বতস্ত্র প্রার্থীরা নিজেদের ভাগে নেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ইউনিয়ন হওয়ায় এই ইউনিয়নে বিএনপির বড় একটি ভোট ব্যাংক রয়েছে। বিএনপির ভোটব্যাংকে কাজে লাগাতে চাচ্ছেন তোফায়েল আহমদ তোয়েল। এখন শেষ অবস্থান বুঝা যাবে আগামী ২৬ ডিসেম্বরের নির্বাচনে। জয়-পরাজয় ওই দিনই নির্ধারণ হবে। সেই অপেক্ষা করছেন ভোটাররা।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে ‘টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
শ্রীমঙ্গলে ‘টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান
সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান
তেল সংকটের সুযোগে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আটক এক ব্যক্তি
তেল সংকটের সুযোগে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আটক এক ব্যক্তি
শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, চাষাবাদে ফিরবে হাজার একর জমি
শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, চাষাবাদে ফিরবে হাজার একর জমি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ’ত্যু, একজন মৌলভীবাজারের
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ’ত্যু, একজন মৌলভীবাজারের
শ্রীমঙ্গলে বাসা থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে বাসা থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
লাউয়াছড়ার বংশি বাউল মদিনার মৃ’ত্যু’তে শোকের ছায়া
লাউয়াছড়ার বংশি বাউল মদিনার মৃ’ত্যু’তে শোকের ছায়া
দেড় মাস পর বাজার থেকে ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক: রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
দেড় মাস পর বাজার থেকে ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক: রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে আরো একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম
যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে আরো একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম
প্রায় দেড় দশক পর প্রিয়দর্শন-অক্ষয় জুটি, কেমন হবে ‘ভূত বাংলা’?
প্রায় দেড় দশক পর প্রিয়দর্শন-অক্ষয় জুটি, কেমন হবে ‘ভূত বাংলা’?
র‍্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
র‍্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
শ্রীমঙ্গলে ছেলের ছু’রিকা’ঘাতে পিতার মৃ’ত্যু, ঘা’তক গ্রেফতার
শ্রীমঙ্গলে ছেলের ছু’রিকা’ঘাতে পিতার মৃ’ত্যু, ঘা’তক গ্রেফতার
মৌলভীবাজারে পথশিশুদের নিয়ে ‘লাঞ্চ অ্যান্ড লার্নিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত
মৌলভীবাজারে পথশিশুদের নিয়ে ‘লাঞ্চ অ্যান্ড লার্নিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের মধ্যেই ‘ইরান যু’দ্ধ শেষের পথে’: ট্রাম্প
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের মধ্যেই ‘ইরান যু’দ্ধ শেষের পথে’: ট্রাম্প
আজমিরীগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
আজমিরীগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
বানিয়াচংয়ের প্রাচীন কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট
বানিয়াচংয়ের প্রাচীন কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট
কমলগঞ্জে বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন
কমলগঞ্জে বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন
জুড়ীতে ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড
জুড়ীতে ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড
শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫
শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫
বানিয়াচংয়ে আলোচিত সানজিদা হ’ত্যা মামলায় চার আসামি গ্রেফতার
বানিয়াচংয়ে আলোচিত সানজিদা হ’ত্যা মামলায় চার আসামি গ্রেফতার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top