logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাত পোহালেই মৌলভীবাজার ও রাজনগরে ভোটযুদ্ধ, প্রবাসী-বিদ্রোহীদের কাছে অসহায় নৌকা

প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২১, ১০:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:: 

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে একটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একজন। মূলত ১৯টি ইউনিয়নে চেয়ারম্যানদের ভোট অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন ৯৪ জন প্রার্থী।

প্রবাসী আর বিদ্রোহী প্রার্থীদের দাপুটে অসহায় ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীরা। একদিকে বিদ্রোহী প্রার্থীদের নিজ নিজ এলাকায় ভালো অবস্থান ও জনপ্রিয়তা অন্যদিকে প্রবাসী প্রার্থীদের টাকার ছড়াছড়ি। এই দুইয়ের মধ্যে পড়ে নৌকার অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি।

এর মধ্যে আওয়ামী বিদ্রোহী ২৭ জন এবং প্রবাসী ১৩ জন। মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৬০ জন, এর মধ্যে আওয়ামী লীগ-১২ জন, আওয়ামী বিদ্রোহী-১৫ জন ও অন্যান্য-৩৩ জন। এই উপজেলায় প্রতিদ্ব›দ্বী ৬০ জনের মধ্যে ৫ জন প্রবাসীও রয়েছেন। রাজনগর উপজেলার ৮ ইউনিয়নে মধ্যে ৭টি ইউনিয়নে মোট ৩২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

এর মধ্যে আওয়ামীলীগের-৭, আওয়ামীলীগ বিদ্রোহী-১২ এবং অন্যান্য-১৩ জন। এই উপজেলায় ৩২ জন প্রতিদ্ব›দ্বীর মধ্যে প্রবাসী রয়েছেন ৮ জন। ২০ ইউনিয়নে ২০ জন প্রার্থী থাকলেও রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী এই পরিস্থিতির জন্য জেলা ও কেন্দ্রীয় নেতাদের দায়ী করছেন। অনেক নেতা কর্মি নাম প্রকাশ না করার শর্তে বলেন দুটি উপজেলায় ১৯ টির মধ্যে ২ থেকে ৩টি নৌকা পাবে, বাকিগুলোতে বিদ্রোহী সহ অন্যরা জয়ের সম্ভাবনা বেশি। এরজন্য দলটির তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন যোগ্য লোক দেখে নৌকা দেওয়া হয়নি। আওয়ামী লীগের বিদ্রোহী যারা তাদের স্ব স্ব এলাকায় জনভিত্তি অনেক শক্ত। তাদের মতে নৌকার মাঝি দূর্বল থাকায় নৌকার ভরাডুবি হওয়ার সম্ভাবনাই বেশি ।

সচেতন মহল ও স্থানীয় ভোটাররা মনে করেন, দলীয় সঠিক সিদ্ধান্ত না থাকা এবং অভ্যন্তরিন সমস্যা থাকায় ভোটের মাঠে বেগ পেতে হবে নৌকাকে, কারণ খোদ ক্ষমতাসীন দল ও তাদের সহযোগি সংগঠন কয়েকভাগে ভাগ হয়ে গেছেন । সচেতন ভোটার ও ব্যবসায়ী সেলিম আহমদ জানান, ভোটাররা এখন অনেক সচেতন। নির্দিষ্ট প্রতীক বা ভয়ভীতির কারণে ভোট দিবে সে চিত্র এখন আর নেই। ফলে এলাকায় মানুষের উপকার করবে এরকম প্রার্থী ভোটাররা চায়। ভোটার রুমেন আহমেদ বলেন, এখন এমন অবস্থা হয়েছে, নৌকার বুনিয়াদি মানুষ এখন নৌকার পরিবর্তে অন্য প্রতিকের পক্ষে ভোট চাইছেন। ফলে দীর্ঘদিন থেকে নৌকা প্রতীকে যারা ভোট দিচ্ছেন তারা পড়েছেন দোটানায়। নৌকার ভোটাররা নৌকার পরিবর্তে অন্য প্রতিকের জন্য কাজও করছেন।

কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, (সদ্য বহিস্কৃত) বিদ্রোহী প্রার্থী আপ্পান আলী জানান- আমি দলের ইউনিয়ন সভাপতি, ১৯৮৭ সালে ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম। সেই থেকে দায়িত্ব পালন করছি কাজ করছি। দীর্ঘদিন থেকে এলাকায় সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত অনেক সহায়তা আমি মানুষকে করেছি, বিশেষ করে করোনার সময়। ইউনিয়নের মানুষ আমাকে চায়, তারাই জোরে আমাকে দাঁড় করিয়েছে। অথচ দল থেকে ভুল মানুষকে নৌকা প্রদান করা হয়েছে। এলাকার জনগণ আমার পক্ষে, আমি জয়লাভ করবো।দলে আছি আজিবন থাকবো।

আখাইলকুড়া ইউনিয়নের আওয়ামী বিদ্রোহী প্রার্থী এমদাদুর রহমান রেনু বলেন ছাত্র জীবন থেকে নৌকার পক্ষে কাজ করেছি। পরিস্থিতির কারণে নৌকার বাইরে গিয়ে নির্বাচন করতে হচ্ছে এর জন্য দলের উর্ধতন নেতৃবৃন্দ দায়ী। আমার এলাকার মানুষ আমার সাথে আছে সেটা ফলাফল আসলে বুঝা যাবে।

মুন্সিবাজার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রবাসী রাহেল হোসেন বলেন- আমি প্রবাসে থাকলেও ঘন ঘন দেশে এসেছি, মানুষের জন্য কাজ করেছি। এলাকার মানুষই আমাকে চেয়ারম্যানে দাড় করিয়েছে। তারা উন্নয়ন চায়, সন্ত্রাস মাদকমুক্ত এলাকা চায়, পরিশেষে শান্তি চায়। এলাকার মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য এলাকার মানুষই আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top