logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রেলের চাকার চাপ থেকে হবে বিদ্যুৎ উৎপাদন

প্রকাশিত হয়েছে : ৭ আগস্ট ২০২২, ১১:০৭ অপরাহ্ণ

ওমর ফারুক নাঈম::

রেললাইনে চলবে ট্রেন। পথে বসানো হবে পিজো ইলেকট্রিক ক্রিস্টাল ডিভাইস। এতে ট্রেনের চাকার চাপে উৎপাদন হবে এসি ভোল্টেজ। একই ডিভাইস থাকবে চাকার সাথের স্প্রিংয়ে। সেখান থেকেও ভোল্টেজ উৎপাদন হবে। সেই বিদ্যুৎ জমা হবে স্টোরেজ স্টেশনে। ট্রেনের ছাদ আর লাইনের মাঝে থাকবে সোলার প্যানেল। সূর্যের তাপ থেকে সেখানে উৎপাদিত হবে ডিসি ভোল্টেজ। সেগুলো আবার ইনভার্টারের সাহায্যে রূপান্তর হবে এসি ভোল্টেজে।

বিদ্যুৎ উৎপাদনের এই কৌশল উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শিল্টু দাস। তিনি এ প্রযুক্তির নাম দিয়েছেন রেললাইন থেকে ফ্রি এনার্জি উৎপাদন। এই প্রযুক্তির মাধ্যমে শুধুমাত্র বল প্রয়োগ থেকে ঘণ্টায় এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আর সোলার প্যানেল যুক্ত হলে সেখান থেকেও প্রতি কিলোমিটার এলাকা থেকে ০.০১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

শিল্টু দাস মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

শিল্টু দাসের দাবি- মেট্রোরেল প্রকল্পে এই প্রযুক্তি কাজে লাগাতে পারলে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব হবে।

রেললাইন থেকে মূলত দুটি পদ্ধতিতে এই প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। রেলের চাকার বল প্রয়োগের মাধ্যমে ও সোলার প্যানেলের সাহায্যে।

শিল্টু দাস পূর্বদিককে বলেন, বর্তমানে লোডশেডিংয়ের অবস্থা দেখে আমি চিন্তা করলাম কীভাবে ফ্রি এনার্জি উৎপাদন করা যায়। মেট্রোরেলের যে প্রকল্প চলছে, সেখানে ৮০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। সেখানে এই প্রযুক্তির মাধ্যমে আমরা বৃহৎ একটি অংশের বিদ্যুৎ ফ্রিতে পেতে পারি। সোলার প্যানেল যদি আমরা এক কিলোমিটার এলাকায় ব্যবহার করি, তাহলে সেখান থেকে ০.০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। জার্মান ও ব্রিটিশ কয়েকটি কোম্পানি এ প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, মেট্রোরেল কিংবা সাধারণ যে ট্রেন, সেখানে রাস্তায় অনেক চাপ পড়ে। রেলের রাস্তায় যে চাপ পড়বে সেখান থেকে প্রতি ১৯ নিউটন বল প্রয়োগ করার মাধ্যমে ৫-৬ এসি ভোল্ট উৎপন্ন হবে। এই পদ্ধতি যদি এক কিলোমিটার জায়গায় ব্যবহার করি, তাহলে সেখান থেকে আমরা এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারব।

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান (ইন্সট্রাক্টর) প্রকৌশলী খালেদ হোসাইন অনিক পূর্বদিককে বলেন, অবকাঠামোগত দিকগুলো বিবেচনা করে যদি সরকার এই প্রজেক্ট নিয়ে কাজ করে, তাহলে এটি বাস্তবায়ন করা সম্ভব। নতুন নতুন যে রেললাইন তৈরি হবে সেখানে এটি ব্যবহার করা যেতে পারে। হয়তো আমাদের দেশে এই প্রজেক্টটা বাস্তবায়ন করা কিছুটা চ্যালেঞ্জিং হবে। তবে চেষ্টা করলে পারা যাবে। মেট্রোরেলেও এটি ব্যবহার করা যাবে। তাহলে কিছু বিদ্যুতের ঘাটতি আমরা এখান থেকে পূরণ করতে পারব। উন্নত দেশগুলো এটি নিয়ে কাজ করছে।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top